মশা দমনের অদ্ভুত সব কার্যকরী উপায়!
প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯
চারপাশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে। তাই সতর্কতা বাড়াতে ঘরের আশেপাশের পুকুর, খোলা পাত্রে পানি জমে যেন মশা ডিম পাড়তে না পারে, সে দিকে খেয়াল রাখতে হবে সবসময়। এই অবস্থায় ঘর থেকে মশা দূর করার কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করে নিজেকে নিরাপদ রাখতে হলে আপনাকেও উদ্যোগী হতে হবে। চলুন জেনে নেই মশা দূর করার কিছু প্রাকৃতিক উপায়-
> একটি লেবু অর্ধেক কেটে তাতে কয়েকটি লবঙ্গ ঢুকিয়ে দিন। প্রাকৃতিক এই উপায়ে অনেকেই ঘর থেকে মশা দূর করে থাকেন।
> মশা গন্ধ শুঁকেই মানুষের গায়ে কামড় বসায়। আর কিছু গন্ধ আছে যা থেকে তারা দূরে থাকতে চায়। এমন কয়েকটি গাছ আছে যেগুলোর গন্ধ মশা দূর করে। যেমন- পুদিনা, তুলসি, ম্যারিগোল্ড, ক্যাটনিপ। এসব গাছ আপনার ঘরে বা ঘরের আশেপাশে লাগাতে পারেন।
> মশা দূর করার অন্যতম একটি প্রাকৃতিক অস্ত্র হলো ল্যাভেন্ডার। আপনি বিভিন্ন উপায়ে এটি ব্যবহার করতে পারেন। ঘরে বা ঘরের আশেপাশে ল্যাভেন্ডার গাছ লাগাতে পারেন। ল্যাভেন্ডার অয়েল লাগাতে পারেন শরীরে, এমনকি ঘরে ল্যাভেন্ডার গন্ধযুক্ত মোমবাতি ব্যবহার করতে পারেন।
> নিমের তেল মশা দূর করতে বেশ কার্যকর। গবেষণায় জানা গেছে, যেকোনো ক্যামিকেল সমৃদ্ধ কয়েল বা ভেপোরাইজারের চেয়ে নিমের তেল ১০ গুণ কার্যকর। ত্বকে ব্যবহার করার আগে একই পরিমাণে নিম ও লেভেন্ডার অয়েল মিশিয়ে নিতে পারেন। এতে উপকার পাবেন।
> গবেষণায় দেখা গেছে, লেমন ইউক্যালিপটাস অয়েল মশা দূর করতে বেশ কার্যকর। ল্যাভেন্ডারের মতো এটিও বেশ কয়েকভাবে ব্যবহার করতে পারেন আপনি।
> বাগানে বা জঙ্গলে বার্বিকিউ তৈরি করতে গেলে রোজমেরি ব্যবহার করতে পারেন। গ্রিল তৈরিতে যে কয়লা বা কাঠ পোড়াচ্ছেন, তাতে রোজমেরি গাছের কিছু পরিষ্কার পাতা ছুঁড়ে দিতে পারেন। এতে গ্রিলে অদ্ভুত একটা ফ্লেভার যেমন যোগ হবে, তেমনি মশাও দূর হবে।
> অনেক ডিপার্টমেন্টাল স্টোরে সিট্রোনেলা ক্যান্ডেল পাওয়া যায়। সেসব মোমবাতি মশা দূর করে।
> শুনতে অদ্ভুত মনে হলেও মশা দূর করতে রসুনও কিন্তু বেশ কার্যকর। আপনি যদি রসুন খান বেশি, তাহলে মশা আর আপনার কাছে আসবে না। রসুন খাওয়ার ফলে শরীর থেকে যে ঘাম নি:সৃত হয়, তার কারণে মশা দূর হয়। এছাড়া কয়েক কোষ রসুন থেতলে, একটি পাত্রে পানি নিয়ে তা গরম করতে পারেন। এই পানি মশা দূর করবে। একটি স্প্রে বোতলে ওই দ্রবণটি নিয়ে ঘরের বিভিন্ন অংশে স্প্রে করলে মশা পালাবে।
> আপনি কি জানেন অ্যাপেল সিডার ভিনেগার যে মশা দূর করতে পারে? তাই মশা দূর করতে এই ভিনেগার যেমন পান করতে পারেন, তেমনি এর স্প্রে ঘরে বা শরীরে ছিটাতে পারেন।
> জনসন বেবি অয়েল মশা তাড়ায়। হ্যাঁ, ঠিকই পড়েছেন আপনি। মশা আপনার কাছ থেকে দূরে রাখতে হলে এটি ব্যবহার করতে পারেন। জনসন বেবি অয়েল গায়ে মেখে অনেক মানুষই উপকার পাচ্ছেন।
> অন্য সব প্রাণীর মতো প্রকৃতিতে মশাখাদক প্রাণীও আছে। তাই আপনার বাসার পাশে মশাখাদক প্রাণী যেন থাকে, সে ব্যবস্থা করতে পারেন। যেসব প্রাণী মশা খায় সেগুলো হলো- বাদুড়, ব্যাঙ, ফড়িং ও মাছ।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
