মেসিকেও ছাড়িয়ে গেছেন এমবাপ্পে!
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯
কিলিয়ান এমবাপ্পে লিগে ১৮ ম্যাচ খেলে ১৯ গোল করেছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে পেনাল্টি ছাড়া গোল করাদের মধ্যে সর্বোচ্চ। এই হিসাবে লিওনেল মেসিকেও পেছনে ফেলেছেন তিনি। পেনাল্টি গোল হিসাবে নিলেও ইউরোপের লিগগুলোতে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির খুব একটা পেছনে নেই। এমবাপ্পে টক্কর দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও
আমাকে ছাড়াও পিএসজি চ্যাম্পিয়নস লিগ জিতবে—নিজের বিশ্বাসের কথাটা নেইমার বলেছিলেন পায়ের মেটাটারসাল ভেঙে মাঠের বাইরে চলে যাওয়ার পর। চোট নিয়ে মাঠের বাইরে চলে গেছেন এডিনসন কাভানিও। নেইমার–কাভানিকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২–০ গোলে হারিয়েছে পিএসজি। ওই ম্যাচের পর ব্রাজিলের সাবেক ডিফেন্ডার কাফুরও মনে হচ্ছে, নেইমারকে ছাড়া পিএসজি চ্যাম্পিয়নস লিগ না জিততে পারলেও অন্তত ফাইনালে খেলবে।
ব্রাজিলের হয়ে ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী তারকা কাফু বলেছেন, ‘এটা ঠিক যে পিএসজি নেইমারকে মিস করবে। কিন্তু প্রতিপক্ষের মাঠে আপনি যদি পিএসজির ম্যাচটা দেখে থাকেন, তাহলে এটা ধরেই নিতে পারেন দলটি ফাইনাল খেলবে। নেইমার থাকলে ফাইনালও জিততে পারে।’
নেইমার–কাভানির অনুপস্থিতিতে পিএসজিকে বয়ে নিয়ে যাচ্ছেন দলটির আক্রমণত্রয়ীর কনিষ্ঠতম সদস্য কিলিয়ান এমবাপ্পে। ইউনাইটেডের বিপক্ষে ২–০ গোলের জয়ে একটি গোল তাঁর। টমাস টুখেলের দলকে ফ্রেঞ্চ লিগ ওয়ানেও এগিয়ে নিয়ে যাচ্ছেন ফরাসি স্ট্রাইকার। গত পরশু সেঁত–এতিয়েনেকে পিএসজি ১–০ গোলে হারিয়েছে তাঁরই অসাধারণ এক গোলে। বাঁ প্রান্ত থেকে দানি আলভেজের ক্রসটি দুর্দান্ত এক ভলিতে জালে জড়িয়েছেন এমবাপ্পে। লিগে ১৮ ম্যাচে এটি তাঁর ১৯তম গোল। ৪৫ বছরের মধ্যে লিগ ওয়ানে প্রথম ১৮ ম্যাচে সবচেয়ে বেশি গোল পাওয়ার রেকর্ড গড়েছেন বিশ্বকাপ মাতানো ২০ বছর বয়সী এমবাপ্পে।
দুর্দান্ত এই এমবাপ্পেকে নিয়ে উচ্ছ্বসিত পিএসজি কোচ টমাস টুখেল, ‘অনুশীলনে সে প্রতিদিনই নিজের মানটা বুঝিয়ে দেয়। গোল, গোল আর গোল—গোল করার ক্ষুধাটা ওর আছে। ও এই মানেরই, বিশেষ এক খেলোয়াড়।’ এমবাপ্পের প্রশংসা প্রতিপক্ষ কোচ জা লুই গাসেতের কণ্ঠেও, ‘গোল হওয়ার কথা নয় এমন একটি অবস্থা থেকে আমরা গোল খেয়ে হেরেছি...২০ বছর বয়সী ছেলেটা শিগগিরই বিশ্বের সেরা খেলোয়াড় হবে।’
এমবাপ্পে অবশ্য প্রশংসায় ভেসে যাচ্ছেন না। তাঁর কণ্ঠে দলীয় সংহতির গান, ‘আমরা একটি কঠিন দলের বিপক্ষে তাদের মাঠে খেলেছি। খুব কম দলই এখানে জয়ের কথা ভাবতে পারে। তিনটি পয়েন্ট নিয়ে ফিরতে পেরে আমরা খুশি। আমাদের এভাবে খেলে যেতে হবে। আমার গোলের পরিসংখ্যানটা ভালোই বলতে পারেন, তবে পিএসজি দল হিসেবে আরও ভালো।’ টানা দ্বিতীয় লিগ জয়ের দৌড়ে অনেটাই এগিয়ে পিএসজি। ২৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টুখেলের দল। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ২৫ ম্যাচে ৫০।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
