ভালেন্সিয়ার মাঠে রিয়ালের হোঁচট
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯
টানা দুই জয়ে শুরুটা ভালোই হয়েছিল রিয়াল মাদ্রিদের। তবে মৌসুম জুড়ে বারবার খেই হারানো দলটি ছন্দ ধরে রাখতে পারলো না। ভালেন্সিয়ার মাঠে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়ে হেরে গেছে মাদ্রিদের দলটি।
প্রতিপক্ষের মাঠে লা লিগায় বুধবার রাতে ২-১ গোলে হারে রিয়াল। ডিসেম্বরে লিগের প্রথম পর্বে সান্তিয়াগো বের্নাবেউয়ে দলটিকে ২-০ গোলে হারিয়েছিল তারা।
প্রথমার্ধে বল দখলে অনেকটাই এগিয়ে ছিল রিয়াল। তবে তাদের আক্রমণগুলোয় ছিল না পরিকল্পনার ছাপ। বিরতির আগে উল্লেখযোগ্য কোনো আক্রমণও করতে পারেনি তারা।
উল্টো ৩৫তম মিনিটে রক্ষণের ব্যর্থতায় গোল খেয়ে বসে অতিথিরা। কর্নার থেকে উড়ে আসা বল কেইলর নাভাস পাঞ্চ করে ফেরালে পেয়ে যান গনসালো গেদিস। সতীর্থের সঙ্গে একবার বল দেয়া নেয়ার ফাঁকে ডি-বক্সে ঢুকেই জোরালো শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন পর্তুগিজ মিডফিল্ডার গেদিস।
দ্বিতীয়ার্ধেও নিজেদের ছন্দ খুঁজে ফেরে প্রতিযোগিতার সফলতম দলটি। ৫১তম মিনিটে প্রথম কর্নার পায় তারা, তবে তাতে প্রতিপক্ষের কোনো পরীক্ষায় নিতে পারেনি রিয়াল।
৭৫তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভালেন্সিয়া। কিন্তু ছোট ডি-বক্সে বল পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি দেনিস চেরিশেভ। পরে গামেইরোর ফ্লিক ঠেকিয়ে দেন নাভাস।
৮৩তম মিনিটে আর প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি রিয়াল। আর্জেন্টাইন ডিফেন্ডার এসেকিয়েল গারাইয়ের কর্নারে হেডে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার দানিয়েল পারেহো।
যোগ করা সময়ের শেষ মিনিটে লুকা মদ্রিচের কর্নারে হেডে ব্যবধান কমান করিম বেনজেমা। তবে সমতা টানার চেষ্টা করার মতো সময় আর ছিল না তাদের। আসরে নবম হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
৩০ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৭।
মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালের মাঠে ৪-৪ গোলে ড্র করা বার্সেলোনা ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬২।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
