ভিটামিন সাপ্লিমেন্টের বদলে যা খাবেন
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯
টানা কাজ করে ক্লান্ত হওয়টাই স্বাভাবিক। মাঝেমাঝে সর্দি-কাশিতে আক্রান্ত হওয়াটাও অস্বাভাবিক নয়। শরীরে ভিটামিনের ঘাটতি থাকলে এমনটা হবেই। অনেকে তাই এই ঘাটতি পূরণের মাধ্যম হিসেবে ভিটামিন সাপ্লিমেন্টস বেছে নেন। মেয়েদের ক্ষেত্রে ত্রিশের পর থেকে নানারকম সমস্যা তাদের পিছু ছাড়ে না, যার মধ্যে ভিটামিনের ঘাটতিজনিত সমস্যা অনেক বেশি।
এদিকে ডায়েটারি গাইডলাইনস অফ আমেরিকা বলছে, ‘আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিনগুলো নিত্যদিনের প্রাথমিক খাবার থেকেই আমাদের সংগ্ৰহ করা উচিত। সাপ্লিমেন্টসের অতিরিক্ত ও দীর্ঘকালীন ব্যবহার শরীরে সোডিয়াম ও অন্যান্য লবণের ভারসাম্যে ব্যাঘাত ঘটাতে পারে।’
সাপ্লিমেন্টে ভরসা না রেখে বরং নিয়মিত বাজার থেকে কিছু চেনা শাকসবজি, মাছ, প্রাণিজ খাবার কিনলে আপনি শরীরকে সহজেই চাঙ্গা করে নিতে পারবেন-
ভিটামিন এ
যাদের ত্বক খসখসে, ত্বকের সমস্যায় অনেকদিন ধরে ভুগছেন, চোখের দৃষ্টিশক্তি দুর্বল, ভিটামিন এ কিন্তু তাদের অনেক সমস্যার সমাধান করতে পারে নিশ্চিতভাবে। যে কোনো সবুজ শাকসবজি ছাড়াও গাজর, পালংশাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ উপস্থিত। যারা আমিষাশী তাদের জন্য রয়েছে ডিমের কুসুম। ভিটামন এ-র আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো স্তন ক্যানসার প্রতিরোধ, বন্ধ্যাত্ব প্রতিরোধেও এর অবদান আছে।
ভিটামিন বি
অ্যানিমিয়া বা রক্তস্বল্পতায় ভুগছেন এমন লোকের সংখ্যা অনেক। এর জন্য কিন্তু ভিটামিন বি-এর ঘাটতি দায়ী। বি ১২-এর অভাব এর মূল কারণ। ভিটামিন বি-ও পাওয়া যায় প্রতিদিনের খাবারে। মটরশুটি, পাকা কলা, অঙ্কুরিত ছোলা, আটার রুটি, বার্লি, ডাল, সবজিতে ভিটামিন বি খুব সহজেই পাওয়া যায়। শাকসবজিতে যারা নাক কুঁচকান তাদের জন্য আছে ডিম, মাছ, দুধ।
ভিটামিন সি
নিয়ম করে প্রতিদিন লেবু খেতে পারেন। এতে শরীরের রোগপ্রতিরোধক শক্তি বাড়ে। রোদ কিংবা পানির কারণে সহজেই শরীর খারাপ হয়ে যাওয়া কিন্তু ভিটামিন সি-এর অভাব। আর সেটা মেটাতেই দরকার সাইট্রিক এসিড যা পাবেন পাতিলেবু থেকে। এছাড়াও আমলকি, পেয়ারা, কমলালেবু থেকেও পাবেন। এগুলো সবই অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের বৃদ্ধিতে সাহায্য করে, ত্বককেও ভালো রাখে।
ভিটামিন ডি
মহিলাদের হাড়ের সমস্যা, থাইরয়েডের সমস্যা তো খুব সাধারণ ব্যাপার। ভিটামিন ডি-এর অভাবই এর জন্য দায়ী। অল্পতেই দুশ্চিন্তা হওয়া, ঘাম হওয়া, মেজাজ খিটখিটে হওয়ার পিছনেও একই কারণ। ভিটামিন ডি পাওয়া যায় সবুজ টাটকা সবজি, ডিমের কুসুম, মাখনে।
ভিটামিন ই
রক্তে আয়রন কমে যাচ্ছে, ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে? ভিটামিন ই আপনার শরীরে কম। যে রান্নার তেল কেনেন তাতেই আপনি পেতে পারেন শরীরের এই প্রয়োজনীয় সদস্যকে। বাদাম নিয়ম করে খেলে এধরনের রোগ আর ছুঁতে পারবে না আপনাকে। কারণ বাদামেই সবচেয়ে বেশি পরিমাণে মেলে এই উপকরণটি।
সাপ্লিমেন্ট কি একেবারেই বাদ দেবেন?
পাঁচ রকম প্রয়োজনীয় ভিটামিন যা আপনার প্রতিদিন প্রয়োজন, তার উৎসগুলো আপনার নাগালের মধ্যেই। শুধু দরকার নিয়ম করে সাপ্লিমেন্টের বদলে সেগুলোকে থালায় সাজিয়ে নেওয়া। তাই বলে কি সাপ্লিমেন্ট একেবারেই লাগে না? লাগে, তবে কিছু বিশেষক্ষেত্রে। কোনো বিশেষ পদ খাওয়া বন্ধ হলে ডাক্তারের পরামর্শে আপনাকে সাপ্লিমেন্টের পথ বাছতেই হবে।
কারা খাবেন?
গর্ভবতী মহিলাদের যেমন ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নেওয়া খুব প্রয়োজনীয়। বাচ্চারা যারা এসব শাকসবজি খেতে চায় না, বা একেবারে শিশুরা যারা এধরনের খাবার খেতে পারে না, তাদের জন্য সাপ্লিমেন্টের প্রয়োজন থেকেই যায়। অনেকেই ডাক্তারের পরামর্শ মেনে সব খাবারই তরল করে নিয়ে শিশুদের খাওয়ান যা সাপ্লিমেন্টের প্রয়োজন মিটিয়ে দেয় অনেকাংশে।
যারা গায়ে রোদ না লাগার মতো কাপড় পরেন, বাড়ি থেকে বেরোতে পারেন নানা কারণে, ভিটামিন ডি-এর সাপ্লিমেন্ট না নিলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু একজন সাধারণ সুস্থ মানুষকে তার প্রয়োজনীয় ভিটামিনগুলো পেতে সাপ্লিমেন্ট নিতে হয় না। এমনটাই মত বিশ্বজুড়ে বিজ্ঞানীদের।
কিছু সাপ্লিমেন্টে লবণের আধিক্য শরীরের ক্ষতিও করে। এতে হিতে বিপরীত হয়। তাই সুস্থ জীবনের জন্য প্রথমেই ভিটামিন সাপ্লিমেন্টস-এর কথা না ভেবে রান্নার রকমফের নিয়ে ভাবতে পারেন।
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র
- এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা
- দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা
- ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ
- ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস
- বেঁচে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে ভারতীয় ৩ কর্মকর্তার সেলফি
- ফের মার্কিন হামলার আশঙ্কা
- হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
