‘ভয়ে’ অফিসে আসছেন না গুরুত্বপূর্ণ সচিবরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭ আগস্ট ২০২৪
সরকার পতনের তৃতীয় দিনেও ‘ভয়ে’ অফিসে আসছেন না গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-বিভাগের সচিবরা। তাদের অনুপস্থিতে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা কোনও দিক-নির্দেশনা পাচ্ছেন না। ফলে এসব মন্ত্রণালয়-বিভাগের কার্যক্রমে এক প্রকার স্থবিরতা দেখা দিয়েছে।
ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সোমবার (৫ জুলাই) দুপুরের পর প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। তার আমলের মন্ত্রিসভার সদস্যরা এখন পালিয়ে বেড়াচ্ছেন। জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের অনেকের বাড়ি। এ নিয়ে আতঙ্কের মধ্যে আছেন সচিবরাও।
বুধবার (৭ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের দপ্তরে গিয়ে দেখা যায়, তিনি নেই, তার কক্ষও বন্ধ। মন্ত্রিপরিষদ সচিব জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তা।
তার দপ্তরের কর্মচারীরা জানান, সরকার পতনের পর গত দুদিন তিনি সচিবালয়ে আসেননি। না আসার কারণও কর্মচারীরা জানেন না।
একই চিত্র দেখা যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিনও দুদিন অফিস করছেন না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগে দুই সচিব। তাদের কাউকেই দপ্তরে পাওয়া যায়নি। এরমধ্যে জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম দুদিনই তার দপ্তরে অনুপস্থিত। আর সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান গতকাল অফিসে এলেও আজ আসেননি বলে জানিয়েছেন তার দপ্তরের কর্মচারীরা।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব (রুটিন দায়িত্বে) ড. হাফিজ আহমেদ চৌধুরী দুদিন ধরে অফিস করছেন। তবে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার এ দুদিন অফিস করছেন না।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনও এ দুদিন অফিস করছেন। ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান গতকাল অফিসে এলেও আজকে আসেননি।
সচিবালয়ে অবস্থিত একটি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মন্ত্রীদের সঙ্গে মিলে সচিবরা মন্ত্রণালয় চালিয়েছেন। সরকার পতনের পর মন্ত্রীদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিচ্ছেন বিক্ষুব্ধ মানুষ। এ ইস্যুতে সচিবরাও ভয়ে আছেন। এজন্য অনেকে অফিসে আসছেন না।
আরেকটি মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, সরকার পতনের পর মন্ত্রীর পদ ফাকা। অনেক সচিবও অফিস করছেন না। এ অবস্থায় মন্ত্রণালয়-বিভাগের কার্যক্রমে এক প্রকার স্থবিরতা দেখা দিয়েছে।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
