বোল্টের কথায় সাহস পেতে পারেন টাইগার ব্যাটসম্যানরা
প্রকাশিত: ৭ মার্চ ২০১৯
প্রথম ম্যাচে ইনিংস ও ৫২ রানের ব্যবধানে জিতে স্বাগতিক নিউজিল্যান্ড দল এখন অপেক্ষায় রয়েছে সিরিজের দ্বিতীয় ম্যাচের। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত ভোর চারটায়।
দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য যেনো খুশির খবরই দিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। তিনি জানিয়েছেন দ্বিতীয় ম্যাচের ভেন্যু তথা বেসিন রিজার্ভের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব, যেখানে ব্যাটসম্যানদের অতীত পরিসংখ্যান অনেক ভালো। বিধ্বংসী এ পেসারের এমন কথা নিঃসন্দেহে সাহস যোগাবে লিটন দাস, মুমিনুল হকদের মনে।
একদম ভুল বলেননি বোল্ট! ২০১৬-২০১৭ মৌসুমে নিউজিল্যান্ড সফরে গিয়ে বেসিন রিজার্ভেই ৮ উইকেটে ৫৯৫ রানের বিশাল সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ২১৭ এবং মুশফিকুর রহীমের ১৫৯ রানের ইনিংস খেলার পথে গড়েছিলেন ৩৫৯ রানের রেকর্ড জুটি।
এছাড়াও সবশেষ গত ডিসেম্বরে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান কুশল মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ পুরো একদিন উইকেটে অবিচ্ছিন্ন থেকে ম্যাচ ড্র করার কৃতিত্ব দেখিয়েছিলেন এই বেসিন রিজার্ভেই। তাই তো বোল্টের কণ্ঠে ওয়েলিংটনের উইকেটে বোলারদেরও জন্যও কিছু রাখার আকুতি।
বুধবার অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমে বোল্ট বলেন, ‘ওয়েলিংটনে ব্যাটিংয়ের রেকর্ড রয়েছে অনেক। কারণ এখানের উইকেট সত্যিকারের ব্যাটিং পিচ এবং সময়ের সঙ্গে এটা আরও ব্যাটিং উপযোগী হয়। তবে আমি আশা করছি এবার পেসারদের জন্য উইকেটে সবুজাভ কিছু রাখা হবে, যাতে করে ব্যাটে-বলে সমান উপভোগ্য লড়াই হয়। কিন্তু আমাদের মূলত দল হিসেবে ভালো বোলিং করার দিকেই মনোযোগ দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘তবে আমি আসলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের মতোই উইকেট আশা করছি। যদিও আমি চাই না আবারো প্রতিপক্ষ ব্যাটসম্যানরা উইকেটবিহীন দিন কাটাক। এজন্য আমাদের অবশ্যই একটা পথ বের করতে হবে এবং নিয়মিত উইকেট নিতে হবে। আমি অনুভব করছি যে আমাদের সেই সামর্থ্য রয়েছে।’
এসময় দ্বিতীয় ম্যাচেও প্রথম ম্যাচের মতোই পরিকল্পনার কথা জানান বোল্ট। তার ভাষ্যে, ‘হ্যামিল্টনে আমরা ভালো করেছি ঠিকই, তবে এখনো বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আমাদের উন্নতি প্রয়োজন। আমরা চাইবো বল হাতে আরও ভালো শুরু করতে এবং শুরু থেকেই তাদের টপঅর্ডারে চাপ দিয়ে উইকেট তুলে নিতে। আমার মনে হয় যেহেতু তারা হ্যামিল্টনে প্রায় ৭০০ রান (দুই ইনিংসে) করেছে, এতে তাদের মধ্যে সাহস সঞ্চার হয়েছে। আমরা এর বিপক্ষে লড়তে প্রস্তুত।’
উইকেট ব্যাটিংবান্ধব হলেও নিজ দলের বোলিংকে আরও সমৃদ্ধ করতে নেইল ওয়াগনারের মতো শর্ট বল স্পেশালিস্ট থাকাটাকে আশীর্বাদ মনে করছেন বোল্ট। তার মতে যখন উইকেটে বোলারদের জন্য কিছু থাকে না, তখন ব্যাটসম্যানদের মনে ভয় জাগাতে প্রয়োজন শরীর ঘেঁষা শর্ট বল, যা করতে পটু আরেক বাঁহাতি পেসার ওয়াগনার।
বোল্ট বলেন, ‘আমি নিশ্চিত তারা ওয়াগনারের শর্ট বলের জন্য তৈরি হয়েই আসবে। আমার মতে শর্ট বলের পরিকল্পনাটা খুবই কার্যকর, বিশেষ করে যখন উইকেটে কিছুই থাকে না, বল সুইং হয় না। আমাদের শর্ট বল স্পেশালিস্ট ওয়াগনার আছে, যে কিনা নিজের পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন করতে পারে। আশা করছি দ্বিতীয় ম্যাচেও সে তাই করবে।’
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
