ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশের লাভ-ক্ষতি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯
পরমাণু শক্তিধর বড় প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কম বেশি ভালো কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এসেছে বাংলাদেশ। সেই তুলনায় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে তলানীতে।
এ অবস্থায় ভারত-পাকিস্তান দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যখন সংঘর্ষ চলছে তখন বাংলাদেশের ওপর কী প্রভাব পড়তে পারে?
এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, দক্ষিণ এশিয়ায় যখন উত্তেজনা বা যুদ্ধাবস্থা তৈরি হয় তখন বহিঃবিশ্ব বাংলাদেশকে তাদের মধ্যেই দেখে। তিনি বলছেন, আমরা অবশ্যই বিনিয়োগের কথা ভাবি, ব্যবসা বাণিজ্যের কথা ভাবি, বাইরে লোক পাঠানোর কথা বলি- এসব বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কূটনৈতিকভাবে এটা একটা বড় জায়গা।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ দুইটি দেশের সঙ্গে বাংলাদেশের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে।
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দক্ষিণ এশিয়ার যে সাতটি দেশের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে, সেটি হলো ভারত।
এ পরিস্থিতিতে বাংলাদেশের বাণিজ্যের ওপর কোনো লাভ বা ক্ষতির আশঙ্কা আছে কী?
এ প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষক অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ।
তিনি বলেন, আপাতত বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতিকর কোনো কিছু না হলেও সার্কভুক্ত দেশ হিসেবে বাণিজ্যিক যেসব সুযোগ-সুবিধা পেতে পারতো, সেটা চলমান উত্তেজনা চ্যালেঞ্জের মুখে ফেলবে বাংলাদেশকে।
তিনি বলেন, পাকিস্তান-ভারত উভয় সার্কভুক্ত। সার্ককে কার্যকর করার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। সার্কের সদস্য হিসেবে নানা রকম অর্থনৈতিক বিষয় নিয়ে যে আলাপ-আলোচনা চলছে, সেখানে সব সময় ভারত ও পাকিস্তানের ইস্যু এক ধরনের অন্তরায় হয়ে দাঁড়ায়।
নতুন উত্তেজনার ফলে সার্কভুক্ত দেশগুলো অর্থনৈতিক যে সুযোগ-সুবিধা অর্জন করতে পারতো, সেটাকে আরো পিছিয়ে দিতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রোকসানা কিবরিয়া বলেন, বাংলাদেশ হামলার নিন্দা জানানোর অর্থ এই নয় যে, এটা দ্বারা ভারতকে সমর্থন করছে। এটা সরাসরি বলা যাবে না। আবার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগে থেকেই দুর্বল অবস্থানে রয়েছে, যার ফলে বাংলাদেশে এখন পাকিস্তানের পূর্ণাঙ্গ কোনো রাষ্ট্রদূত নেই।
সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির আরো বলেন, চলমান উত্তেজনা, রাজনৈতিকভাবে বাংলাদেশের ওপর কতটা প্রভাব পরবে সেটা বোঝা যাবে জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অবস্থান ও প্রতিক্রিয়া কী, সেটা দেখা। তিনি বলেন, এটা হল একটা নীতিগত অবস্থান জঙ্গিবাদের বিরুদ্ধে। এখন বাংলাদেশ যেখানে, যে প্রতিষ্ঠান বা গোষ্ঠী জঙ্গিবাদের শিকার হয়েছে সেখানেই নিন্দা জানিয়েছে। এখন কে জঙ্গিবাদের শিকার হল এবং কে শিকার করলো - সেটা কিন্তু আলাদা প্রশ্ন। এখানে কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে নীতিগত অবস্থান সেটাই ব্যক্ত করেছে বাংলাদেশ।
তবে অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলেন, একেবারে ক্ষতির দিক চিন্তা না করে এর উল্টোটাও হতে পারে।
যদি উত্তেজনা বাড়তে থাকে, তাহলে ভারত-পাকিস্তান যে পণ্যগুলো নিজেরা বিনিময় করতো, সেসব পণ্য পাশের দেশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানির সম্ভাবনা রয়েছে।
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
