ব্রেন্টন ছিল জিম ট্রেইনার
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে বন্দুক হামলা চালিয়ে অন্তত ৪৯ জন মুসলিমকে হত্যাকারী পরিচয় সম্পর্কে আরো বিস্তারিত জানা গেছে। হামলাকারী ২৮ বছর বয়সী অস্ট্রেলিয় নাগরিক বেন্টন ট্যারেন্ট একজন ব্যক্তিগত জিম ট্রেইনার ছিলেন।
তিনি অস্ট্রেলিয়ার উত্তর নিউ সাউথ ওয়েলসে’র গ্র্যাফটন শহরের বিগ রিভার জিম’এ চাকরি করতেন।- খবর এবিসি নিউজ ও ডয়চে ভেলে’র
জিমনেশিয়ামটির ম্যানেজার ট্রেসি গ্রে এ সংবাদ নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিউজিল্যান্ডের মসজিদে গণহত্যা চালিয়ে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে সরাসরি সম্প্রচার করেছেন, তিনি তাদের জিমেরই একজন ট্রেনার।
তিনি বলেন, ২০০৯ সালে হাইস্কুল পাশ করার পর থেকে তিনি ২০১১ সাল পর্যন্ত দু’বছর সেখানে কাজ করেছেন। এরপর তিনি চাকরি ছেড়ে দিয়ে বিদেশ সফরে চলে যান।
ট্রেসি বলেন, ট্যারেন্ট একজন নিবেদিত প্রাণ ট্রেইনার ছিলেন। সে প্রতিষ্ঠানটির সামাজিক সেবার অংশ হিসেবে এলাকার শিশুদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন।
তিনি জানান, তার কাছে কখনই মনে হয়নি যে সে এমন সহিংস কিছু করতে পারে। নিশ্চই পরবর্তী বছরগুলোতে তার সঙ্গে এমন কিছু ঘটেছে যা তাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে।
ট্যারেন্ট জানিয়েছেন, জিমের চাকরি ছাড়ার পর তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমনের আগে স্বল্প সময়ের জন্য ‘বিটকানেক্ট’ নামক একটি ক্রিপটো কারেন্সি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছিলেন। এরপর কিছু টাকা জমিয়ে তিনি সফরে নেমে পড়েন।
তার পাসপোর্টে’র তথ্যমতে তিনি ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলো সফর করেছেন। ট্যারেন্ট তার সফরে বিতর্কিত দেশ উত্তর কোরিয়াও সফর করেছেন।
ট্যারেন্ট তার সম্পর্কে বলেছেন, তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার একটি সাধারণ শ্রমজীবি পরিবারের একজন ‘সাধারন শেতাঙ্গ’ মানুষ।
ট্রেসি জানিয়েছেন, ট্যারেন্ট হাইস্কুলে পড়াশোনা করা অবস্থায়ই তার বাবা মারা যান। তার পরিবারে মা ও এক বোন রয়েছেন।
শুক্রবার ‘আল নূর' মসজিদে বন্দুক হামলার ঘটনার পর এক তদন্তে নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, হামলাকারী ট্যারেন্ট ও তার সহযোগীরা অতি-ডানপন্থি, মুসলিমবিদ্বেষী মনোভাবাপন্ন।
ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি ইশতেহার থেকে জানা যায় ট্যারেন্ট অভিবাসী ও মুসলিমদের প্রতি বিরূপ মনোভাবাপন্ন ছিলেন। ৭৪ পৃষ্ঠা দীর্ঘ এই ইশতেহারে বারবার সে শ্বেতবর্ণ মানুষদের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ঢুকে হামলার ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মাইক বুশ। এদের মধ্যে অন্তত তিনজন বাংলাদেশি থাকার কথা জানিয়েছেন বাংলাদেশের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান।
ট্যারেন্ট সামাজিক মাধ্যমে আগেও নানা বিদ্বেষী বক্তব্য ছড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার ব্যক্তিগত প্রোফাইল থেকেই গোটা হামলার ঘটনাটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়। সেই ভিডিওতে গুলি করে নিরীহ মানুষকে হত্যা করাকে ‘পার্টি'র সঙ্গে তুলনা করেন তিনি!
কেন এই হামলা?
সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই যুবকের ভেতর আগে থেকেই ছিল বর্ণবাদ, অন্ধত্ব।
নিজের ভেতরে এই বাড়তে থাকা বিদ্বেষের সাথে সাথে এমন হামলার কারণ হিসাবে ইশতেহারে সে দিয়েছে ইউরোপের উদাহরণ।
ফ্রান্সে বেড়াতে এসে আশেপাশে বহু অভিবাসী মানুষদের দেখে যুবকটি আস্তে আস্তে এই হামলার জন্য নিজেকে তৈরি করেন। তিনমাস আগেই টার্গেট হিসাবে ঠিক করে ক্রাইস্টচার্চ।
হামলাকারী যুবকের খাতা-কলমে কোনো চরমপন্থি সংগঠনের সাথে যুক্ত থাকার খবর এখনও পাওয়া যায়নি।
কিন্তু তার ইশতেহার ও বিভিন্ন অনলাইন মাধ্যমে লেখা প্রতিক্রিয়া থেকে পুলিশ ধারণা করছে যে একাধিক বর্ণবাদী, ইহুদিবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী ব্যক্তিদের দ্বারা সে অনুপ্রাণিত হয়েছিল।
উল্লেখ্য, অভিবাসীদের ‘বহিরাগত' ভাবা এই যুবকের বন্দুকের গায় হিটলারের স্লোগান লেখা ছিল!
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
