ভারতে এখনও ১৯ ভাগ কম বেতন পান নারীরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ মার্চ ২০১৯
আজ আন্তর্জাতিক নারী দিবস। মুখে মুখে নারীদের সমান অধিকারের কথা বলা হলেও ভারতে এখনও কর্মক্ষেত্রে পুরুষ কর্মীদের তুলনায় ১৯ ভাগ কম বেতন পাচ্ছেন নারীরা। একই পদে থাকা একজন পুরুষ তার নারী সহকর্মীদের চেয়ে বেশি বেতন পাচ্ছেন।
এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মনস্টার স্যালারি ইনডেক্স সার্ভের সাম্প্রতিক রিপোর্টে। সেখানে দাবি করা হয়েছে, প্রতি ঘণ্টা কাজ করার জন্য যেখানে নারীরা পান ১৯৬. ৩০ রুপি, সেখানে একই কাজ করে পুরুষরা ১৯ ভাগ বেশি অর্থাৎ ২৪২.৪৯ রুপি পাচ্ছেন।
নারীর সমানাধিকারের চেষ্টায় গত এক বছরেও এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। ওই রিপোর্ট অনুযায়ী, আগের বছরে যেখানে নারী-পুরুষের মধ্যে বেতনের ব্যবধান ছিল ২০ শতাংশ তা চলতি বছরে এসে কমেছে মাত্র ১ শতাংশ।
এ প্রসঙ্গে মনস্টার ডটকম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অভিজিৎ মুখোপাধ্যায়ের দাবি, সরকারি-বেসরকারি উভয় তরফ থেকে চেষ্টার পরেও এক বছরে যদি লিঙ্গভেদে বেতনের ফারাক মাত্র ১ শতাংশ কমার চিহ্ন দেখা যায়, তাহলে তা সত্যিই চিন্তার বিষয়।
শুধু তাই নয়, সেক্ষেত্রে নিজেদের মনেও প্রশ্ন ওঠে যে, সত্যিই কি আমরা এই ব্যবধান ঘোঁচাতে আন্তরিকভাবে উদ্যোগী হয়ে পদক্ষেপ নিতে পেরেছি? তার মতে, সত্যিই এই ব্যবধান কমাতে চাইলে, শিল্প এবং কর্পোরেট ক্ষেত্র, উভয় জায়গাতেই বিশেষভাবে নিয়োজিত দলের উপর ভার দিয়ে, তাদের সুপারিশ মতো পদক্ষেপ করার প্রয়োজন রয়েছে।
তবে কর্মক্ষেত্রে স্তর নির্বিশেষে যে, বেতনের ব্যবধান ২০ শতাংশ এমনটা ভাবলে ভুল হবে বলে জানানো হয়েছে রিপোর্টে। সমীক্ষা চালানোর সময় দেখা গেছে, দেশে অর্ধ-শিক্ষিত (সেমি-স্কিলড) কর্মীদের মধ্যে নারী-পুরুষের বেতনে কোনও ফারাক নজরে না এলেও দক্ষ কর্মীদের মধ্যে (স্কিলড) ব্যবধান এক ধাক্কায় বেড়ে ২০ শতাংশে দাঁড়িয়েছে।
কিন্তু অতি দক্ষ (হাইলি স্কিলড) কর্মীদের পেশার ক্ষেত্রে পুরুষকর্মীরা বেতনের দিক থেকে নারীদের ৩০ শতাংশের মতো বিশাল ব্যবধানে পেছনে ফেলে দিয়েছেন। তবে শুধু লিঙ্গভেদেই যে এই বেতনের ফারাক হচ্ছে তা নয়, চাকরির অভিজ্ঞতাতেও পুরুষরা নারীদের পেছনে ফেলে দিচ্ছেন বলে দাবি করা হয়েছে মনস্টার স্যালারি ইনডেক্স সার্ভের সাম্প্রতিক ওই রিপোর্টে। সেখানে দেখা গেছে, ১০ বছর বা তারও বেশি অভিজ্ঞতাসম্পন্ন পুরুষ কর্মীরা সর্বাধিক ১০ শতাংশ পর্যন্ত বেতনের ব্যবধানে পেছনে ফেলেছেন নারীদের।
কোন কোন পেশার ক্ষেত্রে এই বৈষম্য সর্বাধিক। তথ্যপ্রযুক্তি ক্ষেত্র ২৬ শতাংশ, নির্মাণক্ষেত্রে ২৪ শতাংশ এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ২১ শতাং। ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা ক্ষেত্রই হল এমন ক্ষেত্র, যেখানে পুরুষ-নারীর মধ্যে বেতনের ব্যবধান মাত্র ২ শতাংশ যা অন্যান্য সব ক্ষেত্র থেকে কম।
শুধু বেতন পাওয়ার ক্ষেত্রেই নয়, সার্ভে রিপোর্টে দাবি করা হয়েছে, চাকুরিজীবী ৬০ শতাংশ নারীই মনে করেন কর্মক্ষেত্রে তাদের সঙ্গে পুরুষদের তুলনায় বৈষম্যমূলক আচরণ করা হয়। একই সঙ্গে সংস্থায় উচ্চপদে পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে তাদের বঞ্চিত করা হয় বলে সমীক্ষকদের জানিয়েছেন ৩৩ শতাংশ নারী।
এর সঙ্গেই কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্থার বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে সমীক্ষায়। নারীদের মধ্যে ৪০ শতাংশ তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করলেও, তার মধ্যে ৮৬ শতাংশই চাকুরি ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি চাকরিস্থল বাছার ক্ষেত্রে মূল বিবেচ্য বলে মনে করেন। পাশাপাশি, ৫০ শতাংশ নারী রাতের শিফটে কাজ করা নিরাপদ নয় বলেই মতপ্রকাশ করেছেন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
