বড় লিডের পথে কিউইরা
প্রকাশিত: ১ মার্চ ২০১৯
হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে লিড নিয়েছে স্বাগতিকরা। এই মূহুর্তে ১৭২ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে কিউইদেন সংগ্রহ ৪০৫ রান। ক্রিজে ব্যাট করছেন দুই ব্যাটসম্যান উইলিয়ামসন (৬৯) ও নিকোলাস (৩৪)।
বাংলাদেশের ২৩৪ রানের জবাবে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল দুই কিউই ওপেনার রাভাল ও লাথাম। দুজনের জুটিতে এসেছে ২৫৪ রান। কিন্তু এই জুটি ভাঙতে পারতো ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই। টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় বলেই অভিষিক্ত এবাদত হোসেন স্লিপে ক্যাচ বানিয়েছিলেন কিউই ওপেনার টম লাথামকে। সেটি রাখতে পারেননি সৌম্য সরকার। জীবন পেয়ে যান লাথাম, অক্ষত থাকে উদ্বোধনী জুটি। অবশেষে ৬৯.৫ ওভার শেষে প্রথমবারের মতো আক্রমণে এসেই জিত রাভালকে ফিরিয়ে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
এরপর আবারো দাঁড়িয়ে যায় লাথাম-উইলিয়ামসন জুটি। এই দুজনের জুটি থেকে আসে ৭৯ রান। দলীয় ৩৩৩ রানের মাথায় সৌম্যের বলে মিথুনের ক্যাচ হয়ে ফিরলেন সেঞ্চুরিয়ান লাথাম। ব্যক্তিগত ১৬১ রানে লাথামকে ফিরিয়ে স্বস্তির উইকেট পেয়েছে বাংলাদেশ।
নিউজিল্যান্ড শিবিরে দ্বিতীয় আঘাত হানলেন পার্টটাইম বোলার সৌম্য সরকার। এলবির ফাঁদে ফেলে ফেরালেন রস টেইলরকে।
সেডন পার্কে প্রথম দিন বাংলাদেশকে গুটিয়ে দিয়ে বিনা উইকেটে ৮৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ভালো কিছুর আভাস দিচ্ছিল তামিমের ব্যাট। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গেই যেনো পাল্টে যায় চিত্র। সাদমানের বিদায়ের পরেই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে বাংলাদেশের। এর মধ্যেই কিউই পেসারদের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তামিম ইকবাল। মাত্র ৫৯.২ ওভার খেলে ২৩৪ রানেই অলআউট বাংলাদেশ। এই রানের মধ্যে তামিম ইকবাল একাই করেন ১২৬ রান।
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান দলে নেই আগে থেকেই। হ্যামিল্টন টেস্টে টস ভাগ্য সহায় হলো না টাইগারদের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
উড়ন্ত সূচনা করেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। ৩২ বলে ২৪ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সাদমান। এতে ভাঙে ৫৭ রানের উদ্বোধনী জুটি।
এরপর নতুন ব্যাটসম্যান মুমিনুল হককে দর্শক বানিয়ে শটের রোমাঞ্চ ছড়ান তামিম। ১৩ ওভারের প্রথম তিন বলে বোল্টকে টানা তিনটি চার মেরে মাত্র ৩৭ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। নেইল ওয়াগনারের শিকার হয়ে মুমিনুল হক ফিরেন ১২ রান করে। বল হাতে রীতিমতো ভয়ংকর হয়ে ওঠেন নিউজিল্যান্ডের এই বাহাতি পেসার।
ওয়াগনারের বলে একে একে ফিরে যান মোহাম্মদ মিঠুন (১২), অধিনায়ক মাহমুদউল্লাহ (২২) এবং মেহেদী মিরাজ (১০। আরেক পেসার টিম সাউদির বলে মাত্র ১ রানে ফিরেন বেশ নাটকীয়ভাবে টেস্ট দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার।
সবার বিপরীতে দাঁড়িয়ে ঠিক ১০০ বলে ক্যারিয়ারের ৯ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার ১২৮ বলে ১২৬ রানের ইনিংসটি সাজানো ছিল ২১টি চার এবং ১টি ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করা লিটনকে আউট করে ৫ উইকেট শিকার করেন ওয়াগনার। ২৩৪ রানে থামে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাটিতে এর আগে সাদা পোশাকে কখনও জয় পায়নি বাংলাদেশ। এবার ভালো সম্ভাবনা থাকলেও ইনজুরির কারণে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই। বিশেষ করে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অনুপস্থিতি টাইগারদের বেশ ভাবাচ্ছে।
এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে পেসার এবাদত হোসেনের। তার সঙ্গে আছেন সৈয়দ খালেদ আহমেদ ও আবু জায়েদ।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন।
নিউজিল্যান্ড একাদশ:
জিত রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
