মেসিকে ‘আজীবন চুক্তির’ প্রস্তাব বার্সার!
প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৯
বয়স যত বাড়ছে, আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির ফর্ম যেন ততই উপরের দিকে উঠছে। চলতি মৌসুমে অবিশ্বাস্য ফর্মে আছেন ফুটবলের এই মহাতারকা। এরইমধ্যে এই মৌসুমে বার্সেলোনার হয়ে ৩৯ ম্যাচে করেছেন ৪২ গোল।
নিজের পারফম্যান্স দিয়ে বার্সেলোনার প্রাণভোমরায় পরিণত হয়েছেন মেসি।
আর এ কারণেই তাকে সহজে হাতছাড়া করতে চায় না কাতালান ক্লাবটি। এরই মধ্যে মেসিকে আজীবনের জন্যই ধরে রাখার পরিকল্পনা করছেন ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ।
চুক্তির মেয়াদ এখনও দু’বছর বাকি। তবুও মেসিকে আরও বেশি সুরক্ষিত রাখতে আগেভাগে চুক্তি নবায়ন করতে চলেছে বার্সেলোনা। এই চুক্তিতে স্পষ্ট লেখা থাকবে, বার্সেলোনার হয়ে যতদিন ইচ্ছা খেলতে পারবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী মেসি।
এর আগে একই সুযোগ দেওয়া হয়েছিল ক্লাবের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাকেও। তিনি অবশ্য এরইমধ্যে বার্সা ছেড়ে জাপানি লিগে পাড়ি জমিয়েছেন।
সম্প্রতি ইএসপিএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘তার (মেসির) ফুটবল জীবন উপভোগ করার জন্য আমাদের হাতে অনেক সময় আছে।'
‘মেসি ক্লাবের সীমানা পেরিয়ে গেছে। সবাইক তাকে পছন্দ করে এবং অন্য স্টেডিয়ামেও হাততালি পায় সে।'
‘মেসি এক ক্লাবের মানুষ। মাঠে সে যা করে তার চেয়েও এটা বেশি- বার্সার সঙ্গে তার সম্পর্ক আজীবনের। আমি এক্ষেত্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে’র উদাহরণ দিতে পারি যিনি সারাজীবন সান্তোসের হয়ে খেলেছেন।'
‘আমরা মেসিকে সারাজীবনের জন্য চাই, সেটা মাঠের খেলার মাধ্যমেই হোক কিংবা ক্লাবের সঙ্গে যুক্ত থেকেই হোক (অবসরের পর)।'
মেসির সঙ্গে নতুন চুক্তিই এখন বার্সেলোনার কার্যতালিকায় প্রথম সারিতে স্থান পেয়েছে। পুরনো চুক্তি শেষ হওয়ার আগেই কাজটা সেরে রাখতে চায় কর্তৃপক্ষ।
বার্তেমেউ বলেন, ‘আমরা চুক্তি নবায়ন করতে চলেছি। সে এখনও ৩১ বছরের তরুণ এবং এখনও তার চুক্তির মেয়াদ আছে দু’বছর। সে সবসময় সৃষ্টিশীল। এখনও তার সামনে অনেক বছর আছে এবং আগামী কয়েক মাসের মধ্যে তার সঙ্গে আমরা বসবো যাতে সে ক্যাম্প ন্যু’য়ে আরও অনেক বছর খেলে যেতে পারে।'
এর আগে ইনিয়েস্তার সঙ্গে আজীবনের চুক্তি করেছিল বার্সা। কিন্তু তিনি এখন জাপানে খেলছেন। মেসির ক্ষেত্রেও এমন কিছু হবে কিনা এমন প্রশ্নের জবাবে বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘সে (মেসি) নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানে। সে দারুণ মানসিকতার অধিকারী এবং যেদিন সে বুঝতে পারবে তার অবদান যথেষ্ট নয়, সে চলে যাবে।'
এখন পর্যন্ত বার্সেলোনার সিনিয়র দলের হয়ে ৬৭৬ ম্যাচ খেলে ৫৯৪টি গোল করেছেন মেসি। এছাড়া তার রয়েছে ২৩৮টি অ্যাসিস্ট।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
