মাঝরাতে শ্বশুরবাড়িতে ঝগড়া করে হাজতে গেলেন শামির স্ত্রী
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
মধ্যরাতে শ্বশুরবাড়িতে ঝগড়াঝাঁটি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামির সাবেক স্ত্রী হাসিন জাহান।
বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি। আইপিএলেও খেলছেন দুর্দান্ত। এ অবস্থায় অবশ্যই স্ত্রীর হাজতে যাওয়ার কথা শুনতে চাননি শামি!
ভারতীয় দলের তারকা পেসার মোহাম্মদ শামির সাবেক স্ত্রী হাসিন জাহানকে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশের আমরোহা শহরের পুলিশ। মেয়েকে নিয়ে মধ্যরাতে শ্বশুরবাড়িতে জোর করে প্রবেশ করে হট্টগোল শুরু করেছিলেন। ক্ষিপ্ত হাসিন সেখানে গিয়েই শামির মায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। জানা গেছে, শ্বশুরবাড়ির লোকজনকে হুমকিও দিচ্ছিলেন। একপর্যায়ে ব্যাপারটা কুৎসিত রূপ ধারণ করে, হাতাহাতির দিকে গড়ায়। তখন উপায়ন্তর না দেখে শামির বাসা থেকে পুলিশ স্টেশনে ফোন করে খবর দেওয়া হয়।
উত্তর প্রদেশের সহসপুরের আলি নগরে শামির বাড়ির সামনে থেকে হাসিনকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৫১ নম্বর ধারা অনুযায়ী হাসিনের নামে চার্জশিট গঠন করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে জানা গেছে, আজ সকালে হাসিনকে এসডিএম কোর্টে হাজির করা হয়েছে।
শামি এখন আইপিএল খেলায় ব্যস্ত। খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। খেলছেনও দুর্দান্ত। ১১ ম্যাচে ১৪ উইকেট নেওয়া শামির পিঠে চড়ে প্লে-অফ খেলার স্বপ্ন দেখছে প্রীতি জিনতার দল। জাতীয় দলের হয়েও বেশ ভালো খেলছেন। রয়েছেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডে। হঠাৎ এমন অপ্রত্যাশিত ঘটনায় শামির পারফরম্যান্সে প্রভাব পড়বে কি না, সময়ই বলে দেবে সেটা।
প্রায় পাঁচ বছর আগে হাসিন জাহানকে বিয়ে করেন শামি। দুজন দুজনকে আগে থেকেই ভালোবাসতেন। বিয়ের কিছুদিন পরেই ঘর আলো করে আসে এক কন্যাসন্তান—বেবে। ভালোবাসা ঘৃণায় পরিণত হতে সময় লাগেনি বেশি দিন। গত বছর হঠাৎ করেই স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সামনে আসেন হাসিন। এর মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক, মারধর, এমনকি ম্যাচ পাতানোর অভিযোগও ছিল। শুধু তা–ই নয়, শামির বড় ভাই কর্তৃক ধর্ষিত হয়েছেন, এমন অভিযোগও এনেছেন হাসিন। শামির বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। দুজনের ডিভোর্স হয়ে যায় গত বছরের আগস্ট মাসে। গত বছর থেকে এসব কারণেই সংবাদপত্রের শিরোনাম হয়ে ছিলেন সাবেক এই দম্পতি। মাঝে কিছুদিন চুপ থাকলেও এখন আবারও আলোচনায় এলেন দুজন।
ছেলে বাসায় নেই—এ অবস্থায় বলা নেই কওয়া নেই হুট করে বাড়িতে এসে ছেলের সাবেক স্ত্রীর হুমকি দেওয়ার ঘটনাকে মোটেও ইতিবাচক হিসেবে মানছেন না শামির মাসহ পরিবারের অন্য সদস্যরা। এমনকি শামির প্রতিবেশীরাও হাসিনের বিরুদ্ধে বয়ান দিয়েছেন বলে খবর দেশটির সংবাদমাধ্যমগুলোতে। যদিও হাসিন জাহানের অভিযোগ, শামির ‘প্রভাবে’ই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। শামি ক্রিকেট দলের তারকা না হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করত না!
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
