মেসির হ্যাটট্রিকে বার্সেলোনার বিশাল জয়
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮
আরও একবার জ্বলে উঠলেন লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আলো ছড়ালেন তিনি। জাদুকরী ফুটবলে মুগ্ধ করলেন ফুটবলপ্রেমীদের। অসাধারণ এক হ্যাটট্রিকের পাশাপাশি সতীর্থদের দিয়ে করালেন ২ গোল। তাতে স্রেফ উড়ে গেল লেভান্তে। দলটিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা।
রোববার রাতে লেভান্তের মাঠে আতিথ্য নেয় বার্সা। শুরুতেই স্বাগতিকদের ওপর ঝাঁপিয়ে পড়েন কাতালানরা। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখেন তারা। তবে গোলমুখ খুলছিল না। অবশেষে অপেক্ষার পালা শেষ হয় ৩৫ মিনিটে। মেসির বাড়ানো ক্রসে দুর্দান্ত ভলিতে নিশানাভেদ করেন লুইস সুয়ারেজ।
লিড পাওয়ার পর আরও ক্ষুরধার হয়ে ওঠে বার্সার আক্রমণ। ফলে ব্যবধান বাড়তেও বিলম্ব হয়নি। ৪৩ মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। নিজেদের সীমানা থেকে সার্জিও বুসকেটসের বাড়ানো বল ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে পেছনে ছুটে আসা রক্ষণসেনাকে কোনো সুযোগ না দিয়ে ডান পায়ের কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধেও সেই বার্সা। ফলে ফের গোল পেয়ে যায় তারা। দ্বিতীয় মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মেসি। এতে ম্যাচের লাগাম চলে যায় অতিথিদের হাতে। ৪৭ মিনিটে ডি-বক্সে জর্দি আলবার পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন ছোট ম্যাজিসিয়ান।
এখানেই মেসি ম্যাজিক শেষ হয়নি। ৬০ মিনিটে আবার তার ঝলক। গোলমুখে আর্তুরো ভিদালের বল পেয়ে বাঁ পায়ের টোকায় জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন ফুটবলের বরপুত্র। এখানেই মূলত বার্সার জয় নিশ্চিত হয়ে যায়। এ নিয়ে লা লিগার চলতি আসরে সর্বোচ্চ ১৪ গোল করলেন মেসি। পাশাপাশি সতীর্থদের দিয়ে সর্বোচ্চ ১০ গোল করিয়েছেন তিনি। ১১ গোল নিয়ে আর্জেন্টাইন সুপারস্টারের পরে আছেন উরুগুইয়ান সুয়ারেজ।
৪-০ গোলে পিছিয়ে পড়লে পক্ষান্তরে ম্যাচ থেকে ছিটকে যায় লেভান্তে। ৭৬ মিনিটে উসমানে ডেম্বেলেকে ভয়াবহ ফাউল করে লাল কার্ড দেখেন এরিক কাবাকো। ফলে ১০ জনের দলে পরিণত হন স্বাগতিকরা। ফের তাদের গোল হজম করতে হয়। ৮৮ মিনিটে মেসির পাস ধরে একজনকে কাটিয়ে প্রতিপক্ষ শিবিরে কফিনে শেষ পেরেকটি ঠুকেন জেরার্ড পিকে। তার সফল লক্ষ্যভেদে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়েন আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
দাপুটে এ জয়ে ১৬ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও সমান ৩১ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে সেভিয়া। ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
