ব্যান্ড যাত্রায় যোগ হলো ‘বাংলা ফাইভ’
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হিম উৎসবের সমাপনী দিনে নিজেদের প্রথম অ্যালবাম ‘কনফিউশন’ প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ব্যান্ড ‘বাংলা ফাইভ’। এই ব্যান্ডে লিড ভোকাল হিসেবে রয়েছেন সিনা হাসান, লিড গিটার বাজাবেন অনিক, রাফিন বাজাবেন বেইজ গিটার আর মেহেদী রয়েছেন ড্রামসে।
সদস্য চারজন, কিন্তু ব্যান্ডের নাম বাংলা ফাইভ কেনÑ এর ব্যাখ্যা দিতে গিয়ে সিনা হাসান বলেন, ‘আমরা চার সদস্য পারফর্ম করব, কিন্তু সেই পারফর্মেন্স দেখবে কে? দর্শক দেখবে। সুতরাং এখানে সমস্ত দর্শককে একজন ধরে আমরা আমাদের দলে প্রতীকীভাবে জায়গা দিয়েছি। সে জন্যই আমাদের ব্যান্ডের নাম ‘বাংলা ফাইভ’।
ব্যান্ড দুনিয়ায় নতুন অধ্যায়ের প্রত্যয় ব্যক্ত করে সিনা বলেন, ‘আমাদের ব্যান্ডের মূল পুঁজি হলো আত্মবিশ্বাস। আমরা প্রত্যেক সদস্য মনে করি, নিজেদের গায়কী ও পারফর্মেন্স দিয়ে আমরা ব্যান্ড দুনিয়ায় একটা নতুন অধ্যায় সূচনা করতে পারব। আমরা যে গানগুলো করতে চাই, সেগুলো অনেক দিন টিকিয়ে রাখার জন্য, দিন দুয়েকের জন্য ভাইরাল হতে নয়। বছরের পর বছর ধরে যেন মানুষ গানগুলোর মর্মার্থ খুঁজতে পারে, নিজেদের যাপিত জীবনের সঙ্গী করতে পারে, এমনভাবেই আমরা গানগুলো বাঁধতে চাই।’
‘বাংলা ফাইভ’ শুরুর গল্পটাও শোনান সিনা। বলেন, ‘আমার প্রথম একক অ্যালবাম ‘লাস্টবেঞ্চ’ প্রকাশের পর এর গানগুলো শ্রোতারা যখন শুনল, তখন আমাকে তারা আগের তুলনায় বেশি করে চেনা শুরু করল, আমার স্টেজ শোর পরিমাণও খানিকটা বেড়ে গেল। যদিও সেগুলো বাণিজ্যিক
ভাইরাল গানের মতো কোনো গান ছিল না। কিন্তু যারা শুনেছে, তাদের ইতিবাচক প্রতিক্রিয়া ছিল অ্যালবামটির ওপর। এরপরই মূলত পূর্ণাঙ্গ একটি ব্যান্ড দাঁড় করানোর প্রয়োজনীয়তা অনুভব করি। এ যাত্রায় আমার সঙ্গী হলো তিনজনÑ অনিক, রাফিন ও মেহেদী। আমরা চারজন মিলে শো করতে লাগলাম দেশের বিভিন্ন প্রান্তে, নেপালে ও কলকাতায়। পাশাপাশি নিজেদের প্রথম অ্যালবাম বানানোর কাজও করতে থাকি। গত এক বছর পরিশ্রম করে শেষ পর্যন্ত অ্যালবামটি প্রস্তুত করি। এভাবেই বাংলা ফাইভের পথচলা শুরু সেই ২০১৬ সালে।’
বাংলা ফাইভের প্রথম অ্যালবাম ‘কনফিউশন’-এ গান থাকছে মোট চারটিÑ ‘বাবা মায়ের পকেট’, ‘কনফিউশন’, ‘মনে করো’ ও ‘সন্ধ্যা নামায় রাখি’। চার গানের অ্যালবাম ও চার সদস্যের এই দলের আনুষ্ঠানিক অভিষেক হবে হিম উৎসবের আয়োজনে। যে উৎসবটি কোনো প্রতিষ্ঠানের ¯পন্সর না নিয়ে ব্যক্তিগত প্রচেষ্টা আর গণচাঁদায় অনুষ্ঠিত হয়। এই উৎসবের গত বছরের আসরে সহজিয়া ব্যান্ডের ‘ঘোড়া’ অ্যালবামটি প্রকাশ পেয়েছিল।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
