তিতুমীর কলেজ
মহাখালীতে মঙ্গলবার ফের সড়ক-রেলপথ অবরোধ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪
সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ফের সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন তারা।
একই সঙ্গে ‘ক্লোজডাউন’ কর্মসূচি বা কলেজটির সব ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন। সোমবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
তারা জানান, মঙ্গলবার থেকে তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন থাকবে। কোনো ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে না। একই সঙ্গে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর মহাখালী রেলক্রসিং ও আমতলী মোড় এলাকার সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।
এর আগে সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ মহাখালী সড়ক ও রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম সড়কটি সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, শিক্ষার্থীরা রেলপথ অবরোধের কিছুক্ষণের মধ্যে উপকূল এক্সপ্রেস ট্রেন মহাখালী রেলগেট ক্রস করে। সেসময় শিক্ষার্থীরা ট্রেনটি লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করেন। এতে বেশ কয়েকটি বগির জানালার কাচ ভেঙে যায়। শিক্ষার্থীদের ছোড়া ইট-পাথরে নারী-শিশুসহ বেশ কয়েকজন আহত হন। তারপরও শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যান।
দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে যতক্ষণ না তাদের সুনির্দিষ্ট আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ তারা সড়কে অবস্থান নেবেন। বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা সেই আলটিমেটাম থেকে সরে এসে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচি করে ক্যাম্পাসে ফেরার ঘোষণা দেন।
অন্যদিকে, দুপুরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার প্রস্তাব দেওয়া হয়। তাতে সাড়া দিয়ে বিকেল ৩টার দিকে সচিবালয়ে যান তিতুমীরের ১৪ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।
তবে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবি মেনে না নেওয়ায় সচিবালয়ে অনশনে বসেন শিক্ষার্থীরা। একই সময়ে মহাখালীতে কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
রাত ১০টার দিকে সচিবালয়ে অনশন করা ১৪ শিক্ষার্থী কলেজে ফেরেন। এরপর সংবাদ সম্মেলন করে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন এবং ১১-৪টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে গত দুই মাসে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তারা। সে সময় তাদের আন্দোলনে রাজধানীজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
