ব্রিটিশদের শাসন করে জিতল অজিরা
প্রকাশিত: ২৬ জুন ২০১৯
অবশেষে বিশ্বকাপ ২০১৯ সালের ২৫ জুন ব্রিটিশদের ৬৪ রানে পরাজিত করল অস্ট্রেলিয়ার ক্রিকেট যোদ্ধারা। এর মাধ্যমে নিজেদের সেমির পথ অনেকটা পাকাপোক্ত করে নিল অজি শিবির। এদিকে পরপর দুই হারে সেমির দৌড়ে অনেকটাই পিছিয়ে গেল ইংল্যান্ড।
অজিদের দেয়া ২৮৫ রান তাড়া করতে গিয়ে শুরুতে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে ইংলিশরা। আউট হয়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ভিন্স, বেয়ারস্টো, জো রুট, বাটলার ও দলনেতা মরগান। মুলত তাদের আউটের পরই ইংল্যান্ড দল ব্যাকফুটে চলে যায়। সে ধাক্কা কাটিয়ে উঠতে ক্যাঙ্গারুদের দৌড়ে পাল্লা দিয়েও আর নাগাল পায়নি ইংলিশ ব্যাটসম্যানরা।
কিন্তু পাল্লার দৌড়ে শেষ অব্দি আউট হন বেন স্টোকস। স্টার্কের বলে সরাসরি বোল্ড আউট হন ৮৯ রানে। তিনিই জোরেসোরে হাল ধরেছিলেন দলের। তাকে আউট করে যেন জয়ের বন্দরে উড়াল দেয় অজি শিবির।
অস্ট্রেলিয়ার করা ২৮৫ রানের জবাবে ৪৪.৪ ওভারেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। করতে পারে মাত্র ২২১ রান। হেরে যায় ৬৪ রানে।

ম্যাচের দ্বিতীয় বলেই শুরুর ধাক্কা ইংলিশ শিবিরে। অজিদের ২৮৫ রান তাড়া করতে নেমে ১ম ওভারের ২য় বলেই উইকেট হারায় ইংল্যান্ড। বেহ্রেনডর্ফের বলে রানের খাতা খোলার আগেই শূন্য রানে বোল্ড হয়ে যান জেমস ভিন্স।
এর পরই জ্বলে উঠেন মিচেল স্টার্ক। তার বলে ৮ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ডেঞ্জারম্যান জো রুট। স্টার্কের আরেক বলে ইংলিশ অধিনায়ক মরগান আউট হন থার্ডম্যান অঞ্চলে দাঁড়ানো কামিন্সের হাতে ক্যাচ দিয়ে। যাবার আগে তিনি দিয়ে যান ৪ রান। বেয়ারস্টো প্রতিরোধের চেষ্টা করলেও ২৭ রানের বেশি করতে পারেননি তিনি।
বাটলার আর স্টোকস মিলে জুটি গড়ার চেষ্টা করলেও স্টয়নিসের বলে মাত্র ২৫ রানেই ক্যাচ আউট হয়ে যান তিনি। এক প্রান্ত আগলে রাখা বেন স্টোকস তুলে নেন নিজের ফিফটি। ওকসকে সঙ্গে নিয়ে জয় পেতে বলতে গেলে একাই লড়াই করেছেন তিনি।

তবে বেন স্টোকস স্টার্কের বলে সরাসরি বোল্ড আউট হন ৮৯ রানে। তাকে আউট করেই যেন জয়ের বন্দরে ওড়া শুরু করে অজিরা। ক্রিস ওকস ২৬, মঈন আলী ৬ ও জোফরা আর্চার ১ রানে আউট হন। শেষ ব্যাটসম্যান হিসেবে রশিদ আউট হওয়ার পরই ইংলিশ বধের উল্লাসে ফেটে পড়ে অজিরা।
বেহ্রেনডর্ফ একাই নেন ৫ উইকেট। এছাড়া স্টার্ক ৪ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এর আগে মঙ্গলবার বিশ্বকাপের ৩২তম ম্যাচে লর্ডসে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয় খেলা। নির্ধারিত ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংলিশ ক্যাপ্টেন ইয়ন মরগান। শুরুতে ব্যাট হাতে দারুণ সূচনা করে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে মোটামুটি মানের স্কোর সংগ্রহ করে অজিরা।

ব্যাট হাতে ইনিংসের উদ্বোধন করতে নামেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। শুরুতে দেখে খেলার একটু পরেই হাত খুলে ব্যাট করতে শুরু করেন দুই অজি ওপেনার। ফিঞ্চ তুলে নেন বিশ্বকাপে আরও একটি অর্ধশতক। ওয়ার্নারও তার ব্যাটিং ধারাবাহিকতা বজায় রেখে তুলে নেন অর্ধশতক।
এরপর মঈন আলীর বলে ৫৩ করে জো রুটের কাছে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার। স্টোকসের বলে ২৩ রানে খাজা বোল্ড হওয়ার পর বেশিক্ষণ টিকলেননা ফিঞ্চও। বিশ্বকাপে নিজের ২য় সেঞ্চুরি তুলে নেওয়ার পরের বলেই জোফরা আর্চারের বলে আউট হয়ে যান তিনি।
এরপর স্মিথ ও ম্যাক্সওয়েল হাল ধরার চেষ্টা করলেও মার্ক উডের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ম্যাক্সওয়েল। এর আগে মাত্র ১২ রান করেন তিনি।

স্মিথ চেষ্টা করেও পারেননি ইনিংস বড় করতে। তিনি ৩৮ রানে ওকসের বলে বিদায়ের আগে ব্যক্তিগত ৮ রানে থাকা অবস্থায় রান আউটের শিকার হন স্টয়নিস।
শেষদিকে ক্যারি ছাড়া আর কেউই তেমন রান করতে না পারায় শেষ পর্যন্ত ২৮৫ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ক্যারি অপরাজিত থাকেন ৩৮ রানে।
বল হাতে ইংল্যান্ডের হয়ে ২ উইকেট নেন ওকস। ১টি করে উইকেট নেন আর্চার, উড, স্টোকস ও মঈন আলী।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ২৮৫/৭ (৫০ ওভার)
ফিঞ্চ ১০০, ওয়ার্নার ৫৩
ওকস ৪৬/২, স্টোকস ২৯/১
ইংল্যান্ড ২২১ (৪৪.৪ ওভার)
স্টোকস ৮৯, বেয়ারস্টো ২৭
বেহ্রেনডর্ফ ৪৪/৫, স্টার্ক ৪৩/৪
ফলাফল: অস্ট্রেলিয়া ৬৪ রানে জয়ী
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
