ভয়াবহ চাপের মুখে যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ১৩ মে ২০২৩
সীমান্ত অভিমুখে ৮ লাখ অভিবাসী প্রার্থী
২৪ ঘন্টায় ২০ হাজার প্রবেশ
মানবিক বিপর্যয়ের আশংকা
মনোয়ারুল ইসলাম
গতকাল বৃহস্পতিবার ‘টাইটেল ৪২’-এর কার্যকারিতা শেষ হতে না হতেই যুক্তরাষ্ট্র সীমান্তে আশ্রয়প্রার্থীদের ঢল নামতে শুরু করেছে। ইতোমধ্যেই প্রায় দেড় লাখ ইমিগ্র্যান্ট প্রত্যাশী আরিজোনা ও টেক্সাস সীমান্তে অবস্থান নিয়েছে। গত বুধবার ‘টাইটেল ৪২’ এর মেয়াদ শেষ হওয়ার আগের দিন ২৪ ঘন্টাতেই ২০ হাজার কাগজপত্রহীন অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে। বিশাল এ জনস্রােতের সামনে সীমান্তরক্ষীরা ছিল অসহায়।
দক্ষিণ সীমান্ত জুড়ে এখন বিরাজ করছে প্রবল উদ্বেগ-উৎকন্ঠা। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে প্রায় ৮ লাখ আশ্রয়প্রার্থী আমেরিকার সীমান্ত অভিমুখে রওনা দিয়েছে। এই বিপুল সংখ্যক মানুষ একসাথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করলে সীমান্ত এলাকায় এক অরাজক পরিস্থিতির উদ্ভব হবে। সীমান্তের বর্ডার পেট্রোল অফিসাররা এই পরিস্থিতি সামাল দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মেক্সিকোর সাথে টেক্সাসের সীমান্ত জুড়ে এখন বিরাজ করছে টানটান উত্তেজনা।
প্যান্ডামিকের সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ‘টাইটেল ৪২’ এর কার্যকারিতা শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার ১১ মে রাত ১১টা ৫৯ মিনিটে। এই আইনে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সাথে সাথে যে কোন ব্যক্তিকে সঙ্গে সঙ্গে বহিস্কারের বিধান রাখা হয়েছিল। ২০২০ সালে ট্রাম্প এক অধ্যাদেশের মাধ্যমে এটা করেছিলেন। বাইডেনের আমলে গত বছর আইনটির মেয়াদ শেষ হলেও সে মেয়াদ ১১ মে পর্যন্ত বাড়ানো হয়। ১১ মে’র পরে আইনটি আর কার্যকর থাকবে না এ খবরটি মেক্সিকো, নিকারাগুয়া, কলাম্বিয়া ও গুয়াতেমালাসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে ফলাও করে প্রচার হয়েছে গত কয়েকদিন। এই প্রচারে নতুন আশায় বুক বেঁধে স্বপ্নের আমেরিকায় আসতে আগ্রহী লাখ লাখ মানুষ ইতোমধ্যেই মেক্সিকো হয়ে সীমান্ত অভিমুখে রওনা দিয়েছে। একজন উচ্চ পদস্থ সীমান্ত অফিসার কংগ্রেস সদস্যদের বলেছেন, ১১ মে’র পর সীমান্ত পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে। প্রতিদিন ১০ হাজারের অধিক মাইগ্রেন্ট দক্ষিণ পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করবে। তাদের প্রতিরোধ করার মতো জনবল নেই। এমনকি তাদের আটকাতে ও নজরদারি করতে প্রয়োজনীয় সরঞ্জামেরও অভাব রয়েছে। এ পরিস্থিতিতে দেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত স্টেট থেকে নির্বাচিত রিপাবলিকান ও ডেমোক্র্যাট জনপ্রতিনিধিরাও শংকিত।
দেশের দক্ষিণ সীমান্তে মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। বিষয়টি অবহিত করা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনকে। তিনি সীমান্তে ১৫ হাজার সৈন্য পাঠিয়েছেন বুধবার ১০ মে। ইমিগ্র্যান্ট বিরোধী হিসেবে পরিচিত টেক্সাসের গর্ভনর গ্রেগ এবোট সীমান্তের জনস্রােত ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি কয়েক হাজার রিজার্ভ ফোর্স পাঠিয়েছেন সীমান্তে। হেলিকপ্টার ও সি ১৩০ মহড়া দিচ্ছে দিনরাত। এতেও রক্ষা হচ্ছে না।
এদিকে সীমান্ত পরিস্থিতি সামাল দিতে বাইডেন প্রশাসন নতুন গাইড লাইন দিয়েছে। ্হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মেয়রকাস বুধবার বলেছেন, টাইটেল ৪২ তামাদি হবার সাথে সাথে ‘টাইটেল ৮’ পুনরুজ্জীবিত হবে। এ আইনের আওতায় অবৈধভাবে প্রবেশ কওে কেউ এসাইলাম চাইলে তারা অযোগ্য বলে বিবেচিত হবেন। দ্রুত তা প্রসেস করে তাদেরকে ফেরত বা ডিপোর্ট করা হবে। শুধু তাই নয়, ডিপোর্টিরা আগামী ৫ থেকে ১০ বছর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ থাকবেন। বাইডেন প্রশাসনের গাইড লাইনে বলা হয়েছে, এসাইলাম প্রার্থীদের আগেই আবেদন করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। ‘সিপিবি ওয়ান অ্যাপ’ এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া দক্ষিণ আমেরিকার কলাম্বিয়া ও গুয়াতেমালায় মাইগ্রেন্ট প্রসেসিং সেন্টার চালু হয়েছে। সেখানে গিয়েও আবেদন করা যাবে। এরপর সীমান্তে ইন্টারভিউয়ের জন্য অনলাইনে এপয়েন্টমেন্ট চাইতে হবে। এপয়েন্টমেন্ট পাওয়ার পর তারা সীমান্ত দিয়ে প্রবেশ করে এসাইলামের ইন্টারভিউ দিতে পারবেন।
রিপাবলিকানরা অবশ্য টাইটেল-৮’র সমালোচনা করে বলেছেন, এ সব গাইডলাইনের কথা শুনতে ভালো লাগে। কিন্তু এর সাথে বাস্তবতার মিল নেই। সীমন্তে যারা প্রবেশের জন্য আসেন তাদের কাছে এসব মূল্যহীন। তাদের শতকরা ৯৫ ভাগই অবৈধভাবে প্রবেশ কওে থাকেন।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
