মেসির মাইলফলক ম্যাচে জিতলো বার্সেলোনা
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯
স্প্যানিশ লা লিগায় প্রত্যাশিত জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। ক্যাম্প ন্যু’তে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা।
এদিন বার্সেলোনার হয়ে লিওনেল মেসি তার ৪০০তম ম্যাচ খেলতে নামেন। পাশাপাশি এদিন ছিল বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’র ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৭ সালের ২৪ সেপ্টেম্বর স্টেডিয়ামটি যাত্রা শুরু করে।
ইনজুরি কাটিয়ে এবারের মৌসুমে প্রথমবার শুরুর একাদশে ছিলেন অধিনায়ক মেসি। উজ্জীবিত বার্সেলোনার গোল পেতেও সময় লাগেনি। ষষ্ঠ মিনিটে মেসির নেওয়া কর্নার কিক থেকে কড়া মার্কিংয়ের বেড়া জাল ভেঙে হেড দিয়ে গোল করেন আঁতোয়া গ্রিজম্যান।
দ্বিতীয় গোলটির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কাতালানদের। ১৫ মিনিটে সার্জিও বুসকেতসের পা থেকে বল পেয়ে যান বার্সার ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার। প্রায় ২৫ গজ দূর থেকে আচমকাই ডান পায়ের এক শটে বল জালে পাঠান তিনি। ভিয়ারিয়াল গোলরকক্ষের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
২৫ মিনিটের মাথায় বার্সা কোচ ও সমর্থকদের চিন্তার কারণ হয়ে দেখা দেয় মেসির আঘাত। সাইড লাইনে কিছুক্ষণ সময় উরুতে চিকিৎসা নিয়ে আবার মাঠে ফেরেন বার্সার প্রাণ ভোমরা মেসি।
তবে বিরতির ঠিক আগেই ব্যবধান কমায় অতিথি দলটি। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাম পায়ের বুলেট গতির শটে বল লক্ষ্য ভেদ করেন স্যান্তি ক্যাসোরলা।
দ্বিতীয়ার্ধে মেসিকে নিয়ে আর ঝুঁকি নেননি বার্সা কোচ ভালভার্দে। শুরুতেই মেসির পরিবর্তে মাঠে নামান ইনজুরি থেকে ফেরা উসমানে দেম্বেলেকে।
শুরুতেই গোলের সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। দেম্বেলের দু’টি ক্রস ফিনিশিং করতে ব্যর্থ হন গ্রিজম্যান ও লুইস সুয়ারেস। এরপর সুয়ারেসের পরিবর্তে আনসু ফাতিকে মাঠে নামান কোচ। প্রতিপক্ষের ডিফেন্সে বেশ কয়েকবার আক্রমণের জন্য বলের যোগানও দেন ফাতি।
ম্যাচের শেষ মিনিটে জেরার্ড পিকের নেওয়া একটি ফি-কিক ঠেকিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক। এ জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর উঠে এসেছে ভালভার্দের শিষ্যরা।
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
