আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভিন্ন ভাষাভাষীদের আগ্রহ নেই
হাসানুজ্জামান সাকী
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশি কমিউনিটিতে সাড়ম্বরে উদযাপন
একুশে ফেব্রুয়ারি নিউইয়র্কে শতাধিক সংগঠন মাতৃভাষা দিবস উপদযাপন করেছে। ছবিটি ব্রঙ্কসে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস-বাফার সৌজন্যে
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি ভাষাভাষী ও বৃহৎ অভিবাসী দেশ যুক্তরাষ্ট্রের মানুষ এই দিনটি সম্পর্কে খুব কমই জানেন। জাতিসংঘের ইউনেস্কো ঘোষিত এ দিবসটি দুই যুগ পার হয়ে গেলেও তা যেন কাগজপত্রের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। যদিও বায়ন্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে যথাযথ মর্যাদার সাথে প্রতিবছর দিবসটি উদযাপন করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা।
মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অভিবাসী দেশ। নিউইয়র্ক শহর এবং এর মেট্রোপলিটন এলাকা আমেরিকায় অভিবাসনের প্রধান প্রবেশদ্বার। নিউইয়র্কে প্রায় ৮০০টি ভাষা চালু আছে। বিশ্বের ভাষাগতভাবে সবচেয়ে বৈচিত্র্যময় শহর নিউইয়র্ক। কিন্তু কিছু সংখ্যক বাংলাদেশি ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বলা যায় অবগতই নন অন্য ভাষাভাষীর মানুষ।
প্রচলিত আছে, টাইমস স্কয়ারে আপনি যদি কিছুক্ষণ দাঁড়ান, দেখতে পাবেন পুরো বিশ্বের মানুষ এখানে হেঁটে যাচ্ছে। এটা সেই শহর যা কখনও ঘুমায় না। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে বেড়াতে আসেন। কিন্তু তারাও জানেন না আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা।
টেক্সাস থেকে নিউইয়র্কে বেড়াতে এসেছেন আলেকজেন্ডার। অপর এক বন্ধুকে নিয়ে ঘুরতে এসেছেন জ্যাকসন হাইটেসের ডাইভারসিটি প্লাজায়। তিনি জানেন, এই এলাকায় বহু ভাষাভাষীদের বসবাস। তিনি এও জানেন যে, এখানে ইন্ডিয়ান ও বাংলাদেশি কমিউনিটির বাসিন্দা বেশি। তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানেন? আজকালকে আলেকজেন্ডার বলেন, তিনি এই দিবসটি সম্পর্কে কিছুই জানেন না। ইংরেজিতে তিনি বলেন, ‘আই হ্যাভ নো আইডিয়া এবাউট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আই নেভার হার্ড ইট বিফোর। হোয়াট ইজ দ্যাট।’
একই ভাবে আরও চার বন্ধু- অ্যালেক্স, রোমানিয়া, সিলভিয়া ও জন। তারাও হেঁটে যাচ্ছিলেন জ্যাকসন জাইটসের ডাইভার সিটি প্লাজা দিয়ে। তারাও জানালেন আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে তারা কিছুই জানেন না। কোনোদিন এ দিবস সম্পর্কে কারও কাছ থেকে কিছু শোনেননি। তবে জন বললেন, তিনি এ সম্পর্কে জানতে আগ্রহী।
নেপালি ও তিব্বতিদের বর্ধিত কমিউনিটি এখন জ্যাকসন হাইটস। নেপালি তরুণী সোনিয়া লামা জানালেন, মাতৃভাষা দিবস সম্পর্কে তিনি অবগত নন। তিনি এ দিবস সম্পর্কে কোনোদিন কিছু শোনেননি।
এমনকি ভারতের বাঙালি কয়েকজনকে প্রশ্ন করা হলে তারাও নাম প্রকাশ না করার শর্তে জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে তাদের ধারণা নেই। ভারতীয় বাঙালি কয়েকজনকে পাওয়া গেল, তারা দিবসটির কথা শুনেছেন তবে কখনও পালন করেননি। কিংবা কেউ এ দিবসটি উদযাপন করেছেন এমনটিও দেখেননি।
কিন্তু ব্যতিক্রম বাংলাদেশি কমিউনিটি। যুক্তরাষ্ট্র প্রবাসীরা এবারও ব্যাপকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন। ৩৩ বছর ধরে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছে বাঙালি চেতনা মঞ্চ ও মুক্তধারা ফাউন্ডেশন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যগত ভাবেই বগু বছর ধরে নিউইয়র্কেও প্রায় সব সংগঠনগুলোকে নিয়ে অমর একুশে পালন করে আসছে। বাংলাদেশ সোসাইটিও একই ধরনের কর্মসূচি পালন করছে। জাতিসংঘ সদও দপ্তরের অভ্যন্তরে বাংলাদেশের উদ্যোগে এবারও আন্তর্জাতিক মাতৃখাষা দিবস উদযাপিত হয়েছে। সেখানে বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও এ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংগঠনের বিদেশিরা অংশ নেন। তারা বাংলায় সংগীত পরিবেশন করেন। কেউ কেউ নিজ নিজ মাতৃভাষায় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। তারা মনে করেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে সবাইকে জানানোর কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।
এদিকে, বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করার জন্য বাংলাদেশ অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছে। কিন্তু বিশ্বের ৭ম বহুল ব্যবহৃত ভাষা হিসেবে সেই দাবিটিও উপেক্ষিত হয়ে আসছে। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোর এ ব্যাপারে কার্যত কোনো উদ্যোগ নেই।
নিউইয়র্কের সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু আনুষ্ঠানিকতা ও কাগজপত্রের মধ্যেই সীমাবব্ধ হয়ে আছে। এ বিষয়ে জাতিসংঘ ও সদস্য রাষ্ট্রগুলোকে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও বাংলাদেশ দূতাবাসকেও আরও জোরালো ও কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। তারা উদ্যোগ নিলে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি স্কুলের পাঠ্যপুস্তকেও স্থান দেয়া যেতে পারে। আর এটা হলে সব ভাষাভাষী নতুন প্রজন্ম দিবসটি সম্পর্কে জানতে পারবে।
এ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. আবদুল মুহিত আজকালকে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষার তাৎপর্য হলো বিভিন্ন ভাষাকে গুরুত্ব দিয়ে সেই ভাষার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা। এ ব্যাপারে জাতিসংঘ কিংবা ইউনেস্কোর ভূমিকা তো রয়েছেই, তবে এজন্য সদস্য রাষ্ট্রগুলোকেও উদ্যোগী হতে হবে। আর বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে চালুর জন্য সদস্য রাষ্ট্রগুলো সিদ্ধান্ত প্রয়োজন। এ বিষয়ে আর্থিক সংশ্লেষও রয়েছে। এটি কিভাবে সমাধান করা যায় আমরা সে বিষয়ে আলোচনা করছি।’
প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম আন্তঃরাষ্ট্রীয় সংস্থা জাতিসংঘের প্রতিষ্ঠান ইউনেস্কো ভাষা আন্দোলনের অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এটি বাংলাদেশে শহীদ দিবস হিসাবেও পরিচিত।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
