ভাইয়েকানোর মাঠে রিয়ালের হার
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯
নামের প্রতি কোনোভাবেই সুবিচার করতে পারছে না রিয়াল মাদ্রিদ। বারবার ড্র আর হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দলটি। টানা তিন ম্যাচ ড্র-এর পর লা লিগার রবিবারের ম্যাচে প্রতিপক্ষ ভায়েকানোর মাঠে ১-০ গোলে হেরেই গেলো রিয়াল। যা চলতি মৌসুমে তাদের ১০ম হার। করিম বেনজেমার অভাব বেশ ভালভাবেই চোখে পড়ে পুরো ম্যাচে। তার পরিবর্তে নামা গ্যারেথ বেল ও ইস্কোকে পুরো ম্যাচেই তেমন চোখে পড়েনি।
এর আগে, গত ডিসেম্বরে প্রথম লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ভাইয়েকানোকে ১-০ গোলে হারিয়েছিল রিয়াল।
রবিবার রাতে পঞ্চম মিনিটে মার্সেলোর ২৫ গজ দূর থেকে নেওয়া বাঁকানো শট ফেরান ভাইয়েকানোর গোলরক্ষক। এরপর থেকে রিয়ালের রক্ষণের ভীতি ছড়াতে থাকে স্বাগতিকরা। দশম মিনিটে হোসে আনহেল পোসোর শট ফিরিয়ে রিয়ালের ত্রাতা থিবো কোর্তোয়া। আট মিনিট পর পোসোর আরেকটি প্রচেষ্টাও ফেরান বেলজিয়ান এই গোলরক্ষক।
২৩তম মিনিটে সফল স্পট কিকে আদ্রি এমবারবা ভাইয়েকানোকে এগিয়ে নেন। ডি-বক্সে হাভি গেররাকে হেসুস ভাইয়েহো ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অবশ্য ভাইয়েকানোর আক্রমণ ফিরিয়ে প্রতিআক্রমণে রিয়ালের বেল সুযোগ নষ্ট করার পর ভিএআরের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি।
৩৯তম মিনিটে বেলের বাড়ানো বল ধরে মারিয়ানো জাল খুঁজে নিলেও অফসাইডের কারণে গোল হয়নি। প্রথমার্ধে সমতায় ফেরা হয়নি রিয়ালেরও।
আগের ম্যাচে গেতাফের সঙ্গে ড্র করে আসা রিয়ালের আক্রমণে দ্বিতীয়ার্ধেও ছিল না প্রত্যাশিত ধার। ৫৬তম মিনিটে বেলের ফ্রি-কিক ফিস্ট করে ফেরান গোলরক্ষক। শেষ দিকে টনি ক্রুসও ফ্রি কিকে রিয়ালকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত গোল। ফলে হার নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
৩৫ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয় স্থানে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৭৪। ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা এরই মধ্যে শিরোপা উৎসব সেরে নিয়েছে।
৩৫ ম্যাচে আট জয় ও সাত ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে ১৯তম স্থানে রয়েছে ভাইয়েকানো।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
