মার্কিন ভিসা থাকলে সুযোগ বাংলাদেশিরা ট্রানজিটে ওমরাহ করতে পারবেন
মাসুদ করিম মক্কা (সৌদি আরব) থেকে
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪
পবিত্র ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি আরবের সরকার সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। বাংলাদেশি কোনও নাগরিকের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা সেনজেন ভিসা থাকলে তিনি ওইসব পশ্চিমা দেশে ভ্রমনকালে সৌদি আরবে ৯৬ ঘন্টা ট্রানজিট নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। এ জন্যে সৌদি আরবের ভিসার কোনও প্রয়োজন নেই।
কোভিড মহামারির পর সৌদি আরব হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে বিধি-নিষেধ তুলে নিয়েছে। ট্রানজিটে ওমরাহ পালনের এই সুবিধা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিদেরও ওমরাহ পালনে অনেক সুযোগ বৃদ্ধি করেছে। এতে করে বাংলাদেশ থেকে আমেরিকা ও ইউরোপে যাওয়া-আসার পথে অনেকে ওমরাহ পালন করছেন। আবার ওই সকল পশ্চিমা দেশে বসবাসরত বাংলাদেশিরাও পরিবার পরিজন নিয়ে ওমরাহ করছেন। বিশেষ করে পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীদের সংখ্যা বেড়েছে। এই সময়ে সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদীনায় চমৎকার আবহাওয়া থাকার কারণেও ওমরাহ পালনে ভিড় বাড়ছে। নারী-পুরুষ তথা সর্বস্তরের মানুষ বিশে^র বিভিন্ন প্রান্ত থেকে ওমরাহ পালনে আসছেন।
মদীনায় মসজিদে নববীর চত্ত্বরে কথা হচ্ছিল লন্ডন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক সৈয়দ নাহাশ পাশার সঙ্গে। তিনি সপরিবারে ওমরাহ পালন শেষে মদীনায় হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মুবারক জিয়ারত করতে এসেছেন। নাহাশ পাশা বলেন, ‘অনেক দিন পরে এসেছি। অনেক কিছু নতুন হয়েছে এখানে। সৌদি সরকার হজ ও ওমরাহ করা মানুষের জন্য আরও সহজ করেছে। বছর দুয়েক আগে অনেক সমালোচনা ছিল যে, হজে আসতে হলে অনেক ঝামেলা। আমি লন্ডন থেকে আসছি। মক্কায় ছিলাম, এখন মদীনায় আছি, আবার মক্কায় যাবো। একজন সাধারণ টুরিষ্ট যেমন অনলাইনে টিকিট কাটে; সৌদি সরকারও অনেক সহজতর করেছে যে কেউ যদি অনলাইনে সৌদি এয়ারলাইন্সে টিকিট কাটে একই সঙ্গে তাদেরকে অনলাইনে ভিসা দিয়ে দেয়। এমনকি বিশেষ করে যারা ইউরোপ থেকে আসে তাদেরকে ৯৬ ঘন্টার ফ্রি ভিসাতো দেয়ই, হোটেলও একদিনের জন্য ফ্রি দিয়ে এখানে নিয়ে আসে। আমি জানি, ব্রিটিশ বাংলাদেশি অনেক আছে বিলেতে বসবাস করে তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে, ঢাকাও যাচ্ছে ওমরাহ করে অথবা আসার সময় ওমরাহ করে লন্ডনে ফিরে যাচ্ছে যেটা আমি করেছি’।
তিনি আরও বলেন, ‘আমি ঢাকা গিয়েছিলাম। দুই সপ্তাহ ঢাকা থেকে এখন ওমরাহ করে পরিবারসহ ফিরে যাচ্ছি। আমি খুবই আনন্দিত। এখানে অনেক সুযোগ সুবিধা করেছে।
মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি সম্পর্কে লন্ডন প্রবাসী এই সাংবাদিক বলেন, ‘মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটা জাগ্রত হয়েছে। আজকে মুসলিম বিশে^ যে পরিস্থিতি তখন এটা অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন দেশের মুসলমানরা এখানে এসেছেন। তাদের মধ্যে যে বন্ধন সেটা মক্কা শরীফ এবং মদীনা আমাদের মধ্যে করে দিয়েছে। এই ভ্রাতৃত্ববোধ জোরদার করা না গেলে মুসলিম উম্মাহর জন্যে কোনও ভাল হবে না’।
মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতিতে মুসলমান সম্প্রদায়ের করণীয় কী জানতে চাইলে মসজিদে নববীর ইমান শায়েখ আহমদ বিন আলী আল-হুযাইফা আজকালকে বলেন, ‘মুসলমানদেরকে তার মুসলিম ভাইদের সহায়তা কিংবা সমর্থন করার ভূমিকা রয়েছে। কিন্তু সেটা করতে হবে সম্পূর্ণ ইসলামী নির্দেশিকা মেনে। একই সঙ্গে এটা হতে হবে সংশ্লিষ্ট দেশগুলোর মুসলিম শাসকদের পরামর্শ মোতাবেক। কারণ এটা পররাষ্ট্রবিষয়ক ইস্যু’।
তিনি আরও বলেন, ‘মুসলমান হিসাবে দায়িত্ব হলো অন্য মুসলমানের জন্য দোয়ার মাধ্যমে তার কর্তব্য পালন করা। ভালো কাজের দরজা অবশ্যই খোলা। কিন্তু সেটা হতে হবে ইসলামী নির্দেশিকা মেনে। কারও যা ইচ্ছা কিংবা যেভাবে ইচ্ছা সেভাবে করা উচিত নয়’।
সৌদি রাজকীয় সরকারের আমন্ত্রণে পবিত্র ওমরাহ পালনের জন্য বর্তমানে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সৌদি আরব সফর করছে। প্রতিনিধি দলে ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রতিনিধি দলে বাংলাদেশে সেলিব্রেটি দম্পতি আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ অন্তর্ভুক্ত রয়েছেন। ‘টেন মিনিট স্কুল’ নামের একটি অনলাইন ইংরেজি শিক্ষার প্লাটফর্মকে জনপ্রিয় করে তারা এখন সেলিব্রেটি। মুনজেরিন শহীদ আজকালকে বলেন, ‘সত্যি কথা বলতে আমি নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করছি। এখানে যত ঐতিহাসিক জায়গাগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। সেগুলো সম্পর্কে আগে জানতাম এখন সামনাসামনি দেখছি জায়গাগুলো। এটা খুবই ভাল লাগছে। আবারও আসব, ইনশাল্লাহ’।
মুনজেরিন তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘এখানে ভাষাগত কোনও বাধা কিংবা সাংস্কৃতিক বিভক্তি নেই। আমি দেখছি, বিভিন্ন দেশের মানুষজন আসছেন। তাদের মধ্যে একটা ইউনিটি কাজ করছে। নববী মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। তখন জায়গা শেষ হয়ে গেছে। তখন একজন আরেকজনকে জায়নামাজ দিয়ে দিচ্ছে। ভাষা বুঝতে পারছে না কিন্তু তার যে জায়নামাজ নাই নামাজ পড়ার জন্য সেজন্য নিজেরটা দিয়ে দিচ্ছে। অন্যরকম একটা ঐক্য কাজ করছে’।
সৌদি সরকার হজ ও ওমরাহ পালনকে নিয়মের মধ্যে আনার জন্যে অনেক কিছু অনলাইনে করার ব্যবস্থা প্রবর্তন করেছে। বিশেষ করে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মুবারক জিয়ারতকালে রিয়াজুল জান্নাহ নামক স্থানে প্রবেশে আগেভাগে অ্যাপের মাধ্যমে আবেদন করতে হয়। দেরিতে আবেদন করলে অনেক সময় রিয়াজুল জান্নাহয় প্রবেশের অনুমতি নাও মিলতে পারে। মহানবী (সা.) এর ঘরই তাঁর কবর। সেখান থেকে মিম্বর পর্যন্ত যে জায়গাটুকু আছে তাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। এছাড়াও, মক্কা ও মদীনা সফরকালে ইসলামের অনেক ঐতিহাসিক স্থান এবং নবীজী ও সাহাবীদের স্মৃতিবিজড়িত জায়গাতেও অনেকে সফর করেন।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
