মহিউদ্দীন দেওয়ানের জামিন মেলেনি
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩
সোসাইটিতে মারামারির জেরে গ্রেফতার
আজকাল রিপোর্ট -
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ানকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের নির্দেশ অনুসারে কুইন্সের ১১০ পুলিশ প্রিসিংকটে গেলে তাকে বুধবার সন্ধ্যা পৌনে ৯টায় আটক করা হয়। মহিউদ্দীনের ঘনিষ্ঠ এক বন্ধু আজকালকে বলেন, পুলিশ তার বাসায় গিয়ে প্রিসিংক্টে দেখা করা নির্দেশ দেয়। এ সময় মহিউদ্দীন বাসায় ছিলেন না। খবর পেয়ে ২ ঘন্টার মধ্যে তিনি প্রিসিংক্টে যান। এ সময় তার সাথে ছিলেন সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, জেড আলম নমি ও হারুন ভুঁইয়া। প্রিসিংক্টে যাওয়ার সাথে সাথে পুলিশ তাকে আটক করে।
বুধবার রাতেই মহিউদ্দীন অসুস্থবোধ করতে শুরু করলে তাকে এলমহার্স্ট হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ২টার দিকে তাকে আবার পুলিশ প্রিসিংক্টে আনা হয়। তার পরিবার কোর্টে নিয়ে জামিনের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কোর্টের সিরিয়াল না পাওয়ায় জামিন প্রক্রিয়া বিলম্ব হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জামিন হয়নি।
গত ২ জুলাই বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সভায় মারামারির যে ঘটনা ঘটে তাতে কোষাধ্যক্ষ নওশেদ হোসেন ও আরো কয়েকজনের সাথে মহিউদ্দিন দেওয়ানের হাতাহাতি হয়। এতে নওশেদসহ অনেকেই আহত হন। সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বৈঠক শেষে উভয়পক্ষের মধ্যে আপোষ রফা করে দেন। সভা শেষে মহিউদ্দীন দেওয়ান ঘটনাস্থল ত্যাগ করেন। নওশেদ হোসেন আঙ্গুলে ব্যথা পাওয়ায় পুলিশ কল করে রিপোর্ট করেন। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বুধবার তাকে গ্রেফতার করে।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া বৃহস্পতিবার রাতে আজকালকে বলেন, যা হবার তা তো হয়ে গেছে। আশা করছি শিগগিরই তার জামিন হবে। এরপর আমরা কার্যকরি কমিটি বসে সিদ্ধান্ত নেব। সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী আজকালকে বলেন, মহিউদ্দীনের গ্রেফতারের সংবাদ শুনেছি। আমি গত কয়েকদিন ধরে বাফেলোতে অবস্থান করছি। শনিবার সিটিতে ফিরবো। এরপর আলোচনা করে করণীয় ঠিক করবো। তবে যা ঘটলো তা খুবই দুঃখজনক। সোসাইটির ভাবমূর্তির উপর বড় আঘাত। দায়ভার আমাদের ওপরও বর্তায়।
বাংলাদেশ সোসাইটির সভায় হাঙ্গামার ঘটনায় সোসাইটির কোষাধ্যক্ষ নওশেদ হোসেনের মামলার প্রেক্ষিতে মহিউদ্দিন দেওয়ানকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জামিন হয়নি। জামিনের জন্য তার পরিবার আইনজীবীসহ অপেক্ষা করছিল। তবে মহিউদ্দীনের বন্ধু কাজি তোফায়েল ইসলাম রাত পৌনে ৯টায় প্রতিবেদককে বলেন, রাতেই জামিন হবে। প্রিসিংক্ট থেকে তাকে কোর্টে নেবার প্রস্তুতি চলছে।
- ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ সেনার নাম প্রকাশ যুক্তরাষ্ট্রের
- যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা
- ‘যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব আমরা দিইনি’: আরাঘচি
- ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আরও হামলা চালানোর
- ইরানের খার্গ দ্বীপে আরও হামলার হুমকি ট্রাম্পের
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি মির্জা আব্বাস
- টাকাপয়সা-ব্যক্তিগত জীবন নিয়ে সালমার উপলব্ধি
- প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
- জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী
- আড়ংয়ের ব্যাগ বিতর্কের মধ্যে যা বললেন ফখরুলকন্যা
- শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যা
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
