মেং ওয়ানঝুকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে কানাডা
প্রকাশিত: ৩ মার্চ ২০১৯
চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ও কোম্পানিটির প্রতিষ্ঠাতার মেয়ে মেং ওয়ানঝুকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে কানাডা। কিন্তু আদালত তার বিরুদ্ধে করা মামলার চূড়ান্ত রায় না দিলে সেটা সম্ভব নয় বলে জানিয়েছে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র মেং ওয়ানঝুকে হস্তান্তরের জন্য বারবার কানাডার প্রতি আহ্বান জানিয়ে আসছে। তারা হুওয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের কাছে প্রযুক্তি বিক্রি করার দায়ে তাকে বিচারের কাঠগড়ায় ওঠাতে চায়।
গত বছরের ডিসেম্বরে হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেং ঝেনফাইয়ের মেয়ে মেং ওয়ানঝুকে ভ্যাঙ্কুবার বিমানবন্দর থেকে আটক করে কানাডা। যুক্তরাষ্ট্রের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটি ওয়ানঝুকে আটক করে। কেননা যুক্তরাষ্ট্র আর কানাডার মধ্যে প্রত্যার্পণ বিষয়ক চুক্তি আছে।
চীন বলছে, মেং ওয়ানঝুর বিরুদ্ধে যে মামলাটি আছে তা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে প্রত্যার্পণ বিষয়ক যে চুক্তি আছে তার অপব্যবহার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, ‘প্রত্যার্পণ বিষয়ক শুনানিটি হতে যাচ্ছে একটি রাজনৈতিক ঘটনা।’
তবে কানাডার আদালতে চীনা এ শীর্ষ নির্বাহীর হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হতে কয়েক মাস এমনকী বছরও লেগে যেতে পারে। চীনের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের শীর্ষ এই কর্মকর্তাকে আটকের ঘটনায় বাণিজ্য যুদ্ধের দুই বৈরি প্রতিপক্ষ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।
বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কয়েক ডজন মামলা দায়ের করেছে। যদি মামলার শুনানিতে ওয়ানঝুকে হস্তান্তরের যৌক্তিকতা মনঃপুত হয় তাহলে বিচারক তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর প্রক্রিয়ায় অনুমোদন দিতে পারেন।
কানাডার বিচার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী আদালতের শুনানিতে কারো বিচার হয় না। কাউকে দোষী সাব্যস্ত কিংবা নিষ্পাপ বলেও রায় দেয়া হয় না। অন্য কোনো দেশে বিচারের মুখোমুখি হওয়া ব্যক্তিকে হস্তান্তরের আগে কানাডার আদালতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে হয়।’
- ইরানে `সবচেয়ে তীব্রতম` দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কিমের বোনের
- বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
- হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান তবে
- হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
- দুই শপথ ইস্যুতে উত্তপ্ত হবে সংসদ
- আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করব: ইরান
- ধ্বংসস্তুপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা
- টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল
- ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা
- মামদানির বাসার সামনে বোমা হামলা, গ্রেফতার ২
- যাত্রা করছে অনেক চমকের সংসদ
- ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় ফয়সাল-আলমগীর রিমান্ডে
- মোজতবা খামেনিকে বেছে নেওয়া ‘বড় ভুল’ বললেন ট্রাম্প
- পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ
- সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে
- কমিউনিটির সেবায় বাংলা ট্রাভেলস
- ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প
- স্ক্যামার বাংলাদেশি নিয়াত গ্রেফতার:কমিউনিটিতে আতংক
- তবে কি ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠিত
- নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে ৬ শিক্ষা প্রতিষ্ঠান গড়লেন
- সোসাইটি পেল স্টেটের ২০ হাজার ডলার অনুদান
- ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
- প্রভাবশালি ক্রিস্টি নোয়েমকে ট্রাম্পের বরখাস্ত
- সংসদ ভবন পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল
- নিউইয়র্কে এসএসসি ২০০৩ ব্যাচের ইফতার
- পাম্পে ঝুলছে ‘তেল নেই’ ঢাকায় ঝাপিয়ে পড়েছে ক্রেতারা
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
