মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে আসি নাই: শামীম ওসমান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯
মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে আসেননি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। তিনি বলেন, আমার প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী হতে বলেছিলেন। আমি মন্ত্রী হই নাই। ভন্ডামি করতে রাজনীতিতে আসি নাই। আমি আপাকে বলেছিলাম, আমাকে না আপা আশরাফ ভাইকে মন্ত্রী বানান। আমি মন্ত্রী না হয়ে আশরাফ ভাইকে মন্ত্রী হবার জন্য বলেছিলাম। মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসি নাই।
শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর ডিআইটি চত্বরে প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ এমপি।
তিনি আরও বলেন, আগামীতে আমি নির্বাচন করমু না এটা আমি ডিরেক্ট ডিক্লেয়ার দিয়েছি। আগামীতে দেশের পরিস্থিতি যদি এরকম থাকে, নেত্রীর উপর আবার যদি হামলা করার চেষ্টা না করা হয় তাহলে আগামী প্রজন্মের জন্য আমি এই মুহুর্তে জায়গা ছেড়ে দিতে রাজি আছি।
প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহবুব উল হানিফকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, আমরা নারায়ণগঞ্জে জাতির পিতার নামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, ভালো মেডিকেল কলেজ হাসপাতাল, একটি ভালো মানের স্কুল চাই। ইচ্ছা করলে কালকেই সরকার এটা ঘোষণা করতে পারে। আপনি হানিফ ভাই নেত্রীকে এ বিষয়ে বলবেন, আপনি থাকলে আমি সাহস পাই।
প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি আশরাফ ভাইকে বিভিন্নভাবে চিনি। গত ৯৬ সালে আমি সাংসদ হই তখন আমার বাম দিকের সিটটাতে আশরাফ ভাই বসতেন আর আরেক সিটে বসতেন তাজ ভাই। পৃথিবীতে যতজন ভালো মানুষ আমি দেখেছি তাদের মধ্যে একজন হচ্ছেন সৈয়দ আশরাফ ভাই। একটা আশরাফ ভাই খুঁজে পেতে অনেক ক্ষতি হয়। রাজনীতিতে এখন ভন্ড মানুষের প্রভাব এতো বেশি যে, আশরাফ ভাইদের মতো মানুষ চলে গেলে রাজনীতিতে অনেক ক্ষতি হয়ে যায়। এই ক্ষতি শেখ হাসিনার ক্ষতি, বাংলাদেশের ক্ষতি।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ আসনের সাংসদ সারোয়ার জাহান বাদশা, জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু রহমান ভূইয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, জিএম আরমান, আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জিএম আরাফাত, নাসিক ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে মহাজোটের প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ের পর জেলায় একজন মন্ত্রীর জোর দাবি উঠেছিল। আলোচনায় ছিলেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত ৫ এমপিই। শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি গোলাম দস্তগীর গাজীকে (বীর প্রতীক) বস্ত্র ও পাট মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
