ভয়ংকর জঙ্গল সলিমপুর
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬
► পাহারা দেয় সশস্ত্র সন্ত্রাসীরা ► রয়েছে নিজস্ব পরিচয়পত্র ► অভিযান চালাতে গেলে চলে হামলা
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভয়ংকর জঙ্গল সলিমপুর। সরকারি খাসজমি দখল করে গড়ে ওঠা এ দুর্গম জনপদ পরিণত হয়েছে মাদক ও অস্ত্র বেচাকেনার ট্রানজিট পয়েন্ট হিসেবে। এলাকাটি যেন দেশের ভিতরে আলাদা একটি দেশ। যেখানে আইন প্রয়োগকারী সংস্থা কিংবা প্রশাসনের লোকজন প্রবেশ করতে গেলে পড়তে হয় সশস্ত্র প্রতিরোধের মুখে। সর্বশেষ সোমবার সন্ত্রাসীদের হামলায় র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন নিহত হওয়ার ঘটনা এ অপরাধ সাম্রাজ্যের ভয়াবহতাকে নতুন করে সামনে এনেছে। চট্টগ্রামে নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে গতকাল র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ‘জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। খুব শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা আছে, তাদের নির্মূল করা হবে। অবৈধ কর্মকাণ্ডের এ আস্তানা আমরা গুঁড়িয়ে দেব।’ চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, জঙ্গল সলিমপুরের অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুত সেখানে যৌথ অভিযান শুরু করা হবে।
জানা যায়, চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থেকে দুই কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি লাগোয়া সীতাকুণ্ড উপজেলার দুর্গম এলাকায় অবস্থান জঙ্গল সলিমপুরের। ৩ হাজার ১০০ একর এলাকার জায়গাটি চট্টগ্রামের অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। নব্বইয়ের দশকের শীর্ষ সন্ত্রাসী আলী আক্কাসের মাধ্যমে এ এলাকার গোড়াপত্তন হয়। শুরুতে নিম্ন আয়ের মানুষের কাছে পাহাড়ি খাস জমি বিক্রি শুরু করে আক্কাস বাহিনী। ওই সময় একটি প্লট ২০ হাজার টাকা দরে বিক্রি হলেও বর্তমানে প্রতিটি প্লট বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ লাখ টাকায়। প্রায় ৩০ হাজার কোটি টাকার সরকারি খাস জমি দখল করে এখানে গড়ে তোলা হয়েছে ৩০ হাজারের বেশি অবৈধ বসতি। পাহাড় কেটে ৩০০ থেকে ৫০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে প্লট বিক্রি করা হয়। এ বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি সন্ত্রাসী বাহিনী। একেকটি বাহিনীতে সদস্য রয়েছে ১৫০ থেকে ২৫০। এর মধ্যেই র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আক্কাস মারা গেলে তার সহযোগী কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, লাল বাদশা, ফারুক, গফুর মেম্বার ও গাজী সাদেক আলাদা আলাদা দল তৈরি করেন। ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন করে বাহিনী গড়ে তোলেন রোকন উদ্দিন। পরে সঙ্গে যুক্ত হন কাজী মশিউর, গাজী সাদেক ও গোলাম গফুর।
এ ছাড়া সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে আহমেদ উল্লাহ বাবুর্চি বাহিনী, ইমরান ওরফে লুইচ্ছা ইমরান বাহিনী, আবু তাহের বাহিনী, নূর হোসেন বাহিনী, নূরুল ইসলাম ওরফে ডাকাত নূরুল ইসলাম বাহিনী, রমজান বাহিনী অন্যতম। এর মধ্যে কাজী মশিউররা রয়েছেন জঙ্গল সলিমপুরের সলিমপুর অংশে আর ইয়াসিন রয়েছেন আলীনগরে। জঙ্গল সলিমপুরের প্রবেশপথে সন্ত্রাসীদের সশস্ত্র পাহারা থাকে। প্রতিটি বাসিন্দাকে অপরাধী চক্রের দেওয়া বিশেষ ‘পরিচয়পত্র’ বহন করতে হয়। যা ওই এলাকায় প্রবেশের পাস হিসেবে গণ্য করা হয়।
এখানে বসবাসকারীরা অবাধ্য হলে বা প্রশাসনের সোর্স হিসেবে কাজ করলে তাকে পাহাড়ের গোপন ‘টর্চার সেলে’ নিয়ে নির্যাতন করা হয়। এলাকাটি দুর্গম পাহাড় হওয়ার সুযোগে এখানে গড়ে উঠেছে দেশি অস্ত্র তৈরির গোপন কারখানা। চট্টগ্রাম শহর ও আশপাশের এলাকায় সরবরাহ করা মাদকের একটি বড় চালান এখান থেকেই নিয়ন্ত্রিত হয়। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের ক্ষমতার পট পরিবর্তনের পর এ এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, খুনাখুনি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। গত ১৭ মাসে এ ঘটনায় খুন হয়েছেন কমপক্ষে সাতজন। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কয়েক শ। সন্ত্রাসীদের বিশেষ অঞ্চল হিসেবে কুখ্যাতি পাওয়া এ এলাকায় অভিযান চালাতে গিয়ে বারবার বাধার মুখে পড়েছে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ঢুকলেই প্রবেশমুখে পাহারায় থাকা দখলদার এবং সন্ত্রাসীরা দ্রুত খবর পেয়ে যান। সঙ্গে সঙ্গে জড়ো হয়ে পাহাড়ের ওপর থেকে গুলি, ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন তারা। সর্বশেষ গত সোমবার সন্ত্রাসীদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত এবং তিন সদস্য আহত হন। এর আগে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর জঙ্গল সলিমপুর ছিন্নমূল বড়ইতলা ২ নম্বর সমাজ এলাকায় পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে হামলায় জেলা প্রশাসনের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, সীতাকুণ্ড থানার পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছিল। একই বছরের ২ আগস্ট অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে বাধা দেওয়া হয় জেলা প্রশাসনের লোকজনকে। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর আলীনগরে অবৈধ বসতি ভাঙতে গেলে পুলিশের ওপর হামলা করে সন্ত্রাসীরা।
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
