ভারতের সৃষ্ট বন্যায় বাংলাদেশে তীব্র ক্ষোভ
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন প্রণব ভার্মা
ভারতের একটি বাঁধ ভেঙ্গে প্রবল বন্যা দেখা দেয়ায় বাংলাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে অর্ন্তবর্তী সরকারের একাধিক উপদেষ্টা অসন্তোষ প্রকাশ করেছেন। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারতবিরোধী বিক্ষোভ হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ভারতের সমালোচনা হচ্ছে। ভারত বিরোধী ঢেউ এতটাই প্রবল আকার ধারণ করেছে যে, ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা বৃহস্পতিবার অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে ভারতীয় স্থাপনাসমূহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ছাত্র-জনতার অভ্যূত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে তাকে ভারতে আশ্রয় দেয়া হয়। এ নিয়ে বাংলাদেশে ক্ষমতাসীন অর্ন্তবর্তী সরকারের সমর্থকরা আগে থেকেই নাখোশ ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রকাশ্যেই বলেছেন, ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি দেয়া বাংলাদেশ সরকারের পছন্দ নয়। এই পরিস্থিতির মধ্যে ভারতের বাঁধ ভাঙ্গা ঢলে বাংলাদেশের বিরাট অংশ তলিয়ে যাওয়ায় ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেবার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শেখ হাসিনার আমলের বিশ^স্ত প্রতিবেশি দেশটির বিরুদ্ধে আগামী দিনে ক্ষোভ-বিক্ষোভ আরও বাড়তে পারে। এ বিষয়ে সাম্প্রতিক ভারতীয় পণ্য বর্জনের নামে ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইনের সঙ্গে এবার যুক্ত হতে পারে ভারতীয় কর্মী নিয়োগের বিরোধিতার শ্লোগান।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সমর্থনদানকারী দেশ ভারতের বিরুদ্ধে বাংলাদেশে কেন এতটা ক্ষোভ এ বিষয়ে বেশ কৌতুহল দেখা দিয়েছে। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের হিউবার্ট এইচ হামফ্রে ফেলো যোগাযোগ বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মোহাম্মদ মাহবুবুর রহমান সম্প্রতি এক নিবন্ধে লিখেছেন, ‘শেখ হাসিনার কর্তৃত্ববাদী কর্মকান্ডে ভারতের অন্ধ সমর্থন তাদেও সম্পর্কে বাংলাদেশের মানুষকে আরও সন্দিহান এবং ক্ষুব্ধ করে তুলেছে। জাতীয় স্বার্থ বিবেচনায় সমতার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক কোনও অমূলক চাওয়া নয়। গণঅভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারতকে তার ভাবনা ও আচরণ বদলাতে হবে’। অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দিয়েছে ভারত।
বাংলাদেশে আকস্মিক ভয়াবহ বন্যায় সরকারী হিসাবে আক্রান্ত হয়েছে ৮ জেলার ২৯ লাখের বেশি মানুষ। বন্যা কবলিত এসব এলাকাগুলোর বাসিন্দাদের উদ্ধার, তাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া, খাদ্য সরবরাহ ও চিকিৎসা ব্যবস্থার প্রতি সর্বোচ্চ জোর দিয়েছে অন্তবর্তী সরকার।
এদিকে, ভারতের বিদেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশে এই মর্মে উদ্বেগ দেখা দিয়েছে যে, ত্রিপুরায় গোমতি নদীর উজানে দুমবুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা দেখা দিয়েছে। এটা সঠিক তথ্য নয়। গোমতি নদী ভারত ও বাংলাদেশ উভয় দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। গোমতি অববাহিকায় উজানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বন্যার মূল কারণ ভারী বর্ষণ বলে মনে করা হয়। সীমান্তবর্তী এই বাঁধটি ভেঙে যায়। এতেই পানি বাংলাদেশে প্রবেশ করে। এই বাঁধ থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে’। তবে ভারতের এই ব্যাখ্যা বাংলাদেশ গ্রহণযোগ্য বলে মেনে নিচ্ছে না।
অন্যদিকে, ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার সকল সদস্য এবং সংসদ সদস্যগণের কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) বাতিল করে দিয়েছে সরকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা মোতাবেক, দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৪৫ দিন পর্যন্ত একে অন্যের দেশে থাকতে পারেন। এখন লাল পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় সেই সুযোগ হারালেন শেখ হাসিনা। ভারত সরকারের নীতি নির্ধারকরা অবশ্য বলছেন, শেখ হাসিনা ভারত সরকারের অতিথি। তিনি যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন। ১৯৭৫ সালে তার পিতা শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের পর শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছিলেন। তারা দেশটিতে ১৯৮১ সাল পর্যন্ত আশ্রয়ে ছিলেন। এবার শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারত মানবিক কারণে আশ্রয় দিয়েছে। ভারত সরকার সিদ্ধান্ত নিলে পাসপোর্ট কিংবা ট্রাভেল ডকুমেন্ট ছাড়াই যে কাউকে আশ্রয় দিতে পারে। ভারত এভাবে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর কারণে বাংলাদেশে ক্ষমতাসীন মহলে অস্বস্তি বিরাজ করছে।
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের
- যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আরও ৯৭ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
