ভাত-ভর্তায় বৈশাখ
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯
ভাতের সঙ্গে নানা ভর্তা। বাংলা বছরের প্রথম দিন এই স্বাদ তুলনাহীন। ভর্তা হতে পারে যেকোনো কিছুর। পাতা থেকে শুরু করে মাছের। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপি দিয়েছেন কল্পনা রহমান
কাঁচা ঝালের শুঁটকিভর্তা
উপকরণ: চ্যাপা শুঁটকি ৬টা, কাঁচা মরিচ ১০-১২টা, লাউপাতা/কুমড়াপাতা ৪টা, রসুন ৬ কোয়া, পেঁয়াজ (বড়) ২টা, লবণ পরিমাণমতো।
.প্রণালি: শুঁটকি ভালোভাবে ধুয়ে খালি তাওয়ায় একটু লবণ ছিটা দিয়ে ছেঁকে নিন। লাউপাতার মধ্যে পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ পেঁচিয়ে শুকনা তাওয়ায় দিয়ে দিন। অল্প আঁচে ঢেকে দিতে হবে। একটু পর উল্টে দিন। যখন ভাপে সেদ্ধ হয়ে যাবে, তখন ঢাকনা তুলে শুকনো করে ছেঁকে নিতে হবে। এবার মিহি করে বেটে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা ঝালের শুঁটকিভর্তা।
কালিজিরার ভর্তা
উপকরণ: কালিজিরা আধা কাপ, কচি শজনেপাতা ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি আধা কাপ, কাঁচা মরিচ ১০-১২টি, সরিষার তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: শজনেপাতা সেদ্ধ করে পানি শুকিয়ে ১ টেবিল চামচ তেল দিয়ে ভাজা ভাজা করে নামাতে হবে। এবার তেলে পেঁয়াজ ও রসুন ভাজা ভাজা করে কাঁচা মরিচ দিতে হবে। মরিচ সবুজ থাকতেই নামাতে হবে। কালিজিরা অল্প তেল দিয়ে হালকা ভেজে নিতে হবে। এবার সবকিছু একসঙ্গে মিহি করে বেটে সরিষার তেল দিয়ে মাখিয়ে গরম ভাত বা পান্তাভাতের সঙ্গে পরিবেশন করুন।
থানকুনিপাতার বাটনা
উপকরণ: থানকুনিপাতা ১ কাপ, রসুনকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৫-৬টা, লবণ স্বাদমতো।
প্রণালি: থানকুনিপাতা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার কাঁচা মরিচ, রসুন ও লবণ দিয়ে মিহি করে বেটে সরষের তেল মেখে ভাত দিয়ে পরিবেশন করুন। (থানকুনিপাতা মিহি কুচি করে কাঁচা মরিচ, পেঁয়াজ, আদাকুচি ও সরষের তেল দিয়ে মেখেও ঝটপট ভর্তা করা যায়)।
টাকি মাছের ভর্তা
উপকরণ: টাকি মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ ২৫০ গ্রাম, রসুন ২টা, কাঁচা মরিচ ১০-১২টা, হলুদগুঁড়া ১ চিমটি, আদার মিহি কুচি ১ টেবিল চামচ, তেল ২-৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি: মাছ বেছে ধুয়ে মাথা বাদ দিতে হবে। এবার আস্ত পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ মাছের মধ্যে দিয়ে দিন। ১ চিমটি হলুদ ও পরিমাণমতো লবণ আর সামান্য পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাছ সেদ্ধ হয়ে গেলে পাত্র নামিয়ে মাছের কাঁটা বেছে নিন। এবার কাঁটা বাছা মাছ আবার পেঁয়াজ ও রসুনের সঙ্গে চুলায় বসাতে হবে। সঙ্গে তেলও দিতে হবে। যখন মাছ, পেঁয়াজ ও রসুন ভাজা ভাজা হবে, তখন নামিয়ে ঠান্ডা করে নিন। এবার হাত দিয়ে চটকে আদাকুচি দিয়ে ভর্তা করে নিতে হবে। স্বাদের বৈচিত্র্যের জন্য ধনেপাতা ও সরষের তেল দেওয়া যেতে পারে।
সরষেভর্তা
উপকরণ: সরষে আধা কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮-১০টা, লবণ পরিমাণমতো, তেল ৪ টেবিল চামচ।
প্রণালি: সরষে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। অন্য পাত্রে পেঁয়াজ, রসুন ও তেল দিয়ে আধা ভাজা করে কাঁচা মরিচ ও লবণ দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিন। এবার মিহি করে বেটে ঝাল ও লবণ পরিমাণমতো মিশিয়ে পরিবেশন করুন।
ডালের হাঁড়িঘাঁটা
উপকরণ: খেসারি ডাল ২৫০ গ্রাম, আস্ত রসুন ৪ কোয়া, আস্ত পেঁয়াজ ২টা, আস্ত কাঁচা মরিচ ৪টা, হলুদগুঁড়া সোয়া চা-চামচ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো, সয়াবিন তেল আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, রসুনছেঁচা ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪-৫টা।
প্রণালি: ডাল ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর আস্ত পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ ও সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে নামিয়ে নিন। অন্য পাত্রে তেলে শুকনা মরিচের ফোড়ন দিয়ে রসুনছেঁচা বাদামি করে ভেজে ডাল দিতে হবে। কাঁচা মরিচ দিন। ঘন ঘন নাড়ুন। ডাল ঘন হয়ে যখন গোল হয়ে আসবে, তখন বেরেস্তা গুঁড়া করে ডালের সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডালের হাঁড়িঘাঁটা। গরম অথবা পান্তাভাত দিয়ে পরিবেশন করুন।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
