ভারতের রানপাহাড় টপকে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯
জয়ের জন্য লক্ষ্য ৩৫৯ রান। ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার জন্য নিঃসন্দেহে কঠিক একটি কাজ। তারওপর, জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ৩ রানে প্রথম উইকেট এবং ১২ রানে দ্বিতীয় উইকেট চলে যায়, তখন তো জয়ের চিন্তাই করার কথা নয় কারো পক্ষে।
কিন্তু দলটির নাম অস্ট্রেলিয়া। হাতি মরলেও যে লাখ টাকা দাম থেকে যায়! অস্ট্রেলিয়ার দুর্দিন হয়তো এখন। কিন্তু নিজেদের হারিয়ে খুঁজতে থাকা অসিরা আজ মোহালিতে যেন ফিরিয়ে এনেছে তাদের সেই স্বর্ণযুগ। ভারতের করা ৩৫৮ রানকে আজ মামুলি প্রমাণ করে ছাড়লো তারা।
১৩ বল হাতে রেখেই শেষ পর্যন্ত ৪ উইকেটের অবিশ্বাস্য এক জয় তুলে নিলো অস্ট্রেলিয়ানরা। পিটার হ্যান্ডসকম্বের অসাধারন সেঞ্চুরির পর শেষ মুহূর্তে অ্যাস্টন টার্নারের টর্নেডো গতির ব্যাটিং দিশেহারা করে তুলেছিল বিরাট কোহলিসহ মোহালির গ্যালারিতে উপস্থিত দর্শকদের। ৪৩ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন টার্নার। ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতায় ফিরলো অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটি এখন পরিণত হলো ফাইনালরূপে।
জয়ের জন্য ৩৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ইনিংসের ৩ রানের মাথায় আউট হয়ে যান অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হন তিনি কোনো রান না করেই। এরপর দলীয় ১২ রানে আউট হয়ে যান শন মার্শও। তিনি করেন মাত্র ৬ রান।
এরপরই অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ায় ওপেনার উসমান খাজা এবং চার নম্বরে ব্যাট করতে নামা পিটার হ্যান্ডসকম্বের ব্যাটে। এ দুজনের ব্যাটে গড়ে ওঠে ১৯২ রানের অসাধারণ এক জুটি। মূলতঃ হ্যান্ডসকম্ব আর উসমান খাজার জুটিই অস্ট্রেলিয়াকে খেলায় ফিরিয়ে আনে। যদিও মাত্র ৯ রানের আক্ষেপ নিয়ে আউট হয়ে যেতে হয় উসমান খাজাকে। ৯৯ বলে ৭ বাউন্ডারিতে তিনি করেন ৯১ রান।
উসমান খাজা আউট হয়ে গেলেও সেঞ্চুরি পূরণ করেন পিটার হ্যান্ডসকম্ব। ১০৫ বলে ১১৭ রান করে আউট হন তিনি। ইনিংসটি সাজান ৮ বাউন্ডারি এবং ৩ ছক্কায়। এরপর মাঠে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ে তোলার ইঙ্গিত দিলেও ১৩ বলে মাত্র ২৩ রান করে আউট হয়ে যান।
তবে অ্যাস্টন টার্নার মাঠে নেমে উসমান খাজা এবং হ্যান্ডসকম্বের সাজানো বাগানকে আবারও ঠিক করে নেন। বরং আরও বেশি ঝড় তোলেন ভারতীয় বোলারদের ওপর। ৫টি বাউন্ডারি এবং ৬ ছক্কায় ৮৬ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ মুহূর্তে অ্যালেক্স ক্যারে ১৫ বলে ২১ রান করে আউট হয়ে গেলেও রিচার্ডসন মাঠে নেমে বিজয়ীর বেশে ক্রিজ ত্যাগ করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের ১৯৩ রানের জুটির ওপর ভর করে ৩৫৮ রান তুলতে সক্ষম হয় স্বাগতিক ভারত। ৯৫ রান করে রোহিত শর্মা আউট হয়ে গেলেও শিখর ধাওয়ান করেন ১১৫ বলে ১৪৩ রান। শেষ পর্যন্ত ধাওয়ানের সেঞ্চুরি ম্লান হয়ে গেলো পিটার হ্যান্ডসকম্বের সেঞ্চুরির সামনে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
