মুক্তি পাচ্ছেন কাশ্মীরের নেতারাও
প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে দেয়া কাশ্মীরিদের বিশেষ মর্যাদা বিলোপকালে গৃহবন্দি ও আটক করা হয় জন্মু-কাশ্মীরি নেতাদের। পাশাপাশি ১৪৪ জন কিশোরকে আটক করেছিল ভারতীয় প্রশাসন।
কাশ্মীরের কালো মেঘ এখনো সরে যায়নি, অনেক এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। এমতাস্থায় ভারত নিয়ন্ত্রিত জন্মু-কাশ্মীরে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে আটক ১৪৪ জন বালকের মধ্যে ১৪২ জন বালক ও জন্মু নেতাদের মুক্তি দেয়া হয়েছে। এবার নির্বাচনকে সামনে রেখে গৃহবন্দি কাশ্মীরি নেতাদের মুক্তি দেয়া হচ্ছে কাশ্মীরি নেতাদেরও। রাজ্যপালের উপদেষ্টা ফারুক খানের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছেন।
তবে এক সঙ্গে নয়, ধাপে ধাপে এই নেতাদের মুক্তি দেওয়া হবে। ফলে মুক্তি পেতে যাচ্ছেন ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিরা। আসন্ন ২৪ অক্টোবরের নির্বাচনে যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারেন এমন চিন্তা করেই তাদের মুক্তি দেয়া হচ্ছে বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকেই জম্মু এবং কাশ্মীরের প্রায় ৪০০ নেতা-নেত্রীকে আটক বা গৃহবন্দি করে রাখা হয়েছিল। তার মধ্যে অন্যতম দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে আটক করা হয়েছিল। আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ ৮৩ বছর বয়সি ফারুক আবদুল্লাকেও গৃহবন্দি করে রাখা হয়েছিল।
এর পাশাপাশি অধিকাংশ রাজনৈতিক দল-সংগঠনের নেতা-নেত্রীদের হয় গৃহবন্দি, নয়তো আটক করে রাখা হয়েছিল। তবে গত বুধবারই জম্মুর নেতা-নেত্রীদের মুক্তি দেওয়া হয়েছে। এবার কাশ্মীরের পালা।
গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফারুক খান জানিয়েছেন, ‘‘হ্যা, প্রত্যেকের কার্যক্রম আলাদা আলাদা করে পর্যালোচনা করে ধাপে ধাপে কাশ্মীরের নেতা-নেত্রীদের মুক্তি দেওয়া হবে।’’
চলতি বছরের ৫ অগস্ট ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়া এবং কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার আগে থেকেই কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল জম্মু কাশ্মীরকে। ল্যান্ড ফোন, মোবাইল, কেবল পরিষেবা বন্ধ করে গোটা উপত্যকায় জারি হয় কড়া নিরাপত্তা। ফলে গোটা উপত্যকাই ছিল দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। তবে গত দুই-তিন সপ্তাহ ধরে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত্যকা। তার মধ্যেই গত সপ্তাহে ঘোষণা হয়েছে নির্বাচন।
৩৭০ অনুচ্ছেদ বিলোপের পরে এই প্রথম উপত্যকায় ভোট হচ্ছে। ৩০০ ব্লকের ভোটগ্রহণ ঘিরে উপত্যকায় রাজনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। ভোট গণনাও হবে ওই দিনই। সেই ভোটগ্রহণকে সামনে রেখেই এই নেতাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
উপত্যকা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলেও এখনও অনেক জায়গায় সতর্কতা জারি রয়েছে। অনেক জায়গায় এখনও ইন্টারনেট, মোবাইল, ল্যান্ডলাইন, কেবল পরিষেবা বন্ধ এবং যাতায়াতের উপর নিয়ন্ত্রণ রয়েছে।
কবে সেই নিয়ন্ত্রণ উঠবে, সে প্রশ্নে অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি রাজ্যপালের উপদেষ্টা। তিনি বলেন, স্থানীয় প্রশাসনে পরিস্থিতি পর্যালোচনা করে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
