নির্বাচনে আগ্রহী সাবেক গভর্নর
মেয়র পদের দিকে কুমোর চোখ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩
আজকাল রিপোর্ট -
নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামসের ভাগ্য বিপর্যয় ঘটলে কপাল খুলতে পারে সাবেক গভর্নর এন্ড্রু কুমোর। এডামসের শূন্য আসনে সম্ভাব্য নির্বাচনের দৌড়ে জনমত জরিপে এগিয়ে আছেন তিনি। উল্লেখ্য, অর্থনৈতিক অনিয়মসহ নানাবিধ অভিযোগের ভিত্তিতে মেয়র এরিক এডামসের বিরুদ্ধে তদন্ত চলছে। ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কড়া নজর তার ওপর। যদি এরিক এডামসকে মেয়রের পদ থেকে পদত্যাগ করতে হয় তবে একটি বিশেষ নির্বাচন হবে নিউইয়র্ক সিটিতে। আর সে নির্বাচনে নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্নর এন্ড্রু কুমো জনমত জরিপে এগিয়ে রয়েছেন। পলিটিক্যাল কনসাল্টিং ফার্ম স্লিং স্ট্র্যাটেজিস এ জরিপ চালিয়েছে।
প্রসঙ্গত, এন্ড্রু কুমো একাধিক যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১০ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে অবশ্য আইনের দৃষ্টিতে অভিযোগগুলো সত্য বলে প্রমাণিত হয়নি। দীর্ঘ নিরবতার পর রাজনীতিতে আবার সক্রিয় হবার ইচ্ছে ব্যক্ত করেছেন তিনি। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, আগামীতে তিনি নিউইয়র্ক সিটি মেয়র পদে নির্বাচন করতে চান।
নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে, এডামস পদত্যাগ করলে বিশেষ নির্বাচনে কুমো নিশ্চিত মেয়র পদপ্রার্থী। সেক্ষেত্রে আরও ২ জন প্রার্থীর নামও এসেছে জরিপে। তারা হলেন নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট জুমানি উইলিয়ামস ও সাবেক স্যানিটেশন কমিশনার ক্যাথরিন গার্সিয়া। তবে জরিপে কুমো শতকরা ৬৪ ভাগ সর্মথন পেয়েছেন। জুমানী ও ক্যাথরিন পেয়েছেন যথাক্রমে মাত্র ৩৬ ও ১২ শতাংশ।
এই জরিপ প্রকাশের পরপরই সিটির ডেপুটি মেয়র ফ্যাবিয়ান লেভি তীব্র প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, ২০২১ সালে নির্বাচনী প্রচারণায় এরিক এডামস নিয়মবর্হিভূত কোন ডোনেশন নিয়েছেন কিনা তা জাস্টিস ডিপার্টমেন্ট খতিয়ে দেখছে। মেয়র এই তদন্তে নিজ থেকেই সহায়তা করছেন। তার বিরুদ্ধে কোন চার্জও গঠন করা হয়নি। এমতাবস্থায় আগাম এই ধরনের জরিপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
- বিদেশি হামলায় কিম ‘নিহত হলেই’ পারমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া
- প্রতিবেশী দেশের বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের গোলাবর্ষণ
- আবু ত্বহা-সাবিকুন নাহারের বিচ্ছেদ, গুরুতর ৪ অভিযোগ
- পয়ঃবর্জ্য নেই, ঝিলের পানি শোধন করেই চলছে দাশেরকান্দি এসটিপি
- পুলিশ কোনো দলের নয় চলবে আইন অনুযায়ী
- পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
- বিজয়সহ যেসব তারকা ভারতের মুখ্যমন্ত্রী হয়েছেন
- হলিউড মাতাবেন দিশা পাটানি
- কাতার ও কুয়েতে হামলা, ‘সরাসরি হুমকি’ বলছে আরব পার্লামেন্ট
- ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, জোট বাঁধতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
- হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- মন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দাবি
- মমতা ব্যানার্জি এখন সাবেক মুখ্যমন্ত্রী
- হরমুজে জাহাজ চালকদের প্রতি ইরানের নতুন নির্দেশনা
- পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে বাংলাদেশের সতর্কতা
- আজকাল ব্যস্থাপনা সম্পাদকের জন্মদিন পালিত
- আজকাল ৯২১
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
