মালিঙ্গার শেষ দিনে মাঠে নামল টাইগাররা
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯
বর্ণিল আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে এক ক্রিকেট লিজেন্ডের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন লাসিথ মালিঙ্গা।
মালিঙ্গার নাম আসলেই উঠে আসে তার হ্যাটট্রিকের গল্প। বিশ্বের একমাত্র বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনবার হ্যাট্রিক করেছেন লাসিথ মালিঙ্গা। ২০০৭ সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে ওডিআই ইতিহাসের ১ম ব্যক্তি হিসেবে পরপর ৪ বলে ৪ জন ব্যাটসম্যানকে আউট করে দূর্লভ কৃতিত্বের অধিকারী হন মালিঙ্গা। তিনিই একমাত্র বোলার যিনি দু'টি বিশ্বকাপে হ্যাট্রিক করেছেন।
ব্যতিক্রমী বোলিং একশনের কারণেও বিশেষভাবে পরিচিত মালিঙ্গা। রাউন্ড আর্ম একশনে অসংখ্যবার ব্যাটসম্যানকে বিভ্রান্ত করেছেন তিনি। ক্যারিয়ারের ৩০ শতাংশ ম্যাচে ব্যাটসম্যানদের বোল্ড করেছেন তিনি, যা তার বোলিং প্রতিভার অনন্য স্বাক্ষর।

অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ওভাল মাঠে ১ জুলাই, ২০০৪ তারিখে টেস্ট অভিষেকের মাধ্যমে শুরু হয় লাসিথ মালিঙ্গার আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা। অভিষেক ম্যাচেই ড্যারেন লেহম্যানকে দুইবার এবং অ্যাডাম গিলক্রিস্ট, ড্যামিয়েন মার্টিন, শেন ওয়ার্ন এবং মাইকেল কাসপ্রোভিচকে আউট করে আগমন বার্তা জানিয়ে দেন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মালিঙ্গার অভিষেক ঘটে সে মাসেই। ১১ জুলাই, ২০০৪ সালে ডাম্বুলায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে চলা শুরু করেন স্লিঙ্গিং একশনের এ বোলার। এরপর থেকে তিনি নিয়মিত সদস্য হিসেবে জাতীয় দলে খেলেছেন।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনে দীর্ঘসময়ের ট্রফিখরা কাটায় শ্রীলংকা। এর আগে ২০০৭ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০০৯ ও ২০১২ বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া দলেও ছিলেন মালিঙ্গা।
বর্ণিল ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ২২৫ ম্যাচ খেলে ৩৩৫ উইকেট শিকার করেছেন তিনি। শেষ ম্যাচে এই সংখ্যা আরেকটু বাড়বে, এই আশা করতেই পারে মালিঙ্গা ভক্তরা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি স্বাগতিক শ্রীলংকা এবং বাংলাদেশ। তামিম ইকবালের অধিনায়কত্বে প্রথম ম্যাচ খেলতে নামছে টাইগাররা। অপরদিকে লংকান গ্রেট লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচ হিসেবেও বিশেষত্ব পাচ্ছে দু’দলের লড়াই।
শুরুতেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন শ্রীলংকা অধিনায়ক দিমুথ করুনারত্নে।
মাসকয়েক আগে ইস্টার সানডেতে শ্রীলংকায় বোমা হামলার ফলে হুমকিতে পড়ে শ্রীলংকার ক্রিকেট ভবিষ্যৎ। দেশের বাইরে খেলতে অসুবিধা না থাকলেও নিজ দেশে ফের কবে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারবে সেটি পড়ে গিয়েছিল শঙ্কায়। শুরুতে রাজি থাকার ব্যাপারে ইতস্তত থাকলেও শেষ পর্যন্ত লংকানদের মাঠে খেলতে রাজি হয় বাংলাদেশ।
মালিঙ্গার কারণে লংকানদের কাছে ম্যাচটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এ ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন এই গ্রেট ফাস্ট বোলার। তার বিদায় উপলক্ষে বিশেষভাবে সাজানো হয়েছে স্টেডিয়াম ও আশেপাশের এলাকা। শেষ ম্যাচে মালিঙ্গাকে জয় উপহার দিতে সর্বোচ্চ চেষ্টাই করবে শ্রীলংকা দল।
এখন পর্যন্ত ৪৬ বারের দেখায় শ্রীলংকা ৩৬ ম্যাচ জিতে বেশ এগিয়ে। ৭ টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, ৩টি ম্যাচে কোন ফলাফল আসেনি।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ:
দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, এঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, লাহিরু থিরিমান্নে, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও লাসিথ মালিঙ্গা।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
