ভারগাসের জোড়া গোলে উড়ে গেল জাপান
প্রকাশিত: ১৮ জুন ২০১৯
জয় দিয়েই কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন চিলি। আজ (মঙ্গলবার) গ্রুপ 'সি' এর ম্যাচে টুর্নামেন্টের অতিথি দল জাপানকে গোল বন্যায় ভাসায় গত দুই আসরের চ্যাম্পিয়ন দল চিলি। এদোয়ার্দো ভারগাসের জোড়া গোলে 'লা রোজা'দের জয় ৪-০ গোলের বড় ব্যবধানে।
সাও পাওলোর মরুম্বিতে ফেভারিট হিসেবেই জাপানের বিপক্ষে খেলতে নামে চিলি। ম্যাচের শুরু থেকেই মাঠে তাই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে অ্যালেক্সি সানচেজ-আর্তুরো ভিদালরা। জাপান যে খুব একটা পিছিয়ে ছিল তাও কিন্তু নয়। তবে মহাদেশের বাইরের দলকে গোল করার কোনো সুযোগই দিচ্ছিল না চিলির রক্ষণভাগ।
প্রথমার্ধে গোল হয় মাত্র ১টি। সেটি আসে ম্যাচের ৪১ মিনিটে সেন্ট্রাল মিডফিল্ডার এরিক পুলগালের হেড থেকে। কর্নার থেকে ভেসে আসা বল দারুণ হেডে জালে পাঠান তিনি। ওই ১ গোলের সুখস্মৃতি নিয়েই বিরতিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে চিলির ফুটবলারদের সামনে কোনো পাত্তাই পায়নি তাকেফুসা কুবো-ইয়ুতা নাকায়ামারা। ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভারগাস। ডি-বক্সের বাইরে থেকে তার নেয়া জোরালো শট খুঁজে নেয় জালের ঠিকানা।
গোলের দেখা পান ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার অ্যালেক্সিজ সানচেজেও। ৮২ মিনিটে হেড থেকে গোল আদায় করে নেন তিনি। আর জাপানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা ভারগার। ম্যাচে দলের চতুর্থ ও তার দ্বিতীয় গোলটি আসে সানচেজের গোল করার ঠিক ১ মিনিট পরেই; ডি-বক্সের বাইরে থেকে এই ফরোয়ার্ডের দুর্দান্ত এক চিপ গোলরক্ষকের মাথার উপর দিয়ে অতিক্রম করে গোললাইন। এদিকে এই গোলের মধ্যে দিয়ে বেশ কিছু রেকর্ড গড়ে ফেলেন ভারগাস। মার্সেলো সালাসকে পেছনে ফেলে ৩৮ গোল নিয়ে এখন চিলির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। এ ছাড়াও কোপা আমেরিকায় চতুর্থ সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।
এ জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিলো চিলি। তাদের পরের ম্যাচ আগামী শনিবার ইকুয়েডরের বিপক্ষে। আর জাপান তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী শুক্রবার শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
