মন চায় ৫০০-৬০০ উইকেট নিই, বুড়ো হয়ে যাইনি তো: তাইজুল
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩
সাকিব যখন শেষ সেশনে দিনের ৬৬ নম্বর ওভারে বোলিংয়ে আসলেন, ততক্ষণে আয়ারল্যান্ডের ৭ উইকেটের পতন ঘটেছে। যার চারটিই জমা পড়ে তাইজুল ইসলামের ঝুলিতে। এ বাঁহাতি স্পিনার শেষ পর্যন্ত ৫৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।
টেস্টে এর আগে ১০ বার ৫ উইকেট শিকারি তিনি। ৪১ নম্বর টেস্টে ১১ বারের মত ৫ উইকেট জমা পড়লো এ বাঁহাতি স্পিনারের পকেটে। কেমন লাগছে তাইজুলের? অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাইজুল বলেন, ‘ফার্স্ট ইনিংসে পাঁচ উইকেট অবশ্যই এটা ভালো লাগার বিষয়।’
তাইজুল যোগ করেন, ‘উইকেটের যেমন অবস্থা এই রকম উইকেটে পাঁচ উইকেট পাওয়াটা ডিফিকাল্ট হয়। তো আলহামদুল্লিলাহ যে, পাঁচ উইকেট পেয়েছি।’
তার বয়স এখন প্রায় ৩২, ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে কত উইকেট দেখতে চান তাইজুল? এমন প্রশ্নর জবাবে বাঁহাতি এই স্পিনার বলেন, ‘মন তো চায়, ৫০০-৬০০ উইকেট নিই। বয়স হইছে। বুড়ো হয়ে যাই নাই তো (হাসি)।’
অধিনায়ক সাকিব বোলিংয়ে এসেছেন অনেক পরে। মাঠে কেমন ছিল তার আচরণ? খেলা দেখে মনে হয়েছে, সাকিব একটু নির্লিপ্ত ছিলেন। সত্যিই কি এমন কিছু?
তাইজুল জানালেন, ‘না, না। মাঠে অধিনায়ক সাকিবের আচরণ ঠিক ছিল। মাঠে যখন যেটা দরকার ছিল, অধিনায়ক সাকিব ঠিক তাই করেছেন।’
তাহলে কেন দেরিতে বোলিংয়ে আসা? তাইজুলের জবাব, ‘ক্যাপ্টেন তো সবসময় দলের ভালো চাইবে। ভুল কিছু হলে অবশ্যই সাজেশন দিবে। তো মাঠের সিচুয়েশন উনি অনেক ভালো বুঝে। যখন যেটা শেয়ার করা দরকার, সেটাই শেয়ার করছিল। উনি আমাদের উপর কনফিডেন্স ছিল বলেই জিনিসটা করিয়েছে (দেরিতে বল)।’
শেরে বাংলার উইকেটের চরিত্র কি পাল্টেছে? কেউ কেউ এমনটাই মনে করছেন। কিন্তু তাইজুলের তা মনে হয় না। উইকেট সম্পর্কে এ বাঁহাতি স্পিনারের মূল্যায়ন, ‘তেমন কোনো চেঞ্জ নেই উইকেটে। আপনি হয়তো খেয়াল করবেন যে, উইকেটটা এমন চাইলেও হয়তো বড় শট করতে পারবেন না। হয়তো থাকতে পারবেন, কিন্তু বড় শট করতে গেলেই একটা কিছু হয়ে যাবে। ভালো লাইন বা লেন্থে যদি বল করা যায়, স্পিনার হোক বা পেসার, উইকেটটা অমনই যে, লাইন লেন্থে বল করলে দুইজনই সুবিধা পাবে।’
দিনের শেষ ওভারে তামিম ইকবালের আউটের পর প্রথম দিন শেষে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? তাইজুল বলেন, ‘এমন সময় উইকেটটা পড়ছে যে, আমরা একটু ব্যাকফুটে। ব্যাকফুটে বলব না ঠিক, হতে পারে। বাট এখান থেকে ক্যাম ব্যাক করাটা ইম্পর্ট্যান্ট আরকি।’
আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করে শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। ২ উইকেটে ৩৪ রান নিয়ে শেষ করেছে দিন। এখনও পিছিয়ে ১৮০ রানে।
তাইজুল মনে করেন, অবস্থার উন্নতি ঘটাতে হলে এবং আইরিশদের রান টপকে একটা বড়সড় লিড নিতে হলে একটা বড় জুটি দরকার। সেটা হয়ে গেলেই আর কোনো দুশ্চিন্তা থাকবে না।
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
