ভারতীয় ক্রিকেটে এই ঘটনা ৮২ বছরে প্রথম
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯
‘১৯৩৬’-কে ফিরিয়ে আনল ‘২০১৯’। বিদেশ সফর থেকে কোনো খেলোয়াড়কে শৃঙ্খলাজনিত কারণে দেশে ফেরত পাঠানোর ঘটনা ভারতীয় ক্রিকেটে এতটা বিরল, এর আগের উদাহরণটি খুঁজতে ফিরে যেতে হচ্ছে ৮২ বছর আগে। যেবার অধিনায়কের সঙ্গে বিবাদের জের ধরে দেশে ফেরত পাঠানো হয়েছিল ভারতীয় কিংবদন্তি লালা অমরনাথকে। আট দশক পেরিয়ে যে ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলেন হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুল। কফি উইথ করনের অনুষ্ঠানে গিয়ে বিতর্কিত সব কথাবার্তা বলার জেরে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন এই দুই ক্রিকেটার। অস্ট্রেলিয়া সফরের দল থেকে তাই দেশের বিমান ধরতে হয়েছে হান্ডিয়া ও রাহুলকে।
১৯৩৬ সালের সেই ঘটনা অবশ্য ভারতীয় ক্রিকেটেই বেশ আলোচিত ছিল। এখনো ক্রিকেটের গ্রন্থকীটেরা সুযোগ পেলেই সেই গল্প বলতে ভালোবাসেন। ঘটনাটি বেশ কৌতূহল জাগানিয়াই ছিল।
১৯৩৬ সালে প্রথম পূর্ণ সফরে গিয়েছিল ভারত। ভারত তখনো ব্রিটেনের শাসনের অধীনেই ছিল। সেই সফরে ভারতের অধিনায়ক হওয়ার জন্য বেশ ধরাধরি করেছিলেন বিজয়নগ্রামের মহারাজকুমার, ‘ভিজি’ নামে যিনি পরিচিত ছিলেন। শেষ পর্যন্ত তাঁর নেতৃত্বই ইংল্যান্ডে তিনটা টেস্ট খেলতে যায় ভারত। কিন্তু ক্রিকেটের অধিনায়ক হওয়ার ন্যূনতম যোগ্যতা তাঁর ছিল না। যার পরিণতি দেখা গিয়েছিল মাঠে। প্রস্তুতি ম্যাচগুলোতেই খাবি খাচ্ছিল ভারত।
এমনকি সাধারণত এসব বিষয়ে চুপ থাকার রেওয়ার ভেঙে ব্রিটিশ সংবাদমাধ্যমও বেশ লেখালেখি করেছিল বিষয়টি নিয়ে। ভারতীয় ড্রেসিং রুম দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। অমরনাথ, সিকে নাইডু, বিজয় মার্চেন্টের মতো সিনিয়র ক্রিকেটাররা ছিলেন এক দিকে। বিষয়টি চূড়ান্ত খারাপ অবস্থায় গিয়ে পৌঁছায় প্রথম টেস্ট শুরুর আগের প্রস্তুতি ম্যাচে। সেই ম্যাচে ভিজির সঙ্গে ব্যাট করতে নামার জন্য প্যাড পরে তৈরি থাকলেও অমরনাথকে নামানো হচ্ছিল না। তাঁর বদলে নামানো হচ্ছিল বাকিদের। অমরনাথ দিনের শেষে সুযোগ পান।
অমরনাথ এমনিতে ওই সফরে পিঠের চোটে ভুগছিলেন। কিন্তু কিছুতেই বিশ্রাম দেওয়া হচ্ছিল না তাঁকে। লর্ডস টেস্টের আগের প্রস্তুতি ম্যাচও খেলতে বলা হয়। আবার মাঠেও নামানো হচ্ছিল না। সব মিলিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন অমরনাথ। ড্রেসিং রুমে ফিরে নিজের ব্যাগ, কিট সবকিছু ছুড়ে ফেলেন। পাঞ্জাবি ভাষায় ক্ষোভ উগরে দেন।
ভিজি প্রতিশোধ নিতে দেরি করেননি। দলের ম্যানেজার মেজর জ্যাক ব্রিটেন-জোন্স অমরনাথকে প্রথম টেস্ট শুরুর আগেই ভারতে ফেরত পাঠান। ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম টেস্ট খেলতে অমরনাথকে আরও ১০ বছর অপেক্ষা করতে হয়েছিল! সেই সফরে টেস্ট খেললেও বিজয় মার্চেন্টও ভিজির প্রতিহিংসার শিকার হয়েছিলেন। কথিত আছে, দলের আরেক সদস্য মুশতাক আলীকে ভিজি সোনার ঘড়ি ঘুষ সেধেছিলেন মার্চেন্টকে রান আউট করিয়ে দেওয়ার বিনিময়ে!
মার্চেন্ট, অমরনাথরা পরে ভারতীয় ক্রিকেট ইতিহাসে শ্রদ্ধেয় হয়ে আছেন। কিন্তু ভিজিকে খুব বেশি লোকে চেনে না। চিনলেও ভারতের ইতিহাসে সবচেয়ে বাজে অধিনায়ক হিসেবেই চেনে।
ভারতীয় ক্রিকেটে এর পরে আরও অনেকবারই শৃঙ্খলাজনিত ঘটনা ঘটেছে। কিন্তু কাউকে দেশে ফেরত পাঠানোর নজির ছিল না। শুধু একবার এক খেলোয়াড় নিজেই দেশে ফিরে এসেছিলেন, কাউকে কিছু না বলে। সেটিও ইংল্যান্ড সফরে, ১৯৯৬ সালে। অধিনায়ক আজহারউদ্দিনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে খেপে গিয়ে কাউকে কিছু না বলে সফরের মাঝপথে দেশে ফেরেন নভজ্যোত সিং সিধু। এর ফলে অপ্রত্যাশিতভাবে একাদশে সুযোগ পান সিধুরই রুমমেট। অভিষেকে সেই তরুণ লর্ডসে সেঞ্চুরি করেছিল। পরে ভারতীয় ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেয় স্থায়ীভাবে। সেই তরুণের নাম সৌরভ গাঙ্গুলি!
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
