মেসির গোলে চ্যাম্পিয়ন বার্সেলোনা
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯
মৌসুমের শুরু থেকেই পাওয়া গিয়েছিল আভাস, সবাই বুঝতে পেরেছিল এবারের লা লিগা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে বার্সেলোনা। তবু অ্যাতলেটিকো মাদ্রিদের দারুণ প্রতিদ্বন্দ্বিতার কারণে অপেক্ষা করতে হয়েছে ৩৫ ম্যাচ পর্যন্ত।
শনিবার লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে ২৬তম লিগ শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। দিনের প্রথম ম্যাচে অ্যাতলেটিকো পয়েন্ট খোয়ালে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে যেত বার্সা। কিন্তু আত্মঘাতী গোলে জয় পায় অ্যাতলেটিকো। ফলে দীর্ঘায়িত হয় বার্সেলোনার শিরোপা উল্লাসের অপেক্ষা।
তবে সে অপেক্ষা ছিলো মাত্র কয়েক ঘণ্টার। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির একমাত্র গোলে লেভান্তেকে হারিয়েই ঘরের মাঠে শিরোপা উদযাপন করেছে আর্নেস্ত ভালভার্দের শিষ্যরা।
এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হলো কাতালান ক্লাবটি। এছাড়া গত ১১ মৌসুমে বার্সেলোনার অষ্টম শিরোপা এটি। আর সবমিলিয়ে স্পেনের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে এটি তাদের ২৬তম শিরোপা।
ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে ম্যাচটিতে শুরুর একাদশে মেসিসহ বেশ কয়েকজন ফুটবলারকে বাইরে রাখেন ভালভার্দে। কিন্তু গোলের দেখা পাননি লুইস সুয়ারেজ, ফিলিপ্পে কৌতিনহোরা। প্রথমার্ধ শেষের আগ দিয়ে কৌতিনহোর ফ্রি-কিক ফিরে আসে ক্রসবারে লেগে।

ফলে গোলের আশায় দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসিকে মাঠে নামান বার্সা কোচ। ম্যাচের ভাগ্য গড়ে দিতে খুব বেশ সময় নেননি এ আর্জেন্টাইন জাদুকর। ৬২তম মিনিটে আর্তুরো ভিদালের পাস ধরে সুনিপুণ দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।
পুরো ম্যাচে গোল হয় এই একটিই। এ নিয়ে এবারের লিগে সর্বোচ্চ গোলদাতা মেসির মোট গোল হলো ৩৪টি। লা লিগায় বদলি খেলোয়াড় হিসেবে এটা তার ২৪তম গোল, একবিংশ শতাব্দীতে যা সর্বোচ্চ।
শেষদিকে বেশ কিছু দুর্দান্ত আক্রমণ সাজিয়েছিল লেভান্তে। কিন্তু গোলরক্ষক মার্ক টের স্টেগানের দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় বার্সেলোনা। ম্যাচ শেষের বাঁশি বেজে উঠতেই একসঙ্গে কেঁপে ওঠে পুরো ন্যু ক্যাম্প।
৩৫ ম্যাচ শেষে ২৫ জয় এবং ৮ ড্রতে ৮৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা। সমান ম্যাচে দুইয়ে থাকা অ্যাতলেটিকোর পয়েন্ট ৭৪ এবং ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
