ভারতবিরোধী পোস্টে `লাভ রিয়্যাক্ট`, দেশে ফেরত পাঠানো হলো বাংলাদেশি
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪
ভারতবিরোধী পোস্টে ‘লাভ’ রিয়্যাক্ট দেওয়ায় দেশে পাঠানো হলো বাংলাদেশের এক ছাত্রীকে।
আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) ওই শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠিয়েছে।
মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই বাংলাদেশি শিক্ষার্থী এনআইটি শিলচরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে পড়তেন। সম্প্রতি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভারতবিরোধী পোস্টে ‘লাভ’ রিয়্যাক্ট দিয়ে সমর্থন জানান তিনি। এরপরেই সোমবার তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ।
অবশ্য কাছাড় পুলিশের কর্মকর্তা নুমাল মাহাট্ট দাবি করেছেন, ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি, বরং বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই দেশে পাঠানো হয়েছে।
মঙ্গলবার নুমাল বলেন, ~ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে কলেজেরই এক প্রাক্তন ছাত্রের ভারতবিরোধী পোস্টে সমর্থন জানিয়েছিলেন। ওই ছাত্রও বাংলাদেশি। ছয় মাস আগে পড়াশোনা শেষ করে ভারত ছেড়েছেন তিনি।”
পোস্টদাতা ওই প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে একটি সংগঠন।
সংগঠনের মুখপাত্র শুভাশিস চৌধুরী জানিয়েছেন, ভারতবিরোধী পোস্টটিতে প্রতিষ্ঠানের এক ছাত্রীর লাভ রিয়্যাক্ট তাদের নজরে আসে। কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন তারা। পোস্টে ছাত্রীর সমর্থনের বিষয়টি চোখে পড়ার পরেই উত্তপ্ত হয়ে ওঠে এনআইটির পরিস্থিতি। এরপর নিজেই কর্তৃপক্ষের কাছে দেশে ফিরে যাওয়ার আবেদন করেন ওই ছাত্রী।
তবে, এনআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ছাত্রী নিজের ইচ্ছাতেই কিছুদিনের জন্য বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রবিবার ছুটির জন্য আবেদন করেছিলেন। তার ছুটি মঞ্জুর করা হয়েছে। তাছাড়া বাংলাদেশে বর্তমান পরিস্থিতির কারণে ছাত্রী যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে বাড়ি ফিরতে চেয়েছিলেন। ছাত্রী তার নিজের ইচ্ছানুযায়ীই বাড়ি গিয়েছেন। তাড়িয়ে দেওয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন এনআইটি’র রেজিস্ট্রার। এছাড়াও ছাত্রীকে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, পুলিশ সুপার জানান, বাংলাদেশের প্রায় ৭০ জন শিক্ষার্থী শিলচর এনআইটি’র বিভিন্ন শাখায় পড়াশোনা করছে। জানা গেছে, ভারতবিরোধী পোস্ট করেছিলেন বাংলাদেশের এক প্রাক্তন ছাত্র। সেও আগে ওই প্রতিষ্ঠানে পড়ত। সেই পোস্টেই সমর্থন করেছিলেন এই ছাত্রী।
এসপি বলেন, “আমরা ছাত্রের ভারতবিরোধী পোস্টের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কথা বলতে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বলেছি।”
গত ২২ আগস্ট আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শুভাশিস চৌধুরী প্রথম এই বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি ছাত্রের সোশ্যাল মিডিয়া পোস্টগুলোর কিছু স্ক্রিনশট শেয়ার করেন। পরে শিলচর এবং আসামের অন্যান্য অঞ্চলে একাধিক অভিযোগ দায়ের করা হয়। তারপরই পুলিশ সুপার ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং তদন্ত শুরু হয়। পরে তিনি জানতে পারেন ওই ছাত্র ইতোমধ্যেই ভারত ছেড়ে বাংলাদেশে রয়েছে।
শিলচর এনআইটি’র ডিরেক্টর, প্রফেসর দিলীপ কুমার বৈদ্য বলেছেন, তিনি বিষয়টি সম্পর্কে জানেন। তারা প্রতিষ্ঠানে শান্তি, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যবস্থা নিচ্ছেন, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। বাংলাদেশসহ বিদেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসে। তারা যেন অন্য শিক্ষার্থীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
তিনি জানান, তদন্তে এনআইটি কর্তৃপক্ষ পুলিশকে সহযোগিতা করবে। সূত্র: হিন্দুস্তান টাইমস
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
