ভারত ক্যাপ্টেনকে নিয়ে পোস্ট দিতেই বন্ধ বাংলাদেশ ক্যাপ্টেনের পেজ!
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯
নিজেদের মাঠে বাংলাদেশকে রুখে দিয়ে পরাজয় এড়াতে পারলেও রীতিমত ক্ষেপে আছে ভারত। তাইতো বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কের ফেসবুক পেজ বন্ধ করে দিতে ফেসবুক কর্তৃপক্ষকে বাধ্য করেছে ভারতের সমর্থকরা। গত বুধবার জামাল ভুঁইয়া নিজের অফিসিয়াল পেজে ভারতের স্ট্রাইকার সুনীল ছেত্রীকে আটকে দেয়ার একটি ছবি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই পেজটি ডিজেবল হয়ে যায়।
গত ১৫ অক্টোবর ভারতের মাটিতে জয়তুল্য ড্রয়ের তৃপ্তি নিয়ে দেশে ফেরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে এ সাফল্যের অন্যতম রূপকার অধিনায়ক জামাল ভূঁইয়া। শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে অনবদ্য ড্র করে নিজের ভেরিফায়েড পেজে ওই পোস্ট দেন তিনি।
যে পোস্টের ক্যাপশনে লেখেন- ‘কোচ বলেছিলেন; ভারতের অধিনায়ককে সামলে রাখতে। আমি সেটাই করেছি।’ আর এই পোস্ট দিয়েই বিপাকে পড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। তার পেজটি বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। অবশ্য তিন দিনের মধ্যেই সেটি ফেরত পাবেন তিনি!
ওইদিন নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার সে ছবি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই পেজটি ডিজেবল হয়ে যায়। বাংলাদেশ ক্যাপ্টেন মনে করেন, ছবিটি দেখে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছেন ভারতীয় সমর্থকরা। তাই হয়তো সেটি বন্ধ করে দেয়া হয়েছে।
বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, আমি এমন কিছু করিনি যে জন্য আমার ফেসবুক পেজটি বন্ধ হয়ে যাবে। আমার জানা মতে, কপিরাইট আইন লঙ্ঘন করিনি। শুধু ম্যাচের পর দিন ভারতের অধিনায়ক ছেত্রীর সঙ্গে আমার একটি ছবি দিয়েছি। সেটা মনে হয় অনেকেরই পছন্দ হয়নি। তারা হয়তো ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছে। এ জন্য আমার পেজটি ওপেন হচ্ছে না। অকার্যকর হয়ে গেছে। তবে ফেসবুক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, তিন দিনের মধ্যে পেজটি ফিরে পাব।
এর আগে গত মঙ্গলবার রাতে কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেকে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। খেলার ৪২তম মিনিটে সেট পিস থেকে জামাল ভুঁইয়ার মাপা ফ্রি কিকে দুর্দান্ত হেড দিয়ে দলকে লিড এনে দেন সাদ উদ্দিন। এতে স্তব্ধ হয়ে যায় স্টেডিয়ামের ৮৫ হাজার দর্শক।
পরে ৮৮তম মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিলেন জেমি ডে'র শিষ্যরা। স্বভাবতই জয়ের স্বপ্ন দেখছিলেন তারা। কিন্তু নির্ধারিত সময়ের ওই ২ মিনিট আগে দারুণ এক হেডে আশাভঙ্গ করেন ভারতের মিডফিল্ডার আদিল খান। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে দু'দলের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি লড়াই। যে লড়াইয়ের রেশটুকু গিয়ে পড়েছে বাংলাদেশ অধিনায়কের ঘাড়ে।
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
