ভারতের সঙ্গে পুড়ছে বাংলাদেশও
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪
ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে দাবদাহ। সেখানে কোথাও কোথাও দিনের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। একই ধরনের আবহাওয়া বিরাজ করছে বাংলাদেশ জুড়েও। যদিও বাংলাদেশে এখনও তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে আরও খানিকটা দূরে। তাতেই দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
সে তুলনায় পাকিস্তান ও মিয়ানমারসহ অন্য দেশগুলো কিছুটা স্বস্তিতেই রয়েছে। কিন্তু প্রচণ্ড গরমে পুড়ছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল।
ভারতের আবহাওয়া অধিদপ্তর ও দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ভারতের বেশিরভাগ স্থানের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার (২০ এপ্রিল) উড়িষ্যার বারিপদার তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে যশোরে। এটিই চলতি মৌসুমে দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
বৈশাখের প্রথম সপ্তাহে ভারতের পানাগড় রাজ্যের ১৮টি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়। শুক্রবার কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন পানাগড়ের দিনের তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার ঝাড়খন্ডের ডালটনগঞ্জে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এই পরিস্থিতিতে সেখানে ছুটির বিকল্প হিসেবে বদলে দেওয়া হয়েছে স্কুলের সময়। এদিন ছত্তিষগড়ের রাজনন্দাগাঁওতে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
মিয়ানমারের আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, দেশটির একেবারে দক্ষিণ দিকের সীমান্তঘেঁষা শহর কাউথাংয়ে গত ১৬ এপ্রিল আগের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। সেখানে ওইদিন ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এর আগে ২০১০ সালে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
মিয়ানমারের সাগাইন অঞ্চলের সবচেয়ে বড় শহর মোনিয়ায়ও সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে।
তবে শনিবার বাংলাদেশের তিনটি অঞ্চলে দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়। এছাড়া ৯টি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা পার হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এদিন পাবনা (৪২), যশোর (৪২.৬) ও চুয়াডাঙ্গায় (৪২.৪) অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।
রাজশাহী জেলা, খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙ্গামাটি জেলাসহ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
প্রায় সারাদেশে গরম চরম আকার ধারণ করেছে। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন। আজ রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল, কিন্তু গরমের কারণে ছুটি আরও সাতদিন বাড়ানো হয়েছে। একই সঙ্গে দাবদাহের কারণে হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এ মুহূর্তে হাসপাতালে জরুরি রোগী ছাড়া ভর্তি না করার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ‘ভারতে আমাদের থেকেও কঠিন অবস্থা যাচ্ছে। ভারত ও পাকিস্তানের সীমান্তে থর মরুভূমি রয়েছে। ওই অঞ্চলটা খুবই উষ্ণ, তাপমাত্রা বেশি থাকে। প্রায়ই ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে।’
তিনি বলেন, ‘ভারতে এখন তাপমাত্রা বেশি। পাকিস্তানের কিছু অংশেও গরম রয়েছে।’
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মো. শাহ আলম জাগো নিউজকে বলেন, ‘ভারতের দক্ষিণে গরম অপেক্ষাকৃত কম, উত্তরে বেশি। পাকিস্তানে বৃষ্টি হচ্ছে। মিয়ানমারে আমাদের লাগোয়া অংশে গরম রয়েছে।’
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড
- ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের
- পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে: ইরান
- ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
- প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর যুদ্ধের দায়ভার চাপানোর চেষ্টা
- যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক দশকের সর্বোচ্চ শীত
- ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
- ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব
- রাজধানীর অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড
- বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
