ভারতের সেরা গোলদাতাকে নিয়ে আসছে বসুন্ধরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর স্ট্রাইকার উইলিস প্লাজাকে প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলে দলে ভেড়াতে যাচ্ছে বসুন্ধরা কিংস। ভারতের আই লিগের শেষ মৌসুমে চার্চিল ব্রাদার্সের জার্সিতে ২০ ম্যাচে ২১ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন প্লাজা
ভালো খেলোয়াড় দলে নেওয়ার নেশা পেয়ে বসেছে বসুন্ধরা কিংসকে। দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নাম লিখিয়ে একের পর এক চমক উপহার দিয়ে যাচ্ছে নবাগত ক্লাবটি। শুরুতেই দেশের ফুটবল সমর্থকদের সামনে হাজির করেছে কোস্টারিকার জার্সিতে রাশিয়া বিশ্বকাপ খেলা দানিয়েল কলিন্দ্রেসকে। এরপর দলের রক্ষণভাগের শক্তি বাড়ানোর জন্য জেরার্ড পিকের সতীর্থ হয়ে স্পেনের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা জর্জ গোটরকে এনেছে। এবার মধ্যবর্তী দলবদলে ঢাকায় নিয়ে আসছে ভারতীয় আই লিগের শেষ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর স্ট্রাইকার উইলিস প্লাজাকে।
শেষ দুই মৌসুমে ভারতের আই লিগে খেলছেন প্লাজা। গত মৌসুমে চার্চিল ব্রাদার্সের জার্সিতে ২০ ম্যাচে এক হ্যাটট্রিকসহ ২১ গোল করে যৌথভাবে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আগের মৌসুমে ইস্ট বেঙ্গলের হয়ে ২০ ম্যাচে করেছিলেন ১১ গোল। গোলের রাস্তাটা ভালোই চেনা আছে ৩১ বছর বয়সী স্ট্রাইকারের। আর এমন একজন নম্বর নাইন-ই খুঁজছিলেন বসুন্ধরার সভাপতি ইমরুল হাসান। তবে প্লাজাকে চূড়ান্ত করার আগে বাছাই পরীক্ষা দিতে হবে দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের কাছে। স্প্যানিশ কোচের কাছে পাস মার্ক পেলেই ৩১ বছর বয়সী ত্রিনিদাদ স্ট্রাইকারের গায়ে উঠবে বসুন্ধরার জার্সি, ‘প্লাজা আগামীকাল অথবা পরশু ঢাকায় চলে আসবে। আই লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়া ছাড়াও সে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জাতীয় দলের স্ট্রাইকার। সুতরাং ওর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবুও তাকে চূড়ান্ত করার আগে আমরা ট্রায়ালে দেখতে চাই।’ বলেন বসুন্ধরা সভাপতি।
জাতীয় দলের জার্সিতে ২৮ ম্যাচে প্লাজার নামের সঙ্গে আছে ৬ গোল। গত মাসের ২০ তারিখে ওয়েলসের বিপক্ষেও খেলেছেন ৪৫ মিনিট। আর প্লাজা দলে চূড়ান্ত হলে বাদ পড়তে হবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস ভিনিসিয়ুসকে। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার লিগে ৬ ম্যাচ খেলে করেছেন ৭ গোল। কিন্তু যে মানের স্ট্রাইকার খুঁজছেন ক্লাব কর্তারা, সেখানে কিছুটা পিছিয়ে ভিনিসিয়ুস। তাই নতুন স্ট্রাইকারের খোঁজ। লিগের প্রথম পর্ব শেষে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৪ পয়েন্ট কম নিয়ে আবাহনী আছে দ্বিতীয় স্থানে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
