ভোজ্যতেলের নির্ধারিত মূল্যের চেয়ে বাজার দর বেশি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪
রোজার আগে কমালেও ফের ভোজ্যতেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেল ৪ টাকা ও পাঁচ লিটারে ১৮ টাকা বাড়ানো হয়েছে। আর বোতলজাত পাম তেলের দাম ধরা হয়েছে ১৩৫ টাকা। নতুন সিদ্ধান্ত শুক্রবার থেকে কার্যকর হবে। তবে বাজারে বিক্রি হচ্ছে আরও বেশি দামে। এ ছাড়া বাজারে সপ্তাহের ব্যবধানে আটা, পেঁয়াজ, আদা-রসুনের দামও বেড়েছে। ফলে এসব পণ্য কিনতে ক্রেতাকে ফের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সচিবালয়ে ব্রিফিংয়ে বৃহস্পতিবার বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানান, বোতলজাত তেলের দাম বাড়ানো হলেও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছে। সেক্ষেত্রে প্রতি লিটার খোলা তেলের দাম ১৪৯ থেকে কমে ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর নতুন সিদ্ধান্ত অনুসারে প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৬৩ টাকা থেকে বেড়ে ১৬৭ টাকা করা হয়েছে। ৫ লিটার বোতলজাত তেলের দাম ৮০০ টাকা থেকে বেড়ে ৮১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বোতলজাত পামতেলের লিটার নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।
তবে এদিন রাজধানীর কাওরান বাজার, মালিবাগ কাঁচাবাজার, নয়াবাজারসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে বিক্রোদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি লিটার পামতেল সুপার ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকা। আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮২০ টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ফেব্রুয়ারিতে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে ভোজ্যতেল আমদানিতে শুল্ক-কর কমানোর ঘোষণা দেয়। এতে স্থানীয় পর্যায়ে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ব্যবসা পর্যায়ে ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়। ৫৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়ার পর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। তখন ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল ৮০০ টাকা। আর এই ভ্যাট অব্যাহতির মেয়াদ ১৫ এপ্রিল শেষ হয়েছে। ফলে সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এক চিঠিতে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়িয়ে নতুন দাম ১৭৩ টাকা করার প্রস্তাব করা হয়।
চিঠিতে বলা হয়, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে ৭ ফেব্রুয়ারি জারি করা এসআরও দুটির মেয়াদ ১৫ এপ্রিল শেষ হচ্ছে বিধায় ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল ও পরিশোধিত সয়াবিন তেল) ভ্যাট অব্যাহতির আগের দামে সরবরাহ হবে। চিঠিতে ১৬ এপ্রিল থেকে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা, পাঁচ লিটার ৮৪৫ টাকা এবং খোলা এক লিটার পাম তেলের দাম ১৩২ টাকা প্রস্তাব করা হয়। সরকারের পক্ষে ট্যারিফ কমিশন প্রস্তাব নাকচ করায় এ দাম কার্যকর হয়নি। পাশাপাশি সয়াবিনের মূল্যবৃদ্ধির সুযোগ নেই বলে সরাসরি জানিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।
বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ দিন প্রতি কেজি খোলা আটা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা ৭ দিন আগেও ৪৫ টাকা ছিল। পাশাপাশি প্যাকেটজাত আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা। যা আগে ৫৫ টাকা ছিল। এ ছাড়া দেশি পেঁয়াজ ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। যা ৭ দিন আগেও ৫৫-৬৫ টাকা ছিল। আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা। যা আগে ৬০-৬৫ টাকা ছিল। প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৭০ টাকা। যা আগে ১৫০ টাকা ছিল। আমদানি করা আদা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০০-২৪০ টাকা। যা আগে ১৯০-২৩০ টাকা ছিল।
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
