মরিনহোর ‘বিশ্বসেরা’ গোলরক্ষকের এই হাল!
খেলা ডেস্ক:
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
কাল ‘ম্যানচেস্টার ডার্বি’তেও ডে হেয়ার ভুলের খেসারত দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থাকতে ডেভিড ডে হেয়াকে ‘বিশ্বসেরা’ বলেছিলেন হোসে মরিনহো। মাত্র চার মাসের ব্যবধানে সেই ডে হেয়ারই এই হাল! গোলপোস্টের নিচে হাস্যকর সব ভুল করছেন। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে বার্সেলোনার বিপক্ষে অবিশ্বাস্য এক ভুলে উপহার দিয়েছিলেন বাড়তি এক গোল। ভুল করেছেন কাল ম্যানচেস্টার সিটির বিপক্ষেও। যে কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল থেকে গ্যারি লিনেকার পর্যন্ত ধুয়ে দিয়েছেন ২৮ বছর বয়সী এই গোলরক্ষককে।
ম্যানচেস্টার ‘ডার্বি’তে কাল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে সিটি। দুটি গোল হজম নিয়েই সমালোচনার মুখে পড়েছেন ডি হেয়া। ৫৪ মিনিটে বের্নার্দো সিলভা ডি হেয়ার কাছের পোস্টে শট নিয়েছিলেন। তাঁর মানের গোলরক্ষকের কাছ থেকে ওই শট ঠেকানোর প্রত্যাশা থাকাই স্বাভাবিক। আর পরের গোলটিতে ইউনাইটেড গোলরক্ষকের খামতিটা আরও বেশি করে চোখে পড়েছে। বা প্রান্তে বক্সের একটু ভেতর থেকে শট নিয়েছিলেন সিটির লেরয় সানে। শটে জোর ছিল কিন্তু বলটা ডি হেয়ার শরীর সোজা ছিল। এমন শট প্রিমিয়ার লিগের কোনো দলের গোলরক্ষকের ঠেকাতে তেমন অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু ডি হেয়া করলেন কী, বলটা পা বরাবর থাকলেও ডান দিকে ‘ডাইভ’ দেওয়ার চেষ্টা করলেন! বল তাঁর পায়ে লেগে সোজা জালে।
ইউনাইটেডের এই হারে সবচেয়ে বেশি ক্ষতি হলো লিভারপুলের। লিগে নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেই সিটি চ্যাম্পিয়ন। লিভারপুল তখন নিজেদের বাকি তিন ম্যাচ জিতলেও কোনো লাভ হবে না। ইউনাইটেডের এই হারে তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ডি হেয়ার ওপর ক্ষোভ ঝেড়েছেন লিভারপুল সমর্থক থেকে সাধারণ ফুটবলপ্রেমীরাও। নানা রকম ‘ট্রল’ বানানো হচ্ছে তাঁকে নিয়ে। কাল ম্যাচ শেষে স্কাই স্পোর্টসে বিশ্লেষণ করতে গিয়ে ডে হেয়ার তুমুল সমালোচনা করেন নেভিল। সাবেক ইউনাইটেড তারকার মন্তব্য, ‘প্রথম গোলটির জন্য তাঁকে কিছুটা হলেও ক্ষমা করব। কিন্তু দ্বিতীয় গোলটির জন্য নয়। ওটা খুব বাজে ভুল।’
নেভিলের ব্যাখ্যা, ‘একজন থেকে সিটি চারজনের কাউন্টার অ্যাটাক বানিয়েছে। কিন্তু গোলরক্ষককে আরও ভালো করতে হতো। কয়েক মৌসুম ধরেই সে ইউনাইটেডের হয়ে দুর্দান্ত খেলছে কিন্তু এবার তা ঘটছে না।’ ইংলিশ ফুটবল কিংবদন্তি গ্যারি লিনেকারও ডে হেয়ার সমালোচনা করেন টুইটে, ‘স্টার্লিং ও মানে দুর্দান্ত কিন্তু বাজে খেলেছে ডে হেয়া।’ বিবিসির ম্যাচ-বিশ্লেষণে লেস্টার সিটির সাবেক মিডফিল্ডার রবি স্যাভেজের উক্তি, ‘সাম্প্রতিক সপ্তাহে ডে হেয়ার কতটা বাজে খেলছে তা ভাবাও যায় না।’
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৮ ম্যাচে ১৬ গোল হজম করেছেন ডে হেয়া। ইউনাইটেডের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর অভিষেক ২০১১-১২ মৌসুম থেকে। এর মধ্যে এই মৌসুমেই সবচেয়ে বেশি ভুল করেছেন ডে হেয়া—যে ভুলে প্রতিপক্ষ গোল পেয়েছে। প্রথম মৌসুমে এমন ভুল করেছিলেন দুটি। মাঝে ছয় মৌসুম মিলিয়ে ভুল ছিল চারটি। আর এবার এক মৌসুমেই প্রতিপক্ষ দলকে ডে হেয়া গোল ‘উপহার’ দিয়েছেন তিনটি!
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
