মিয়ানমারে শেষটাও রাঙাতে চান মারিয়া-মনিকারা
প্রকাশিত: ৩ মার্চ ২০১৯
আসল লক্ষ্যটা পূরণ হয়েছে বাংলাদেশের মেয়েদের। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে হারিয়ে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা জায়গা করে নিয়েছে এশিয়ার সর্বোচ্চ মঞ্চে। এবার মারিয়া-মনিকাদের লক্ষ্য গ্রুপসেরা হওয়া। কিন্তু সেখানে বাধা চীনের প্রাচীর।
রবিবার মিয়ানমারের মান্দালার থিরি স্ট্রেডিয়ামে বাংলাদেশ ও চীনের ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। বাংলাদেশের মতো চীনও নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব। প্রথম ম্যাচে বাংলাদেশ ১০-০ গোলে হারিয়েছে ফিলিপাইনকে। চীন ৫-০ গোলে হারিয়েছে মিয়ানমারকে। দ্বিতীয় ম্যাচে চীনের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে ফিলিপাইন এবং বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে মিয়ানমারকে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে চীন। বাংলাদেশকে জিততে না দিলেই তারা হবে বাছাইয়ের দ্বিতীয় পর্বের ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন। আর বাংলাদেশকে জিততেই হবে। ড্র করলেও গোলগড়ে পিছিয়ে গ্রুপ রানার্সআপ হবে গোলাম রব্বানী ছোটনের দল।
এই গ্রুপে চীন টপ ফেবারিট। বাংলাদেশের জন্য এ প্রতিপক্ষ একেবারেই নতুন। আগে বাংলাদেশের মেয়েরা কোনো পর্যায়ের ফুটবলেই চীনের সঙ্গে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। তবে ২০১৭ সালে থাইল্যান্ডে যাওয়ার আগে অনূর্ধ্ব-১৬ দল চীন সফর করে চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ছোটনের শিষ্যরা। যার দুটি ছিল দেশটির অনূর্ধ্ব-১৪ দলের বিরুদ্ধে, দুটি প্রাদেশিক দলের বিরুদ্ধে। ওই চার ম্যাচের দুটি জিতেছিল বাংলাদেশ এবং একটি হেরে একটি ড্র করেছিল।
চীনের ওই অনূর্ধ্ব-১৪ দলের কয়েকজন ফুটবলার আছেন দেশটির অনূর্ধ্ব-১৬ দলে। চীনের ওই সফর ও চারটি ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগতে পারে মারিয়া-মনিকাদের।
চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে জেতা বাংলাদেশের মেয়েদের জন্য কঠিন এক কাজ। কোচ গোলাম রব্বানী ছোটনও মনে করেন কাজটি কঠিন। তাই বলে কী অসম্ভব? না, কোচ তাও বলেছেন। চীনের বিরুদ্ধে জিতলে মেয়েদের ফুটবলে নতুন এক ইতিহাসই হবে। আর সেটা হলে মিয়ানমার সফরের শেষটাও যে রঙিন হবে লাল-সবুজ জার্সিধারীদের।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
