ভারতের জাতীয় সংগীত লিখে নাসের হুসেইনকে রি-টুইট পাক সমর্থকের
প্রকাশিত: ১ জুলাই ২০১৯
আজ ভারতকে যদি ইংল্যান্ড হারিয়ে দেয়, তাহলে সেমির পথে অনেকটাই এগিয়ে যাবে তারা। অন্যদিকে ভারত জিতে গেলে সেমির সম্ভাবনা টিকে থাকবে উপমহাদেশের বাকি তিন দল বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার। এ কারণে, বহু আগে থেকেই আলোচনার বিষয়, ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন একদিনের জন্য হলেও পাকিস্তানিরা ভারতের সমর্থক হয়ে যাবে।
আলোচনার বিষয়ই নয়, নিজেদের স্বার্থেই আজ ভারতকে সমর্থন দিচ্ছে পাকিস্তানি সমর্থকরা। ইংল্যান্ড আজ হারলে এবং নিজেদের আগামী ম্যাচে পাকিস্তান জয় পেলেই সেমিফাইনালের রাস্তা একদম পরিস্কার হয়ে যাবে তাদের জন্য। এ কারণেই আজ মনেপ্রাণে চিরশত্রুদের পক্ষ নিচ্ছেন পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা।
এ সুযোগে পাকিস্তানি সমর্থকদের খোঁচা মেরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইট করে বসেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। তিনি লেখেন, ‘পাকিস্তান ভক্তদের জন্য একটি প্রশ্ন আছে, রোববার ইংল্যান্ড-ভারত ম্যাচে কাকে সমর্থন করছেন আপনারা?’
নাসেরের এমন প্রশ্নে জবাব দিয়েছেন অনেক পাকিস্তানি সমর্থক। সেখানে অনেকেই বলেছেন, আজ ভারতের সমর্থন দেবেন তারা। আবার একজন পাকিস্তানি সমর্থক তো আজ ভারতকে সমর্থন করার অতীতের সব ইতিহাসই ছাড়িয়ে গেলেন। নাসের হুসেইনের ওই টুইটের জবাবে রি-টুইট করতে গিয়ে, ভারতের জাতীয় সংগীত বন্দে মাতরমের কিছু লাইনও সেখানে লিখে দেন তিনি।
নাসির আলি নামে ওই পাকিস্তানি ভক্ত লেখেন, ‘জানা গানা মানা অধিনায়াকা জয়া হে ভারত ভাগ্য বিধাতা।’ অথচ, কে না জানে, ভারতের সঙ্গে পাকিস্তানের এখন রাজনৈতিক বিরোধ কতোটা শীতল পর্যায়ে গিয়ে পৌঁছেছে। দু’দেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ পর্যন্ত বেধে যেতে পারে। এমন পরিস্থিতিতে স্রেফ খেলার জন্য ভারতের জাতীয় সংগীত লিখে দেয়া সত্যিই অবাক করার মতো।
আজকের ম্যাচে যে ভারতের সমর্থন করবে পাকিস্তানিরা সেটা আগে থেকেই বিশ্বাস করেছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টস করতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সত্যি করে বলতে, বাইরে কি ঘটছে সেটা আমি দেখিনি; কিন্তু আমি বিশ্বাস করি আজ অনেক পাকিস্তানি আমাদের সমর্থন করবে। যেটা খুবই বিরল একটি বিষয়।’
এর আগে পাকিস্তানি সমর্থকদের আজ ভারতকে সমর্থন দেয়ার আহবান জানান সাবেক পেসার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই বোলার বলেন, ‘আমি চাই পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে যেন পাকিস্তানিরা আজ ভারতকে সমর্থন করে। কারণ টুর্নামেন্ট থেকে ইংল্যান্ডের বাদ হওয়াটা খুব প্রয়োজন আমাদের।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
