মুশফিকের কাছেই হারতে হলো মিরাজের রাজশাহীকে
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯
মুশফিকুর রহীম যেন হিমালয়ের মত অবিচল হয়ে দাঁড়িয়ে থাকলেন রাজশাহী কিংসের বোলারদের সামনে। শুধু দাঁড়িয়ে থাকাই নয়, রানও তুললেন ঝড়ের গতিতে। মুশফিকের ঝড়ের কবলে পড়েই এই ম্যাচে আর বাজিমাত করতে পারলো না মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস। শেষ পর্যন্ত হারতে হলো ৬ উইকেটের ব্যবধানে।
১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ রানে প্রথম উইকেট, ২৯ রানে দ্বিতীয় উইকেট এবং ৩০ রানে তৃতীয় উইকেট পড়ার পর সবাই ধরে নিয়েছিল এই ম্যাচে নিশ্চিত হারতে হচ্ছে চিটাগং ভাইকিংসকে। এরপর ৭১ রানের মাথায় চলে গিয়েছিল চতুর্থ উইকেটও।
কিন্তু মিডল অর্ডারে (পঞ্চম উইকেট জুটিতে) মুশফিকুর রহীম আর মোসাদ্দেক হোসেন সৈকতের অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করেই জয়ের ধারা অব্যাহত রাখলো মুশফিকুর রহীমের দল। মুশফিক অপরাজিত থাকেন ৬৪ রানে এবং মোসাদ্দেক অপরাজিত থাকেন ৪৩ রান করে। শুধু তাই নয়, ৭ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিরঙ্কুশ অবস্থান ধরে রেখেছে চিটাগং ভাইকিংস।
টুর্নামেন্ট শুরুর আগে চিটাগং ভাইকিংসকে কেউ গোনায়ও ধরতে চায়নি। দলটিতে ভালোমানের খেলোয়াড় নেই, তারকা নির্ভর বলতে যাকে বোঝায়, তেমন দল গড়তে পারেনি চিটাগং, এমনকি বিদেশি খেলোয়াড়ের সংগ্রহও আহামরি নয়- এসব কারণে চিটাগং ছিল এবারও হিসাবের বাইরে।
কিন্তু সেই চিটাগং ভাইকিংসই এখন সবারে আগে প্লে-অফ নিশ্চিত করার পথে। ৭ ম্যাচের ৬টিতেই জয় এবং শুধুমাত্র একটিতে হার। চিটাগংয়ের এই অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখে চলছেন অধিনায়ক মুশফিকুর রহীম। আজও তার ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়লো চট্টগ্রামের দলটি।
ইনিংসের শুরুতেই ক্যামেরন ডেলপোর্টের উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে চিটাগং। এরপর ইয়াসির আলিকে নিয়ে ঝড় তোলেন আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। ইয়াসির আলি এক প্রান্তে ঠায় দাঁড়িয়ে থাকেন। ১৭ বল মোকাবেলা করে এরই মধ্যে শাহজাদ নিজের নামের পাশে যোগ করেন ২৫ রান। ছিল ৫টি বাউন্ডারির মার। ছক্কা নেই।
কিন্তু ইয়াসির আলি যেই না নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেন, অমনি আউট হয়ে গেলেন আরাফাত সানির বলে। একই ওভারে মোহাম্মদ শাহজাদের উইকেটও তুলে নেন আরাফাত সানি। ২৯ এবং ৩০ রানে পরপর দুই উইকেট হারিয়ে মহা বিপদে চিটাগং। এ সময় মুশফিকুর রহীমের সঙ্গে জুটি গড়েন আফগান রিক্রুট নজিবুল্লাহ জাদরান।
এ দুজনের ব্যাটে গড়ে ওঠে ৪১ রানের মূল্যবান জুটি। জাদরান ১৯ বল খেলে নিজের নামের পাশে যোগ করেন ২৩ রান। ২টি বাউন্ডারির সঙ্গে মারেন ১টি ছক্কার মারও। কিন্তু দলীয় ৭১ রানের মাথায় সেই আরাফাত সানির ঘূর্ণিতেই বিভ্রান্ত হয়ে উইকেট দিয়ে আসেন নজিবুল্লাহ জাদরান।
কিন্তু আরাফাত সানির বলে না হয় অন্যরা বিভ্রান্ত হলেন, মুশফিক তো আর হন না। সুতরাং, মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে প্রতিরোধ গড়লেন মুশফিক। ৮৮ রানের অসাধারণ এক জুটি গড়ে অপরাজিত থেকে যান মুশফিক আর মোসাদ্দেক। ৪৬ বল খেলে ৬৪ রানে অপরাজিত থাকেন মুশফিক। ৬টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।
২৬ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৪টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও মারেন তিনি। মূলতঃ মুশফিককে যোগ্য সহযোগিতা দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সৈকতই। এমনকি মোস্তাফিজের বলে শেষ ওভারের চতুর্থ বলটিকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়ে জয়ের শেষ কাজটি তিনিই করেছিলেন।
আরাফাত সানি ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিলেও দলকে জেতাতে পারলেন না। এমনকি শেষ ওভারে মোস্তাফিজুর রহমান দুই বল ডট দিয়েও না। কারণ, ওভারের চতুর্থ বলেই মোসাদ্দেক হোসেন সৈকত বাউন্ডারি মেরে দেন। বাকি উইকেটটি নেন মেহেদী হাসান মিরাজ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লরি ইভান্সের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ১৫৭ রানের পুঁজি গড়ে তোলে রাজশাহী কিংস। আগের ম্যাচে সেঞ্চুরি করা ইভান্স এই ম্যাচেও ছিলেন মারমুখি। ৫৬ বলে তিনি ৭৪ রান করে খালিদ আহমেদের বলে আউট হন। ৮টি বাউন্ডারির সঙ্গে মারেন ২টি ছক্কার মার।
সৌম্য সরকার ইনিংস ওপেন করতে নেমে আউট হন মাত্র ৩ রান করে। মার্শাল আইয়ুব আউট হন ১ রান করে। ৮ রানে ২ উইকেট পড়ার পর রায়ান টেন ডেসকাটকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন লরি ইভান্স। ২৮ রান করে আউট হন ডেসকাট। এরপর ৫ রান করে বিদায় নেন জাকির হাসান।
শেষ দিকে ক্রিশ্চিয়ান ঝঙ্কার ঝড় তোলেন। ২০ বলে তিনি করেন ৩৬ রান। সাত নম্বরে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ ৪ বলে করেন ১০ রান। চিটাগংয়ের খালিদ আহমেদ নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন রবি ফ্রাইলিংক, সানজামুল ইসলাম এবং আবু জায়েদ রাহী।
লরি ইভান্সের ৭৪ রানের ইনিংসকে ম্লান করে দিয়ে অপরাজিত ৬৪ রান করে দলকে জেতানোয় ম্যাচ শেষে সেরার পুরস্কার তুলে দেয়া হয় মুশফিকুর রহীমের হাতেই।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
