বড় কোম্পানির রিটার্ন অনলাইনে জমা বাধ্যতামূলক চায় আইএমএফ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৪
রাজস্ব আদায় বাড়াতে চলতি বছরের মাঝামাঝি থেকেই বৃহৎ কোম্পানিগুলোর আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়ার বিধান চালু করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে করছাড় দেওয়ার যেসব বিধান রয়েছে, সেগুলো বাতিলের পাশাপাশি বিদ্যমান করছাড়ের মেয়াদ শেষ হওয়ার পর তা আর না বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি।
এছাড়া আগামী (২০২৪-২৫) অর্থবছরের বাজেটে করছাড় কমানোর ব্যাপারে এনবিআরকে কঠোর হওয়ার পরামর্শও দিয়েছে আইএমএফ।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুলসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধিদল। বৈঠকে এনবিআরকে একাধিক সুপারিশ ও পরামর্শ দেয় তারা।
এনবিআর সূত্রে জানা যায়, রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে আইএমএফ প্রতিনিধিদলে ছিলেন ডেভিড বার, আরবিন্দ মোদি ও ডেভিড ওয়েন্টওয়ার্থ নামের তিন কর্মকর্তা। এনবিআর চেয়ারম্যান ছাড়াও আয়কর বিভাগের শীর্ষ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
বৈঠকে আইএমএফ জানায়, চলতি বছরের জুন মাসের পরে দেশের বড় কোম্পানিগুলোর জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা প্রয়োজন। এছাড়া যেসব করপোরেট প্রতিষ্ঠান কোনো ধরনের প্রণোদনা পায়, তাদের ক্ষেত্রেও অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা উচিত। তা না মানলে তাদের প্রণোদনা যেন বন্ধ করা হয়। এছাড়া করপোরেট অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদানেও প্রস্তুত আছে তারা। এজন্য প্রয়োজনীয় সফটওয়্যার, কম্পিউটার আছে তাদের। পাশাপাশি করপোরেট আয়করের জন্য অবচয় ভাতার হার ও ভাতা মূল্যায়নের পরামর্শ দিয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে, ব্যবসায়ের লোকসান ১০ বছর পর্যন্ত চলতে দেওয়া যেতে পারে।
এছাড়া ব্যক্তিখাতের করদাতারা এখন বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় (যা মোট বেতনের এক-তৃতীয়াংশ) কর অব্যাহতি পান, এ সুবিধা বাতিলের পরামর্শ দিয়েছে আইএমএফ। সরকারি কর্মচারীদের দেওয়া বিভিন্ন ধরনের ভাতার বিপরীতেও কর অব্যাহতির সুযোগ না দেওয়ার কথা বলেছে সংস্থাটি। যার মধ্যে রয়েছে পেনশন ও গ্রাচুইটি থেকে কর অব্যাহতির সুযোগ না দেওয়া।
এছাড়া রেমিট্যান্স বা প্রবাসী আয় ও বিভিন্ন ধরনের বন্ডে সরকারের দেওয়া কর সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে আইএমএফ। শেয়ারবাজার থেকে অর্জিত আয়ের ওপর দেওয়া করছাড়ও বাতিলের পক্ষে সংস্থাটি। ব্যক্তিখাতে বিদ্যমান করমুক্ত আয়ের সীমা বাড়ানোর পাশাপাশি ন্যূনতম করহার ৫ থেকে ১০ শতাংশে উন্নীত করার পরামর্শ দিয়েছে আইএমএফ।
জানা গেছে, এনবিআরকে ব্যক্তিখাতের আয়কর কাঠামো পুনর্গঠনের পরামর্শ দিয়েছে আইএমএফ। সংস্থাটি ব্যক্তির করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার কথা বলেছে। রেমিট্যান্স তথা প্রবাসী আয়ের ওপর কর সুবিধা প্রত্যাহারের পরামর্শ দিয়েছে। খনি ও পেট্রোলিয়াম উত্তোলনের জন্য প্রদত্ত ‘হ্রাস ভাতা’ বিলুপ্ত করার প্রস্তাবও দিয়েছে আইএমএফ।
২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। এরপর বাংলাদেশ ব্যাংক ও এনবিআরসহ দেশের আর্থিক খাতের একাধিক নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠক করে আইএমএফ প্রতিনিধিদল।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
