`ভোটের আগে পাকিস্তানে আরও একবার হামলা চালাতে পারে ভারত`
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯
আসন্ন ভারতের লোকসভা নির্বাচনের আগে পাকিস্তানে আরও একটি হামলা ভারত চালাতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ মঙ্গলবার তিনি বলেন, ‘সাধারণ নির্বাচন না শেষ হওয়া পর্যন্ত ভারত উত্তজেনা জিইয়ে রাখবে।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ সদস্যের মৃত্যুর পর ভারত-পাক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। ওই হামলার দায় স্বীকার করে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। পরিস্থিতি এমন হয় যে, ভারত যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে। সেই আশঙ্কা থেকেই ওই সময় ইমরান খান বিবৃতিতে বলেছিলেন, নির্বাচনের কথা মাথায় রেখেই জম্মু-কাশ্মীর সীমান্তে উত্তেজনা বাড়িয়ে চলেছে নয়াদিল্লি। তবে ভারত হামলা চালালে পাকিস্তানও প্রত্যাঘাত করবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ইমরান।
পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ঢুকে ভারতীয় বিমান বাহিনী জঙ্গি ঘাঁটিতে অভিযান চালায় বলে দাবি করে ভারত। বলা হয়, এক হাজার কেজি বোমা ফেলা হয়েছে। তার পরের দিন ২৭ ফেব্রুয়ারি ভারতের আকাশে ঢুকে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান। মিগ-২১ বাইসন যুদ্ধবিমান নিয়ে সেই পাকিস্তানের এফ-১৬ ধাওয়া করে ডগফাইট হয় এবং পাকিস্তানি সেনার হাতে ধরা পড়েন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তার প্রায় ৬০ ঘণ্টা পর অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবর, এরপর থেকে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ স্তিমিত হয়। কিন্তু ফের সেই ইস্যুকে খুঁচিয়ে তুললেন ইমরান। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা এখনও কাটেনি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসন ভোটের আগে আরও একটি ‘ভুল অভিযান’ চালাতে পারে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, ‘ভুল অভিযান’ বলতে পাক প্রধানমন্ত্রী ২৬ জানুয়ারি বালাকোটের অভিযানের কথাই বলতে চেয়েছেন। কারণ ভারতীয় বিমান বাহিনীর অভিযানে পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি এবং অভিযান পুরোপুরি ব্যর্থ বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসলামাবাদ।
ইমরান এদিন আরও বলেন, ‘‘বিপদ এখনও কাটেনি। ভারতের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক থাকবে। তবে ভারতের দিক থেকে কোনও রকম আক্রমণ হলে আমরা পাল্টা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত আছি।’’
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
