মাঠে অনুপস্থিত নেতাদের তালিকা তৈরি হবে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৪
কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে মাঠে না থাকাকে সাংগঠনিক দুর্বলতা হিসাবে দেখছে আওয়ামী লীগ। এ বিষয়ে ক্ষুব্ধ দলের শীর্ষ মহল। শিগগিরই দল ও সহযোগী সংগঠনের কোথায় কি সাংগঠনিক দুর্বলতা আছে এবং কেন তারা মাঠে নামেনি তা চিহ্নিত করার নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দায়িত্বশীল পদে থেকেও যারা এ সময়ে মাঠে ছিলেন না বরং আত্মগোপনে চলে গেছেন, তাদের তালিকা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় সভাপতির বরাত দিয়ে এ নির্দেশনার কথা জানান। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের ছয়টি নির্দেশনা মেনে চলার কথা বলেন। সেগুলো হলো-কারফিউ আইন ভঙ্গ না করে নেতাকর্মীদের অলিগলিতে অবস্থান নেওয়া, বহিরাগত সন্ত্রাসীদের চিহ্নিত করে থানায় তালিকা দেওয়া, আহত ও নিহত নেতাকর্মীদের তালিকা তৈরি করা, গুজব প্রতিরোধে মসজিদ ভিত্তিক কাজ করা, অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখা এবং নিজ নিজ পাড়া-মহল্লায় সমন্বয় সভা করা। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এসব তথ্য জানায়।
সূত্র জানায়, এবারের ঘটনায় দলের মধ্যে সমন্বয়হীনতার অভাব ফুটে উঠেছে। বৈঠকে একই সঙ্গে সমন্বয়হীনতা কাটিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে দলের সিনিয়র নেতা, দলীয় সংসদ-সদস্য ও দলীয় কাউন্সিলর এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকার দলীয় সংসদ-সদস্য, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকার সিটি মেয়র, সব সহযোগী সংগঠনের ঢাকা মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় ওবায়দুল কাদের তার বক্তব্যে দলীয় সভাপতির নির্দেশনাগুলো নেতাকর্মীদের জানান। তিনি বলেন, নেত্রী (শেখ হাসিনা) সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছেন, তিনি আমাদেরও চোখ-কান খোলা রাখার নির্দেশনা দিয়েছেন।
সভায় ওবায়দুল কাদের রাজধানীর ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করার কথা জানান। এর মধ্যে রয়েছে-ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ী, শনিরআখড়া, মোহাম্মদপুর, রামপুরা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, উত্তরা ও গাবতলী। নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের এসব স্থানে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কারফিউ চলার কারণে মূল সড়কে একত্রে সমাবেশ না করে প্রতিটি গলি ও মোড়ে মোড়ে অবস্থান থাকবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের।
এসব এলাকায় দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দলীয় জনপ্রতিনিধিরা আলাদা আলাদা বৈঠক করবেন বলেও জানান ওবায়দুল কাদের। এরই অংশ হিসাবে আজ ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের দলীয় সংসদ-সদস্য এবং দল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ নগর আওয়ামী লীগ নেতারাও এতে উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় ছাত্রলীগের সাংগঠনিক দুর্বলতা নিয়েও সমালোচনা করা হয়। বিভিন্ন স্থানে জেলা কমিটি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের। এ সময় উপমহাদেশের সর্ববৃহৎ এই ছাত্র সংগঠনকে নিজেদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়। এদিকে আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় নিহত এবং আহত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তালিকা তৈরির নির্দেশনার কথা জানান ওবায়দুল কাদের।
বৈঠকে উপস্থিত এক সহযোগী সংগঠনের শীর্ষ নেতা জানান, নেত্রী (আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার চোখে যে সমস্যাগুলো পড়েছে, সেগুলো নিয়েই দলের সাধারণ সম্পাদক আমাদের নির্দেশনা দিয়েছেন। বৈঠক থেকে বেরিয়ে নাম প্রকাশ না করার শর্তে ঢাকার এক সংসদ-সদস্য বলেন, সাংগঠনিকভাবে আমাদের যেসব দুর্বলতা রয়েছে, তা কাটিয়ে উঠার বিষয়ে বৈঠকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকের নির্দেশনা প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, আমরা সরকারি দলে থাকার কারণে সবার মধ্যেই একটা আলস্য ভাব এসে গেছে। ওরা (বিএনপি-জামায়াত) যে ভেতরে ভেতরে সংগঠিত হয়ে গেছে, এটা আমরা খেয়ালই করিনি। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের অ্যাকটিভ থাকতে হবে।
জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন, বিএনপি-জামায়াত-শিবির যতদিন পর্যন্ত তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অপচেষ্টা করবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব। এ বিষয়েই বৈঠকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে গত কয়েক দিন ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের খুব একটা ভিড় দেখা যায়নি। তবে মঙ্গলবার পুরোনো দৃশ্য ফিরেছে কার্যালয় দুটিতে। সরেজমিন দেখা গেছে, সকাল থেকেই দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পুরো রাস্তায় দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিড়ে পা ফেলার জায়গা ছিল না। এছাড়া এদিন ২৩ বঙ্গবন্ধু এভিনিউসহ রাজধানীর বিভিন্ন স্থানে কারফিউয়ের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- মন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দাবি
- মমতা ব্যানার্জি এখন সাবেক মুখ্যমন্ত্রী
- হরমুজে জাহাজ চালকদের প্রতি ইরানের নতুন নির্দেশনা
- পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে বাংলাদেশের সতর্কতা
- আজকাল ব্যস্থাপনা সম্পাদকের জন্মদিন পালিত
- আজকাল ৯২১
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
