ভারতে এনআরসি নামক বিষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: গোপাল শেঠ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯
পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক গোপাল শেঠ বিজেপিকে টার্গেট করে বলেছেন, ভারতে এনআরসি নামক বিষ ছড়ানো হয়েছে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। রবিবার উত্তর ২৪ পরগনা জেলার বাগদায় এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
গোপাল শেঠ বলেন, ‘রাজ্যবাসীর সামনে এক সমূহ বিপদ আসছে। দলমত নির্বিশেষে সবাইকে বলছি, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নামক বিষ গোটা ভারতে ছেড়ে দেওয়া হয়েছে। বাঙালিদের উৎখাত করার চেষ্টা হচ্ছে। এজন্য প্রত্যেককে শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। উনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা পৌঁছে দিয়েছেন বাংলায় কোনোভাবেই এটা চালু করবেন না।’
গোপাল শেঠ বলেন, ‘এনআরসি থেকে যাদের নাম কেটে দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেন হিসেবে তাদের নাম কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। সেই লক্ষ্যে প্রত্যেক ক্লাব, প্রত্যেক মানুষকে তাদের নিজেদের স্বার্থে, কোনও বৃদ্ধা মাকে যেন আধার কার্ড, আইকার্ড দরজায় দরজায় না ঘুরতে হয় সেজন্য এগিয়ে আসতে হবে। এনআরসির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমেছেন।’
তিনি বলেন, ‘ভোটে কে কি করবেন সেটা পরের ব্যাপার। কিন্তু এই আন্দোলনে আমাদের সকলের যুক্ত থাকতে হবে। নেতাজি সুভাষ চন্দ্র বসু ডাক দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তোমরা আমার সঙ্গে পায়ে পায়ে হেঁটে চলো, আমি তোমাদের এখানে এনআরসি বন্ধ করে দেবো। আসুন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে দলমত নির্বিশেষ প্রতিবাদে গর্জে উঠি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি।’
গোপাল শেঠ বলেন, ‘আসামে এরআগে এনআরসি থেকে যে চল্লিশ লাখ লোকের নাম বাদ দেয়া হয়েছিল, আমার আইনি প্রচেষ্টাতে তাঁরা ভোট দিতে পেরেছিল। বর্তমানে যে ১৯ লাখ লোকের নাম বাদ পড়েছে যারা গরীব মানুষ, যারা আবেদন করতে পারেননি অথচ ভোটার তালিকায় নাম ছিল, তাঁদের নাম বাদ দেয়া হয়েছে।’
এনআরসি বিরোধী আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে গোপাল শেঠ বলেন, ‘এনআরসির বিরুদ্ধে আমি রাষ্ট্রপতি, স্বরাষ্ট্র দফতর, জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনসহ বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি। বাংলার মানুষকে বাঁচানোর জন্য আমি ছুটে যাচ্ছি সুপ্রিম কোর্টে। হয়ত আমাকে গ্রেফতার হতে হবে, আমিই হয়ত প্রথম শহীদ হবো। কারণ আমি ওই অন্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়তে যাচ্ছি। এজন্য আপনারা আমাকে আশীর্বাদ করুন, দোয়া করুন সেই কাজ যাতে সুষ্ঠুভাবে করে আসতে পারি।’
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
