ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলায় একতরফা সামরিক হস্তক্ষেপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে কয়েকটি শহরে রবিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা সম্ভাব্য যুদ্ধের বিরোধিতা করে এবং যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরোকে ধরে যুক্তরাষ্ট্রে নিয়ে এসে মাদক পাচার সংক্রান্ত অভিযোগে আদালতে তোলাকে অবৈধ বলে আখ্যা দেয়।
মাদুরোকে স্থানীয় সময় সোমবার দুপুরে নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তোলার কথা রয়েছে।
শিকাগো, ডালাস, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, পিটসবার্গ, সান ফ্রান্সিসকো ও সিয়াটলসহ যুক্তরাষ্ট্রের উপকূলজুড়ে বড় শহরগুলোতে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন।
শিকাগো কমিটি অ্যাগেইনস্ট ওয়ার অ্যান্ড রেসিজমের অ্যান্ডি থেয়ার স্থানীয় এবিসিকে বলেন, ‘হোক সেটা সাদ্দাম হুসেইনের ইরাক বা আফগানিস্তানে তালেবান, পানামা, লিবিয়া—আপনি যা-ই বলুন। যখনই যুক্তরাষ্ট্র এভাবে আরেকটি দেশে হামলা করে, সবচেয়ে বেশি ভোগান্তি পোহায় সেই দেশের সাধারণ মানুষ।’
অনেকে যুক্তি দেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ভেনেজুয়েলায় এমন হামলা চালানোর সাংবিধানিক ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নেই। সিনিয়র ডেমোক্র্যাটরা রবিবার কংগ্রেসকে পাশ কাটিয়ে পদক্ষেপ নেওয়ায় ট্রাম্পকে তীব্র সমালোচনা করেন, আর আন্তর্জাতিক নেতারা বলেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে।
সিয়াটলে অ্যাক্ট নাও টু স্টপ ওয়ার অ্যান্ড অ্যান্ড রেসিজম নামের সংগঠনের আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘নো ব্লাড ফর অয়েল’ এবং ‘স্টপ বোম্বিং ভেনেজুয়েলা নাও!’— লেখা প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন।
অ্যাক্ট নাও টু স্টপ ওয়ার অ্যান্ড রেসিজমের সংগঠক টেইলর ইয়াং ফক্স নিউজকে বলেন, ‘আমরা এখানে দাঁড়িয়েছি এমন একটি দেশের সঙ্গে সংহতি জানাতে, যার সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের অধিকার আমাদের সরকার আমাদের ট্যাক্সের টাকায় লঙ্ঘন করেছে।’
তিনি আরো বলেন, ‘অন্তত আমরা এতটুকু বলতে পারি—আমরা চুপচাপ দাঁড়িয়ে এটা ঘটতে দেব না।’
রিপাবলিকান আইনপ্রণেতাদের বড় অংশ ট্রাম্পের পদক্ষেপের প্রশংসা অব্যাহত রাখেন, যদিও অনেকেই যুক্তরাষ্ট্র ‘দেশটি চালাবে’ এমন মন্তব্য থেকে সরে আসার চেষ্টা করেন।
মিনেসোটার রিপাবলিকান কংগ্রেসম্যান টম এমার ফক্স নিউজে বলেন, ‘গড ব্লেস দিস প্রেসিডেন্ট অব পিস, ডোনাল্ড জে. ট্রাম্প।’
বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রে থাকা ভেনেজুয়েলানদের দেশান্তরবিরোধী স্লোগানও দেন। কর্মী সংগঠন কোড পিঙ্কের ওলিভিয়া ডিনুচ্চি ফিলাডেলফিয়ার বলেন, ‘আমরা যুদ্ধ ও বিশৃঙ্খলা তৈরি করছি, একই সঙ্গে আমাদের প্রতিবেশীদের তুলে নিয়ে সেই দেশেই ফেরত পাঠাচ্ছি—যে দেশগুলো আমরা নিজেরাই অস্থিতিশীল করছি।’
মাদুরোকে স্বৈরশাসক হিসেবে আখ্যা দেওয়া নিয়ে দুই দলের নেতাদের অবস্থান প্রায় এক হলেও, কিছু কর্মী তার মুক্তির দাবিও তোলেন।
নিউইয়র্কের ব্রুকলিনে যে আটক কেন্দ্রটিতে ধৃত প্রেসিডেন্টকে রাখা হয়েছে, সেখানে জড়ো হয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ‘ফ্রি মাদুরো রাইট নাও’
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
