আদালতে জালালাবাদ এসোসিয়েশন
মইনুলের বিরুদ্ধে মামলা
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩
আজকাল রিপোর্ট -
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা অবশেষে কুইন্স কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করলো অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক মইনুল ইসলামের বিরুদ্ধে। গত ৩১ আগষ্ট সংগঠনটির পক্ষে এটর্নি যোশেফ এফ ম্যাটন মামলাটি দায়ের করেন। মামলার ইনডেক্স নাম্বার ৬৫৪৮৫৮/২০২৩। বিবাদীর তালিকায় মইনুল ইসলামসহ ওয়াশিংটন ইকুইটি এন্ড ফান্ডিং করপ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সাবেক সভাপতি মইনুল হক চৌধুরী, ময়নু জামান চৌধুরী ও মেগা হোম রিয়ালিটির নামও রয়েছে। জালালাবাদ সংগঠনের তহবিল থেকে নিয়ম বর্হিভূতভাবে প্রায় সাড়ে ৩ লাখ ডলার উত্তোলন ও তা ব্যক্তিগত খাতে ব্যবহারের অভিযোগেই এই মামলা।
৩১ আগস্ট দায়ের করা এই মামলার ব্যাপারে মইনুল ইসলামের দৃষ্টি আর্কষণ করা হলে তিনি ‘আজকাল’কে বলেন, নতুন কোন মামলার খবর জানি না। কয়েকমাস আগে একটি মামলার কথা শুনেছিলাম।
এদিকে জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য এটর্নি মঈন চৌধুরী পদত্যাগ করেছেন। সংগঠনের অর্থ কেলেংকারির তদন্ত ডিস্ট্রিক্ট এটর্নি অফিস ও আদালতে তদন্তাধীন থাকার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তিনি আজকালকে বলেছেন, আমি ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বে রয়েছি। এমতাস্থায় নিরপেক্ষতা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নিলাম। জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকন হাকিম এ প্রসঙ্গে বলেন, তার পদত্যাগপত্র আমরা পেয়েছি। আগামী ১০ সেপ্টেম্বর কার্যকরি কমিটির বৈঠকে তা নিয়ে আলোচনা হবে।
একটি অলাভজনক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার অর্থ কেলেংকারির নির্দিষ্ট অভিযোগে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি অফিস তদন্ত করছে বছরের শুরু থেকেই। ইতোমধ্যে সাবেক বেশ কয়েকজন কর্মকর্তার ইন্টারভিউ নিয়েছে ডিস্ট্রিক্ট এটর্নি অফিস। সংগঠনের তহবিল থেকে নিয়ম বর্হিভূতভাবে প্রায় সাড়ে ৩ লাখ ডলার উত্তোলন ও তা ব্যক্তিগত খাতে ব্যবহারের অভিযোগ আনে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র কার্যকরি পরিষদ। কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি অফিস বাদী পক্ষের স্টেটমেন্ট গ্রহণ করে। তারা ব্যাংক স্টেটমেন্ট, সংবিধানের কপি ও বিভিন্ন সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ উপস্থাপন করেন। এটি একটি ক্রিমিনাল কেস হিসেবে বিবেচিত হয়েছে। কেসটি নিয়ে এখনও তদন্ত অব্যাহত রয়েছে। এটর্নি অফিস জালালাবাদ এসোসিয়েশনের বর্তমান ও সাবেক কর্মকর্তা, বহিস্কৃত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্যদের বক্তব্যও নিয়েছে। করোনাকালীন সময়ে নন প্রোফিট সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের আড়াই লাখ ডলার কিভাবে ওয়ার ট্রান্সফারের মাধ্যমে একটি কনস্ট্রাকশন ফামের্র একাউন্টে জমা হলো তাও খতিয়ে দেখছেন তদন্তকারি অফিসাররা। এদিকে জালালাবাদ এসোসিয়েশনের গত সাধারণ সভায় সাময়িক বহিস্কৃত মইনুল ইসলামকে সংগঠন থেকে পুরোপুরি বহিস্কার করা হয়েছে। মইনুল এর পরপরই জালালাবাদ এসোসিয়েশনের পাল্টা কমিটি গঠন করেছেন এবং সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন।
আইনি পদক্ষেপের ব্যাপারে জালালাবাদের সভাপতি বদরুল খানের দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন, মইনুল ইসলামের ব্যাপারটি আইনি প্রক্রিয়াধীন আছে। এর বেশি আমি কিছু বলতে পারবো না। তবে সংগঠনের অর্থ লোপাট করে কেউ রেহাই পাবে না। জবাবদিহিতার আওতায় একদিন আসতেই হবে। মনে রাখতে হবে জালালাবাদের অর্থ সিলেটবাসীদের আমানত। সাধারণ সম্পাদক রোকন হাকিম বলেন, জালালাবাদ এসোসিয়েশন সিলেটবাসীর আস্থার স্থল। আমার বিশ্বাস আইনি প্রক্রিয়াতেই বিষয়টির ফয়সালা হবে। সত্যের জয় হবে।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
